
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
আমাদের লোকশিল্প
২০. লোকশিল্পের অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক. মসলিন খ. নকশিকাঁথা
গ. কাঁসার জিনিস ঘ. লোহার জিনিস
সঠিক উত্তর: ঘ. লোহার জিনিস
২১. আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত প্রবন্ধটির নাম হচ্ছে—
ক. আমাদের লোকশিল্প খ. শিল্পকলার নানা দিক
গ. বাংলা নববর্ষ ঘ. বাঙালির বাংলা
সঠিক উত্তর: ক. আমাদের লোকশিল্প
২২. হিন্দু সম্প্রদায়ের বরের মাথার মুকুট বোঝাতে কোন শব্দটি অর্থের দিক থেকে প্রযোজ্য?
ক. চূড়া খ. টোপর গ. কণক ঘ. পাগড়ি
সঠিক উত্তর: খ. টোপর
২৩. ‘আমাদের লোকশিল্প’ রচনাটি পাঠ করার মাধ্যমে শিক্ষার্থীর মনে—
ক. দেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে
খ. বিদেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ হবে
গ. দেশের লোকশিল্পের প্রতি আগ্রহ হারাবে
ঘ. লোকশিল্প সম্পর্কে উদাসীন হবে
সঠিক উত্তর: ক. দেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে
২৪. ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধে হাতির দাঁতের কিসের কথা আছে?
ক. মাদুর খ. শীতলপাটি গ. ফুলদানি ঘ. মূর্তি
সঠিক উত্তর: খ. শীতলপাটি
২৫. ‘সম্ভব’ শব্দটির গঠন বিশেষণ হিসেবে কোনটি সমর্থনযোগ্য?
ক. সম্ভ + ভব খ. সম + ভব
গ. সম্ভ + ব ঘ. কোনোটি নয়
সঠিক উত্তর: খ. সম + ভব
২৬. প্রতীকধর্মী মাটির টেপা পুতুল পাল বা কুমোরদের কোন স্বরূপ উন্মোচন করে?
ক. কারিগরি দক্ষতার
খ. কারিগরদের অর্থনৈতিক অবস্থা
গ. কারিগরি প্রচেষ্টার ঘ. কারিগরদের সার্থকতার
সঠিক উত্তর: ক. কারিগরি দক্ষতার
২৭. লোকশিল্পকে বাঁচিয়ে রাখতে মানুষের অনিবার্য দায়িত্ব হলো—
ক. এর সংরক্ষণ ও বাজারজাতকরণ
খ. এর সংরক্ষণ ও সম্প্রসারণ
গ. প্রচার ঘ. সম্প্রসারণ
সঠিক উত্তর: খ. এর সংরক্ষণ ও সম্প্রসারণ
২৮. ‘আমাদের লোকশিল্প’ কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. লোক ও সংস্কৃতি খ. আমাদের লোককথা
গ. কামরুল হাসান রচিত আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে
ঘ. কোনোটি নয়
সঠিক উত্তর: গ. কামরুল হাসান রচিত আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে
২৯. বর্তমানে দেশে-বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু—
ক. পাটশিল্প খ. কাঠশিল্প
গ. ঢাকাই মসলিন ঘ. ঢাকাই জামদানি
সঠিক উত্তর: ঘ. ঢাকাই জামদানি
৩০. এ দেশে তৈরি পুতুল কিসের প্রতিনিধিত্ব করে?
ক. জাতির ইতিহাস খ. জাতির সংস্কৃতি
গ. দেশের ঐতিহ্যের এবং জীবনের
ঘ. দেশের ঐতিহ্যের
সঠিক উত্তর: গ. দেশের ঐতিহ্যের এবং জীবনের।
সুখী মানুষ
১. মমতাজউদদীন আহমদের পেশা কী ছিল?
ক. ওকালতি খ. অধ্যাপনা গ. চিকিৎসা ঘ. ব্যবসা
সঠিক উত্তর: খ. অধ্যাপনা
২. নাটকের প্রথম সংলাপটি কার?
ক. হাসুর খ. কবিরাজের
গ. রহমতের ঘ. মোড়লের
সঠিক উত্তর: ক. হাসুর
৩. রহমত প্রথমে লোককে কত টাকা দিতে চেয়েছিলেন?
ক. পঞ্চাশ খ. একশ গ. দুইশ ঘ. তিনশ
সঠিক উত্তর: খ. একশ।
৪. দ্বিতীয়বার রহমত লোককে কত টাকা দিতে চাইল?
ক. একশ খ. দুইশ গ. তিনশ ঘ. পাঁচশ
সঠিক উত্তর: ঘ. পাঁচশ।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল