জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। কিসের ওপর একটি দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল?

ক. ভৌত অবকাঠামো খ. প্রশাসনিক দুর্বলতা

গ. জনসংখ্যা ঘ. অদক্ষ জনবল

সঠিক উত্তর: গ. জনসংখ্যা

২। আমেরিকায় প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?

ক. ৩২ জন খ. ৩৩ জন গ. ৩৪ জন ঘ. ৩৫ জন

সঠিক উত্তর: ক. ৩২ জন

৩। আমেরিকার জনগণের মাথাপিছু আয় কত?

ক. ৪৫,৯৭০ ডলার খ. ৪৬,৯৭০ ডলার

গ. ৪৭,৯৭০ ডলার ঘ. ৪৮,৯৭০ ডলার

সঠিক উত্তর: খ. ৪৬,৯৭০ ডলার

৪। বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?

ক. ১০০০ জন খ. ৯৯৯ জন গ. ৯৯৩ জন ঘ. ৯৯২ জন

সঠিক উত্তর: গ. ৯৯৩ জন

৫। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?

ক. ১০০০ ডলার খ. ৯৮০ ডলার গ. ৯৭০ ডলার ঘ. ৮১৮ ডলার

সঠিক উত্তর: ঘ. ৮১৮ ডলার

৬। একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি হবে তা কিসের ওপর নির্ভর করে?

i. দেশটির অর্থনৈতিক পরিকল্পনা

ii. জনসংখ্যা নীতির কার্যকর প্রয়োগ

iii. জনসংখ্যা নীতির ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i

সঠিক উত্তর: খ. i, ii ও iii

# পরবর্তী অংশ ছাপা হবে আগামী সংখ্যায়

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর