
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
শেখ মুজিবুর রহমান
১. ‘ছয় দফা’ ঘোষণা করা হয় কত সালে?
ক. ১৯৬২ খ. ১৯৬৪ গ. ১৯৬৬ ঘ. ১৯৬৯
সঠিক উত্তর: গ. ১৯৬৬
২. বঙ্গবন্ধু কত সালে নিহত হন?
ক. ১৯৭১ খ. ১৯৭২ গ. ১৯৭৫ ঘ. ১৯৭৬
সঠিক উত্তর: গ. ১৯৭৫
৩. শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কী?
ক. জাতির জনক খ. জাতির কর্ণধার
গ. জাতির পুত্র ঘ. জাতির বন্ধু
সঠিক উত্তর: ক. জাতির জনক
৪. বঙ্গবন্ধু কী উইথড্র করার দাবি জানান?
ক. মার্শাল আর্ট খ. মার্শাল ল
গ. মার্শাল জুডো ঘ. মার্শাল ফিল্ম
সঠিক উত্তর: খ. মার্শাল ল
৫. শেখ মুজিবুর রহমান কাদের হাতে ক্ষমতা তুলে দিতে বলেন তাঁর ভাষণে?
ক. সরকারের মন্ত্রী খ. সরকারের প্রতিনিধি
গ. জনগণের প্রতিনিধি
ঘ. তাঁর নিজস্ব প্রতিনিধি
সঠিক উত্তর: গ. জনগণের প্রতিনিধি
৬. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনার লেখক কে?
ক. শেখ মুজিবুর রহমান
খ. তাজউদ্দীন আহমদ
গ. সৈয়দ নজরুল ইসলাম ঘ. কামরুজ্জামান
সঠিক উত্তর: ক. শেখ মুজিবুর রহমান
৭. ‘উইথড্র’ শব্দের অর্থ কী?
ক. প্রত্যাহার খ. বর্জন গ. উচ্চ ঘ. পরিষদ
সঠিক উত্তর: ক. প্রত্যাহার
৮. ‘সুপ্রিম কোর্ট’ কী?
ক. উচ্চ আদালত খ. সর্বোচ্চ আদালত
গ. সামরিক আদালত
ঘ. সার্বভৌম আদালত
সঠিক উত্তর: খ. সর্বোচ্চ আদালত
৯. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ কোন ধরনের রচনা?
ক. ভাষণ বা প্রবন্ধ খ. বিবৃতি
গ. গল্প ঘ. নিবন্ধ
সঠিক উত্তর: ক. ভাষণ বা প্রবন্ধ
১০. ১৯৭১ সালের কত তারিখে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ দেন?
ক. ৭ই মার্চ খ. ১৬ ই মার্চ
গ. ২৬ই মার্চ ঘ. ২৭ই মার্চ
সঠিক উত্তর: ক. ৭ই মার্চ
১১. বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের ভাষণে কত লোক উপস্থিত ছিল?
ক. প্রায় ৮ লাখ খ. প্রায় ১০ লাখ
গ. প্রায় ২৮ লাখ ঘ. প্রায় ২০ লাখ
সঠিক উত্তর: খ. প্রায় ১০ লাখ।
১২. ৭ই মার্চের ভাষণটি কত মিনিটের—
ক. ১২ খ. ১৩ গ. ১৮ ঘ. ৩০
সঠিক উত্তর: গ. ১৮
১৩. ‘ঝাঁপিয়ে পড়েছে’ কোন ভাষারূপের উদাহরণ?
ক. সাধু খ. চলিত গ. আঞ্চলিক ঘ. গুরুচণ্ডালী
সঠিক উত্তর: খ. চলিত
১৪. স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি—
ক. শেখ মুজিবুর রহমান
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. ফজলুল হক ঘ. তাজউদ্দীন আহমেদ
সঠিক উত্তর: ক. শেখ মুজিবুর রহমান
১৫. ‘আজ বাংলার মানুষ মুক্তি চায়’ বলতে কী বোঝনো হয়েছে?
ক. কারাগার থেকে মুক্তি
খ. ঘরের বন্দীদশা থেকে মুক্তি
গ. শোষণ-নির্যাতন থেকে মুক্তি
ঘ. কাজের দায়িত্ব থেকে মুত্তি
সঠিক উত্তর: গ. শোষণ-নির্যাতন থেকে মুক্তি
১৬. ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান কেন হয়েছিল?
ক. একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য
খ. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য
গ. সামরিকতন্ত্র প্রতিষ্ঠার জন্য
ঘ. খাদ্য, পানীয়ের জন্য
সঠিক উত্তর: খ. গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল