জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়ার কাল
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্রের ক্রিয়ার কাল এবং বহুনির্বাচনী প্রশ্নোত্তর ছাপা হলো।

৭০. ‘রানা দেশে গেছে।’—ক্রিয়ার কোন প্রকার ভাব প্রকাশ করেছে?
ক. শর্তবাচক ভাব খ. নির্দেশক ভাব
গ. অনুজ্ঞা ভাব ঘ. আকাঙ্ক্ষাবাচক ভাব
সঠিক উত্তর: খ. নির্দেশক ভাব
৭১. নির্দেশক ভাবের উদাহরণ কোনটি?
ক. সব পড়া শিখো খ. বৃষ্টি নামুক
গ. লিলি পড়ছে ঘ. মিথ্যা কথা বলবে না
সঠিক উত্তর: গ. লিলি পড়ছে।
৭২. ‘আমরা বই পড়ি’—এখানে ‘পড়ি’ ক্রিয়া কোন ভাবের উদাহরণ?
ক. প্রশ্ন জিজ্ঞাসা ভাব খ. সাপেক্ষ ভাব
গ. উপদেশাত্মক ভাব
ঘ. সাধারণ নির্দেশক ভাব
সঠিক উত্তর: ঘ. সাধারণ নির্দেশক ভাব
৭৩. কোনো ক্রিয়াপদের মাধ্যমে বাক্যে প্রতিফলিত আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝানো হলে, তাকে ক্রিয়ার কোন ভাব বলে?
ক. শর্তবাচক ভাব খ. নির্দেশক ভাব
গ. অনুজ্ঞা ভাব ঘ. আকাঙ্ক্ষাবাচক ভাব
সঠিক উত্তর: গ. অনুজ্ঞা ভাব
৭৪. আদেশ, উপদেশ, নিষেধ—এগুলো ক্রিয়ার কোন ভাব?
ক. সাপেক্ষ ভাব খ. নির্দেশক ভাব
গ. অনুজ্ঞা ভাব ঘ. আকাঙ্ক্ষা ভাব
সঠিক উত্তর: গ. অনুজ্ঞা ভাব
৭৫. দৈনিক হাতের লেখা লিখো।—বাক্যটি ক্রিয়ার ভাব কোনটি?
ক. সাপেক্ষ ভাব খ. অনুজ্ঞা ভাব
গ. নির্দেশক ভাব ঘ. আকাঙ্ক্ষা ভাব
সঠিক উত্তর: খ. অনুজ্ঞা ভাব
৭৬. ক্রিয়ার অনুজ্ঞা ভাবের উদাহরণ কোনটি?
ক. তার মঙ্গল হোক খ. আমি বাড়ি যাই
গ. বৃষ্টি নামুক ঘ. সব পড়া শিখো
সঠিক উত্তর: ঘ. সব পড়া শিখো
৭৭. কোন ক্রিয়া একটি অন্যটির ওপর নির্ভরশীল?
ক. শর্তবাচক ভাবের ক্রিয়া
খ. নিষেধাত্মক ভাবের ক্রিয়া
গ. অনুরোধসূচক ভাবের ক্রিয়া
ঘ. আদেশাত্মক ভাবের ক্রিয়া
সঠিক উত্তর: ক. শর্তবাচক ভাবের ক্রিয়া
৭৮. যখন কোনো বাক্যে কোনো ক্রিয়াপদের কাজ অপর কোনো ক্রিয়াপদের ওপর নির্ভরশীল হয়, তখন ওই নির্ভরশীল ক্রিয়ার ভাবকে কী বলে?
ক. সাপেক্ষ ভাব খ. নির্দেশক ভাব
গ. শর্তবাচক ভাব ঘ. আকাঙ্ক্ষা ভাব
সঠিক উত্তর: গ. শর্তবাচক ভাব
৭৯. বৃষ্টি নামুক।—বাক্যের ক্রিয়াটি কোন ভাব প্রকাশ করেছে?
ক. অনুজ্ঞা ভাব খ. নির্দেশক ভাব
গ. শর্তবাচক ভাব ঘ. আকাঙ্ক্ষাবাচক ভাব
সঠিক উত্তর: ঘ. আকাঙ্ক্ষাবাচক ভাব
৮০. যে ক্রিয়া ভবিষ্যতে আরম্ভ হয়ে চলতে থাকবে, তা কোন কাল?
ক. ঘটমান ভবিষ্যৎ খ. সাধারণ ভবিষ্যৎ
গ. পুরাঘটিত ভবিষ্যৎ ঘ. কোনটিই নয়
সঠিক উত্তর: ক. ঘটমান ভবিষ্যৎ।