মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে ধাতু নিয়ে আলোচনা।
১৮. খাঁটি বাংলা ধাতু কোনটি?
ক. নাচ্ খ. দল্ গ. কাট্ ঘ. জম্
সঠিক উত্তর: গ. কাট্।
১৯. ‘কর্’ কোন ধাতুর উদাহরণ?
ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু
গ. যৌগিক ধাতু ঘ. প্রযোজক ধাতু
সঠিক উত্তর: খ. মৌলিক ধাত।
২০. কোন ধাতু বিশ্লেষণ সাপেক্ষ নয়?
ক. স্বয়ংসিদ্ধ ধাতু খ. নাম ধাতু
গ. যৌগিক ধাতু ঘ. প্রযোজক ধাতু
সঠিক উত্তর: ক. স্বয়ংসিদ্ধ ধাতু।
২১. অপভ্রংশের মাধ্যমে কোন ধাতু আমাদের ভাষায় এসে গেছে?
ক. মৌলিক ধাতু খ. খাঁটি বাংলা ধাতু
গ. যৌগিক ধাতু ঘ. প্রযোজক ধাতু
সঠিক উত্তর: খ. খাঁটি বাংলা ধাতু।
২২. মৌলিক ধাতুর অপর নাম কী?
ক. ণিজন্ত ধাতু খ. নাম ধাতু
গ. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু ঘ. প্রযোজক ধাতু
সঠিক উত্তর: গ. সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাত।
২৩. যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না, তাদের নাম কী?
ক. মৌলিক ধাতু খ. খাঁটি বাংলা ধাতু
গ. যৌগিক ধাতু ঘ. প্রযোজক ধাতু
সঠিক উত্তর: ক. মৌলিক ধাতু।
২৪. ‘বিগড়’ ধাতুটি কোন অর্থে ব্যবহূত হয়?
ক. প্রণাম করা খ. উঁচু হওয়া
গ. মূর্তি সংক্রান্ত ঘ. নষ্ট হওয়া
সঠিক উত্তর: ঘ. নষ্ট হওয়া।
২৫। মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণীতে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
সঠিক উত্তর: খ. তিন।
২৬. খাঁটি বাংলা ধাতু কোনটি?
ক. কৃ খ. হের গ. খা ঘ. পঠ্ সঠিক উত্তর: গ. খা।
২৭. পড়্, চল্—এ দুটি কোন ধাতু ?
ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু
গ. খাঁটি বাংলা ধাতু ঘ. স্বয়ংসিদ্ধ ধাতু
সঠিক উত্তর: ঘ. স্বয়ংসিদ্ধ ধাতু।
২৮. প্রাকৃতের মাধ্যমে কোন ধাতু আমাদের ভাষায় এসেছে?
ক. সাধিত ধাতু খ. মৌলিক ধাতু
গ. খাঁটি বাংলা ধাতু ঘ. ণিজন্ত ধাতু
সঠিক উত্তর: গ. খাঁটি বাংলা ধাতু।
২৯. বিদেশি ধাতু কোনটি?
ক. বুধ্ খ. ছাষ্ গ. টুট ঘ. গড়্
সঠিক উত্তর: গ. টুট।
৩০. বিদেশি ধাতু কোনটি?
ক. যা খ. দৃশ্ গ. পড্ ঘ. ছিট/ঠেল
সঠিক উত্তর: ঘ. ছিট/ঠেল।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল