
Adverb n
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের English second paper Grammar-এর ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যাশায় আজ তোমাদের জন্য Grammar item Adverb-নিয়ে আলোচনা করব।
# Relative Adverb-এর মতো দুটি clause-এর সংযোগ সাধন করলে তাকে Conjunctive Adverb বলে।
Relative Adverb: I know the place where he lives.
Conjunctive Adverb: I know where my class teacher lives.
Position of Adverb:
1. Sentence-এ Intransitive verb –এর পরে Adverb বসে।
Labony reads slowly.
2. Transitive verb –এর object- এর পরে Adverb বসে।
He faced the problem wisely.
3. Sentence –এর অর্থ জোর দিয়ে প্রকাশ করার জন্য sentence-এর শুরুতে Adverb বসে।
Carefully read it.
4. Auxiliary verb ও principal verb–এর মধ্যে Adverb বসে।
I have already finished my home task. Have you ever been to Cox’sbazar?
5. কিছু Adverb বিশেষ করে Adverb of time (always, never, sometimes, after) sentence–এ Principal verb–এর পূর্বে বসে। যেমন-
He always speaks the truth.
We never spend our holydays at home.
6. যেসব Adverb পূর্ণাঙ্গ Sentence-কে modify করে সেসব Adverb sentence-এর শুরুতে বসে।
Perhaps, it will rain today.
Luckily, I got a lottery.
7. Sentence –এ অনেক সময় Adjective- এর পূর্বে Adverb বসে। যেমন—
He was very funny.
You are obviously crazy.
8. অনেক সময় Adverb-এর পূর্বে Adverb বসে। যেমন—
You take all things very seriously.
The teacher recited the poem quite clearly.
9.মাঝেমধ্যে Preposition –এর পূর্বেও Adverb বসে। যেমন:
He sat down silently beside me.
10. কখনো কখনো Participle –এর পূর্বে Adverb বসে। যেমন-
He told us a very interesting story.
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল
সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা