জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

Adverb n

সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের English second paper Grammar-এর ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা ও নমুনা প্রশ্ন নিয়মিতভাবে দেওয়া হচ্ছে। আজ তোমাদের জন্য Grammar item  Adverb-নিয়ে আলোচনা করব।

Simple Adverb:

যে Adverb শুধু word বা sentence-কে modify করে তাকে Simple Adverb বলে।

Example:

Please, talk quietly.

Unfortunately, he missed the train.

Basic Adverb যেমন: often, ever, now, below, near, there, since, yet, what, where, how, etc. সাধারণত দুভাবে গঠিত হয়ে থাকে।

(a) Adjective + ly যেমন: quickly, simply, kindly, wisely

(b) Noun + ly = যেমন: weekly, soundly, monthly

1. সাধারণত Adjective-এর সঙ্গে ly যুক্ত করে  Adverb গঠন করা হয়। যেমন-

Cleverly— Clever+ly; Quickly—Quick + ly; Kindly—Kind + ly.

2. যখন  Adjective এর শেষে y থাকে এবং y এর পূর্বে consonant থাকে তখন y-এর পরিবর্তে i এবং শেষে  ly যুক্ত করে  Adverb গঠন করা হয়।   

3. যখন  Adjective এর শেষে le থাকে তখন Adverb গঠন করার সময় e উঠে গিয়ে y বসে। যেমন—  

Legible Legibly Terrible Terribly

Simple Simply Single Singly

4. কিছু  Adjective-এর শেষে ll যুক্ত থাকে। Adverb গঠনের ক্ষেত্রে এদের শেষে শুধু  y যুক্ত হয়। যেমন—

Dull + y = Dully

কিছু  Adjective রয়েছে Adjective  এবং Adverb দুভাবেই ব্যবহূত হয়ে থাকে। যেমন—  

Adjective    

My father is an early riser.

He is well today.

It is a hard work.  

Adverb

He rises early in the morning.

You have done well.

He works hard all day long.

বাক্যে প্রয়োগযোগ্য Adverb wordটিকে অর্থপূর্ণ ও সঠিকতার দিক থেকে  Simple Adverb-কে নিম্নলিখিত আট ভাগে ভাগ করা যায়—

(i) Adverb of time.

(ii) Adverb of place.

(iii) Adverb of manner.

(iv) Adverb of quantity or degree.

(v) Adverb of cause and effect.

(vi) Adverb of certainly.

(vii) Adverb of frequency.

(viii) Adverb of affirmation or negation.

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল

সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা