রবার্ট টমাস কস্তা, সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা
Adverb
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের English second paper Grammar-এর ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফল
করার প্রত্যাশায় আজ তোমাদের জন্য Grammar item Adverb-নিয়ে আলোচনা করব।
Uses of some Adverbs
6. Quite: ‘সম্পূর্ণরূপে’ এই অর্থে quite ব্যবহূত হয়। এটি Past Participle এবং helpless, hopeless, well
প্রভৃতি Adjective- এর পূর্বে ব্যবহূত হয়। verb – এর স্থলে এটি ব্যবহূত হয় না। যেমন—
He is quite well now.
You are quite helpless.
They have finished it quite well.
7. Ever, never: যেমন- তুলনা বা শর্ত বোঝাতে Adverb হিসেবে ever ব্যবহূত হয়। Ever এর Negative form
হিসেবে Never বসে।
Have you ever been to Sundarbans?
I never tell a lie.
8. Too much, much toot: Too much- এরপর Noun বা participle বসে। যেমন—
He is too much tired.
It is much too cold.
9. Hard, Hardly: প্রবলভাবে বোঝাতে Hard ব্যবহূত হয়। কদাচিৎ অর্থে Hardly ব্যবহূত হয়। যেমন- He works
hard. He hardly comes here.
10. Direct, Directly: সরাসরি বা পথে না নেমে বোঝাতে direct ব্যবহূত হয়। বিলম্ব না করে তৎক্ষণাৎ অর্থে
directly বসে। যেমন—
He went there direct. Go to the classroom direct. 11. At present, presently : Present tense-এ
at present এবং Future tense-এ শিগগির অর্থে Presently বসে। যেমন-
At present he serves in a company.
The parcel will arrive presently.
12. Free, Freely : বিনা মূল্যে বোঝাতে Free এবং মুক্তভাবে বোঝাতে Freely ব্যবহূত হয়। যেমন-
Our primary education is cost free.
One can freely speak in a democratic country.
13. Late, recently: বিলম্ব অর্থে late এবং সম্প্রতি অর্থে recently ব্যবহূত হয়। যেমন-
He is late in office.
I have met him recently.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল