জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

অধ্যায়-৯ 
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
২০। বর্তমানে নারীরা কোন শিল্পে বেশিসংখ্যায় অংশ নিচ্ছে?
i. পোশাকশিল্প ii. কারুশিল্প iii. কুটিরশিল্প
নিচের কোনটি সঠিক ?
ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
সঠিক উত্তর: খ. i, ii ও iii
২১। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে?
ক.বিমা কোম্পানি খ. বেসকারি ব্যাংক
গ. এনজিও ঘ. প্রিন্টিং মিডিয়া
সঠিক উত্তর: গ. এনজিও
২২। মুক্তিযুদ্ধ-পরর্বতী সময়ে কারা বাংলাদেশের মানুষকে পুনর্বাসনের মাধ্যমে তাদের কাজ শুরু করে?
ক. বেসরকারি ব্যাংক খ. বিমা কোম্পানি
গ. এনজিও ঘ. দাতা সংস্থা
সঠিক উত্তর: গ. এনজিও
২৩। নিচের কোনটি কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের কাজ?
ক. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা
খ. সমাজ সচেতন করা গ. ভিন্ন মানসিকতা তৈরি
ঘ. বিয়ে রেজিস্ট্রেশন করানো
সঠিক উত্তর: ক. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে উদ্বুদ্ধ করা
২৪। জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন কাজটি এনজিও করে থাকে?
ক. বাল্যবিবাহ রোধে উৎসাহী করা
খ. তাড়াতাড়ি বিয়েতে উৎসাহ দেওয়া
গ. বহুবিবাহে উদ্বুদ্ধকরণ
ঘ. বিবাহ না করতে পরামর্শ প্রদান
সঠিক উত্তর: ক. বাল্যবিবাহ রোধে উৎসাহী করা
২৫। বেসরকারি সংস্থাগুলো জনসংখ্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির জন্য কোন উপকরণগলো ব্যবহার করে থাকে?
i. সাময়িকী ii. নিউজলেটার iii. পোস্টার
নিচের কোনটি সঠিক?
ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
সঠিক উত্তর: খ. i, ii ও iii
২৬। কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা কোথায় গড়ে ওঠে?
ক.শহরে খ. গ্রামে গ. বিল অঞ্চলে ঘ. শহরে ও গ্রামে
সঠিক উত্তর: ঘ. শহরে ও গ্রামে
২৭। নিচের কোন দেশটিকে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়?
ক. কানাডা খ. ব্রাজিল গ. বাংলাদেশ ঘ. যুক্তরাজ্য
সঠিক উত্তর: গ. বাংলাদেশ
২৮। বাল্যবিবাহ বলতে কী বোঝায়?
ক. অল্প বয়সে বিয়ে
খ. সাবালক হওয়ার আগে বিয়ে
গ. গ্রাম্য বিয়ে ঘ. হাওড় অঞ্চলের বিয়ে
সঠিক উত্তর: ক. অল্প বয়সে বিয়ে।

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল