মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
ক্রিয়ার কাল
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্রের ক্রিয়ার কাল এবং বহুনির্বাচনী প্রশ্নোত্তর ছাপা হলো।
৪৪. ‘বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন’—এখানে ‘দেখছিলেন’ কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত কাল খ. ঘটমান বর্তমান কাল
গ. পুরাঘটিত বর্তমান কাল
ঘ. ঘটমান অতীত কাল
সঠিক উত্তর: ঘ. ঘটমান অতীত কাল
৪৫. ‘১৯৭১ সালে এ দেশে ৩০ লক্ষ লোক মারা গিয়েছিল’—কোন কালের উদাহরণ?
ক. সাধারণ অতীত কাল খ. ঘটমান বর্তমান কাল
গ. পুরাঘটিত বর্তমান কাল ঘ. পুরাঘটিত অতীত কাল
সঠিক উত্তর: ঘ. পুরাঘটিত অতীত কাল
৪৬. যে ক্রিয়া পূর্বে ঘটে গেছে, তার কালকে কোন কাল বলে?
ক. বর্তমান কাল খ. অতীত কাল
গ. ভবিষ্যৎ কাল ঘ. সাধারণ কাল
সঠিক উত্তর: খ. অতীত কাল
৪৭. কোনটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ?
ক. আকাশজুড়ে মেঘ করেছে
খ. নতুন দা জুতো মচমচিয়ে চলছিলেন
গ. গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি
ঘ. চোখের আলোয় দেখেছিলাম
সঠিক উত্তর: গ. গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি
৪৮. জুবায়ের পরীক্ষা দিয়েছে।—কোন কাল?
ক. পুরাঘটিত অতীত খ. পুরাঘটিত বর্তমান
গ. ঘটমান বর্তমান ঘ. সাধারণ অতীত
সঠিক উত্তর: খ. পুরাঘটিত বর্তমান
৪৯. যে ক্রিয়ার কালে বর্তমানের আদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়, তাকে কোন কাল বলে?
ক. পুরাঘটিত বর্তমান খ. ঘটমান বর্তমান
গ. ঐতিহাসিক বর্তমান ঘ. বর্তমান অনুজ্ঞা
সঠিক উত্তর: ঘ. বর্তমান অনুজ্ঞা
৫০. বর্তমান অনুজ্ঞার উদাহরণ কোনটি?
ক. ভালো থেকো খ. এদিকে এসো
গ. বই পড় ঘ. সব কয়টি
সঠিক উত্তর: ঘ. সব কয়টি
৫১. কোনটি নিত্যবৃত্ত অতীতের উদাহরণ?
ক. আমরা রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম
খ. আমি সমিতিতে ১০০ টাকা চাঁদা দিয়েছিলাম
গ. তোমরা যা খুশি করো, আমি বিদায় হলাম
ঘ. প্রদীপ নিভে গেল
সঠিক উত্তর: ক. আমরা রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম
৫২. কোন বাক্যে পুরাঘটিত অতীত কালের ক্রিয়া আছে?
ক. তুমি যেতে থাকো খ. আমরা গিয়েছি
গ. সে গিয়েছে ঘ. সেখানে গিয়ে দেখে আসো
সঠিক উত্তর: গ. সে গিয়েছে
৫৩. কোনটি নিত্যবৃত্ত অতীত কালের ঘটনা?
ক. আকাশে চাঁদ ছিল
খ. আমরা রোজ ফুল কুড়াতাম
গ. বেলা যে পড়ে এল
ঘ. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়
সঠিক উত্তর: খ. আমরা রোজ ফুল কুড়াতাম
৫৪. কোনটি সাধারণ অতীত কালের উদাহরণ?
ক. বাবা বাড়ি গিয়েছিলেন
খ. আমরা রোজ বেড়াতে যেতাম
গ. আমরা অঙ্ক করছিলাম
ঘ. প্রদীপ নিভে গেল
সঠিক উত্তর: ঘ. প্রদীপ নিভে গেল।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল