
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
শেখ মুজিবুর রহমান
১৭. প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতায় এসে পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন কেন?
ক. ভুল সিদ্ধান্তের জন্য
খ. জনগণের আন্দোলনের চাপে
গ. মানসিকভাবে বিভ্রান্ত হয়ে
ঘ. রাজনীতিবিদের বিক্ষোভের কারণে
সঠিক উত্তর: খ. জনগণের আন্দোলনের চাপে
১৮. বঙ্গবন্ধু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে বললেন কেন?
ক. যুদ্ধ করতে খ. শত্রুর মোকাবিলা করতে
গ. আন্দোলন করতে ঘ. বিদ্রোহ করতে
সঠিক উত্তর: খ. শত্রুর মোকাবিলা করতে
১৯. আরটিসির পূর্ণ রূপ হলো—
ক. রাউন্ড টেবিল কর্নার খ. রাউন্ড টেবিল ক্যাটাগরি
গ. রাউন্ড টেবিল সেশন ঘ. রাউন্ড টেবিল কনফারেন্স
সঠিক উত্তর: ঘ. রাউন্ড টেবিল কনফারেন্স
২০. ‘ওয়াপদা’ বলতে কী বোঝায়?
ক. পানি উন্নয়ন বোর্ড খ. পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
গ. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘ. ওয়ার্ড উন্নয়ন বোর্ড
সঠিক উত্তর: খ. পানি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
২১. ‘শাসনতন্ত্র’ বলতে কী বোঝায়?
ক. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধান
খ. দেশ পরিচালনায় বুদ্ধি ও ক্ষমতা
গ. বিদেশের আইন ঘ. সমাজে নিয়ম-কানুন
সঠিক উত্তর: ক. রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধান
২২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাবরণ করেন—
ক. ছয় দফা কর্মসূচির জন্য
খ. এগারো দফা কর্মসূচির জন্য
গ. সত্তরের নির্বাচনে অংশগ্রহণের জন্য
ঘ. সত্তরের নির্বাচন বয়কট করার জন্য
সঠিক উত্তর: ক. ছয় দফা কর্মসূচির জন্য
২৩. ‘টেবিল’ শব্দটি বাংলা ভাষায় এসেছে—
ক. বাংলা ভাষা থেকে খ. ইংরেজি ভাষা থেকে
গ. জার্মান ভাষা থেকে ঘ. ইটালিয়ান ভাষা থেকে
সঠিক উত্তর: খ. ইংরেজি ভাষা থেকে
২৪. ছাত্রজীবন থেকে শেখ মুজিবুর রহমানের সংশ্লিষ্টতা যে কাজে—
ক. রাজনীতি ও আন্দোলন খ. রাজনীতি ও দেশব্রতে
গ. দেশব্রতে ও দেশপ্রেমে ঘ. সংগ্রাম ও আন্দোলনে
সঠিক উত্তর: খ. রাজনীতি ও দেশব্রতে
২৫. পূর্ব পাকিস্তানের জনগণের প্রতিবাদ ও বিক্ষোভকে কিসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ করে দেখানো হয়েছে?
ক. তুফান খ. হারিকেন গ. ঝড় ঘ. সুনামি
সঠিক উত্তর: গ. ঝড়
২৬. ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ভাষণকে সম্পৃক্ত করে দেখা হয়—
ক. বিখ্যাত ভাষণের সঙ্গে খ. দীর্ঘতম ভাষণের সঙ্গে
গ. গেটিসবার্গ ভাষণের সঙ্গে
ঘ. দেশপ্রেমমূলক ভাষণের সঙ্গে
সঠিক উত্তর: গ. গেটিসবার্গ ভাষণের সঙ্গে
২৭. ‘ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অর্থটি’র সঙ্গে সাদৃশ্যপূর্ণ যেটি—
ক. ওয়াবদা খ. ওয়াপদা গ. ওয়াপডা ঘ. ওযাবদা
সঠিক উত্তর: খ. ওয়াপদা
২৮. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ভাষণটির গঠনবৈশিষ্ট্য—
ক. বিনোদনমূলক খ. দিকনির্দেশনামূলক
গ. দেশপ্রেমমূলক ঘ. উদ্দীপনামূলক
সঠিক উত্তর: খ. দিকনির্দেশনামূলক
২৯. ‘বীর বাঙালি অস্ত্র ধরো’ এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ লাইন হলো—
ক. শত্রুদেরকে গুলি করো খ. বাংলাদেশ মুক্ত করো
গ. বাংলাদেশ স্বাধীন করো ঘ. পাকিস্তানকে ধ্বংস করো
সঠিক উত্তর: গ. বাংলাদেশ স্বাধীন করো
৩০. ৬ দফা দাবি মূলত বাঙালির—
ক. মুক্তির দাবি খ. স্বায়ত্তশাসনের দাবি
গ. ক্ষুধা মেটানোর দাবি ঘ. স্বাধীনতার দাবি
সঠিক উত্তর: খ. স্বায়ত্তশাসনের দাবি।
আমাদের লোকশিল্প
কামরুল হাসান
১. কামরুল হাসান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৮ খ. ১৯১৯ গ. ১৯২১ ঘ. ১৯২২
সঠিক উত্তর: গ. ১৯২১
২. স্বদেশি আন্দোলনের যুগে কোন কাপড় বর্জন করা হয়েছিল?
ক. দেশি খ. বিদেশি গ. খাদি ঘ. মসলিন
সঠিক উত্তর: খ. বিদেশি
৩. কাঁসার তৈজসপত্র তৈরিতে কিসের ভেতর দিয়ে অনায়াসে প্রবেশ করানো যেত?
ক. বাটিতে খ. পাতিলে গ. মাটির ছাঁচে ঘ. কাঠের ছাঁচে
সঠিক উত্তর: গ. মাটির ছাঁচে।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল