জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

 আমাদের লোকশিল্প

৪. বরিশালের কাঠের তৈরি কোন বস্তুটি বেশ নিপুণ?
ক. পুতুল খ. বাড়ি গ. নৌকা ঘ. জানালা
সঠিক উত্তর: গ. নৌকা

|
৫. ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধটি কে রচনা করেন?
ক. জয়নুল আবেদীন খ. হাশেম খান
গ. কামরুল হাসান ঘ. মোস্তফা কামাল
সঠিক উত্তর: গ. কামরুল হাসান

৬. ‘অপরিহার্য’ অর্থ কী?
ক. নিপুণতা খ. কুশলতা
গ. আবশ্যিক ঘ. উদ্দীপনা

সঠিক উত্তর: গ. আবশ্যিক
৭. ‘প্রতীকধর্মী’ অর্থ কী?

ক. সংকেত খ. উদ্দীপনা
গ. সম্প্রসারণ ঘ. লুপ্তপ্রায়
সঠিক উত্তর: ক. সংকেত
৮. ‘আমাদের লোকশিল্প’ কোন-জাতীয় রচনা?
ক. ছোটগল্প খ. কবিতা গ. নাটক ঘ. প্রবন্ধ
সঠিক উত্তর: ঘ. প্রবন্ধ
৯. কোন শব্দটি চলিত ভাষায় ব্যবহূত হয়?
ক. করিয়াছি খ. বসতেন
গ. হইতে ঘ. থামিয়া
সঠিক উত্তর: খ. বসতেন
১০. কর্মজীবনে কামরুল হাসান অধ্যাপনা করেছেন
ক. চারুকলা খ. কারুকলা ইনস্টিটিউট
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ. চারু ও কারুকলা ইনস্টিটিউটে
সঠিক উত্তর: ঘ. চারু ও কারুকলা ইনস্টিটিউটে
১১. নকশিকাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা মেয়েরা কোত্থেকে পেত?
ক. ঘর থেকে খ. পরিবার থেকে
গ. আপন পরিবেশ থেকে
ঘ. শ্বশুরবাড়ি থেকে
সঠিক উত্তর: গ. আপন পরিবেশ থেকে
১২. পালপাড়া ও কুমোর পাড়ার অধিবাসীরা ব্যস্ত থাকে কী তৈরি কাজে?
ক. কাঁসার জিনিস খ. পোড়ামাটির জিনিস
গ. তাঁতের জিনিস ঘ. কাঠের জিনিস
সঠিক উত্তর: খ. পোড়ামাটির জিনিস
১৩. ‘পণ্যদ্রব্য’ বলতে বোঝায়—
ক. বিক্রি হয় না, এমন জিনিস
খ. দাম কম, এমন জিনিস
গ. বিক্রি করা যায়, এমন জিনিস
ঘ. বাজারে থাকে, এমন জিনিস
সঠিক উত্তর: গ. বিক্রি করা যায়, এমন জিনিস
১৪. ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধে ‘যথেষ্ট নয়’ অর্থে কোন শব্দটি ব্যবহূত হয়েছে?
ক. অমূল্য খ. অপ্রতুল গ. দক্ষতা ঘ. অপরিহার্য
সঠিক উত্তর: খ. অপ্রতুল
১৫. ‘আমাদের লোকশিল্প’ রচনায় ‘মজবুত’ অর্থে ব্যবহূত শব্দটি হচ্ছে—
ক. দক্ষতা খ. নিবিড় গ. টেকসই ঘ. টোপর
সঠিক উত্তর: গ. টেকসই
১৬. ‘আমাদের লোকশিল্প’ রচনার প্রকাশভঙ্গির বৈশিষ্ট্য হচ্ছে—
ক. সংলাপধর্মিতা খ. বিশেষণধর্মিতা
গ. গল্পকথন ঘ. বর্ণনাধর্মিতা
সঠিক উত্তর: ঘ. বর্ণনাধর্মিতা
১৭. লোকশিল্পের মাধ্যমে আমরা বিশ্বের কাছে তুলে ধরতে পারি আমদের—
ক. স্বাধীনতাকে খ. ঐতিহ্যকে
গ. দায়িত্বশীলতাকে ঘ. গ্রহণযোগ্যতাকে
সঠিক উত্তর: খ. ঐতিহ্যকে
১৮. কুটির শিল্পকে শিল্পগুণ বিচারে বলা যায়—
ক. লোকশিল্প খ. কারুশিল্প
গ. কুটির শিল্প ঘ. মৃৎশিল্প
সঠিক উত্তর: ক. লোকশিল্প
১৯. কামরুল হাসানের আঁকা ছবির মাঝে প্রতিফলিত বিষয়ের সাদৃশ্য আছে—
ক. শহুরে জীবনের নানা উপাদান
খ. লোকজ জীবনের নানা উপাদান
গ. গ্রাম্যজীবনের নানা উপাদান
ঘ. বিদেশের পরিবেশ।
সঠিক উত্তর: খ. লোকজ জীবনের নানা উপাদান।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল