জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনী প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
 সুখী মানুষ
৫. শেষ সংলাপটি কার সম্পর্কে?
ক. হাসুর খ. রহমতের
গ. কবিরাজের ঘ. মোড়লের
সঠিক উত্তর: ক. হাসুর
৬. ‘সুখী মানুষ’ কার রচনা?
ক. নুরুলমোমেন
খ. সেলিম আল-দীন
গ. আবদুলাহ আল মামুন
ঘ. মমতাজউদদীন আহমদ
সঠিক উত্তর: ঘ. মমতাজউদদীন আহমদ
৭. ‘সুখী মানুষ’ গঠনগত দিক থেকে কোন-জাতীয় রচনা?
ক. ছোট গল্প খ. নাটিকা গ. প্রবন্ধ ঘ. রসরচনা
সঠিক উত্তর: খ. নাটিকা
৮. সুখী মানুষ নাটিকায় সুখী মানুষের কী নেই?
ক. সম্পদ খ. খাদ্য গ. জামা ঘ. শ্রমশক্তি
সঠিক উত্তর: গ. জামা
৯. ‘তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব’—সংলাপটি কার?
ক. লোক খ. মোড়ল গ. হাসু মিয়া ঘ. রহমত
সঠিক উত্তর: ঘ. রহমত
১০. ‘হিমালয় পাহাড় তুলে আনব’—উক্তিটি করেছেন—
ক. রহমত খ. হাসু গ. কবিরাজ ঘ. লোক
সঠিক উত্তর: ক. রহমত
১১. নিচের কোনটি তম্ভব শব্দ?
ক. সমুদ্র খ. চন্দ্র গ. নক্ষত্র ঘ. আজ
সঠিক উত্তর: ঘ. আজ
১২. মমতাজউদদীন আহমদ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার পেয়েছেন?
ক. বিজ্ঞানে অবদানের জন্য
খ. সাহিত্যে অবদানের জন্য
গ. ইতিহাসে অবদানের জন্য
ঘ. মুক্তিযুদ্ধে অবদানের জন্য
সঠিক উত্তর: খ. সাহিত্যে অবদানের জন্য
১৩. মোড়লের চাকর রহমত আলী—
ক. বিশ্বাসী খ. অবিশ্বাসী
গ. পরশ্রীকাতর ঘ. অকৃতজ্ঞ
সঠিক উত্তর: ক. বিশ্বাসী
১৪. কবিরাজ জামা সংগ্রহ করতে বললেন—
ক. দুঃখী মানুষের খ. সুখী মানুষের
গ. পীড়িত মানুষের ঘ. মুমূূর্ষু মানুষের
সঠিক উত্তর: খ. সুখী মানুষের
১৫. আয়ুর্বেদ শাস্ত্রমতে, যিনি চিকিৎসা করেন, তাঁকে বুঝতে সুখী মানুষ নাটিকায় ব্যবহূত শব্দটি হচ্ছে—
ক. ব্যামো খ. ব্যারাম গ. কবিরাজ ঘ. মোড়ল
সঠিক উত্তর: গ. কবিরাজ
১৬. সুখী মানুষ নাটিকায় ‘পহাড়’ অর্থে ব্যবহূত শব্দটি হচ্ছে—
ক. পর্বত খ. হিমালয় গ. শৈল ঘ. ভূধর
সঠিক উত্তর: খ. হিমালয়
১৭. সুখী মানুষ নাটিকায় ব্যবহূত ভাষারীতি হচ্ছে—
ক. চলিত খ. সাধু গ. আঞ্চলিক ঘ. সাধু ও চলিত
সঠিক উত্তর: ক. চলিত
১৮. নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করা—
ক. বোকামি খ. অন্যায় গ. উত্তম ঘ. উচিত
সঠিক উত্তর: গ. উত্তম
১৯. ‘সুখ’ শব্দটির যথার্থ বিপরীত শব্দ হচ্ছে—
ক. অসুখ খ. দুঃখ গ. বেসুখ ঘ. কষ্ট
সঠিক উত্তর: খ. দুঃখ
২০. মমতাজউদদীন আহমদের খ্যাতি ও ব্যক্তিত্বের সঙ্গে নিচের কোনটি বেশি সম্পর্কযুক্ত?
ক. নাট্যকার ও ঔপন্যাসিক
খ. অধ্যাপক ও গল্পকার
গ. গল্পকার ও প্রাবন্ধিক
ঘ. নাট্যকার ও নাট্যাভিনেতা
সঠিক উত্তর: ঘ. নাট্যকার ও নাট্যাভিনেতা
২১. সুখী মানুষ নাটিকায় নিজেকে প্রকৃত রাজা কে মনে করে?
ক. লোক খ. হাসু গ. মোড়ল ঘ. রহমত
সঠিক উত্তর: ক. লোক
২২. ‘ব্যামো’ শব্দটি সুখী মানুষ নাটিকায় কোন অর্থ বহন করে?
ক. বোমা খ. ঝগড়া বাধানো
গ. রোগ ঘ. স্থানের নাম
সঠিক উত্তর: গ. রোগ।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল