জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

২৯। কোন দেশে জমির তুলনায় জনসংখ্যা অনেক বেশি?
ক. বাংলাদেশ খ. কানাডা গ. রাশিয়া ঘ. আমেরিকা
সঠিক উত্তর: ক. বাংলাদেশ
৩০। কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি?
ক. বাংলাদেশ খ. কানাডা গ. রাশিয়া ঘ. আমেরিকা
সঠিক উত্তর: ক. বাংলাদেশ
৩১। কোনটি একটি দেশের জন্য বোঝা আবার সেটিই সম্পদে পরিণত হতে পারে?
ক. অশিক্ষিত জনসংখ্যা খ. অদক্ষ জনসংখ্যা
গ. জনসংখ্যা ঘ. রপ্তানি খাত
সঠিক উত্তর: গ. জনসংখ্যা
৩২। বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার আগের তুলনায় কিছুটা কমার কারণ কী?
ক.সম্পদ কমে যাওয়া খ. আয় কমে যাওয়া
গ. মাথাপিছু জমির পরিমাণ কমে যাওয়া
ঘ. মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়া
সঠিক উত্তর: ঘ. মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়া
৩৩। শিশু ও মাতৃমৃত্যুও হার কমে যাওয়ার কারণ কী?
ক. সাক্ষরতার হার বাড়ায়
খ.পুষ্টির সরবরাহ বৃদ্ধি পাওয়ায়
গ. চিকিৎসা ব্যবস্থার উন্নতি হওয়ায়
ঘ. গণ সচেতনতা বৃদ্ধি পাওয়ায়
সঠিক উত্তর: গ. চিকিৎসা ব্যবস্থার উন্নতি হওয়ায়
৩৪। দেশের অশিক্ষিত ও কর্মহীন মানুষকে কীভাবে মানবসম্পদে পরিণত করা যায়?
ক. রাষ্ট্রীয়ভাবে আর্থিক অনুদান দিয়ে
খ. উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে
গ. কৃষি উপকরণ সরবরাহ করে ঘ. ব্যাংক ঋণ দিয়ে
সঠিক উত্তর: খ. উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে
৩৫। বিশাল জনসংখ্যা কাদের জন্য সমস্যা হয়ে দাড়াঁয়?
ক. যাদের পরিকল্পনার আছে
খ. যাদের সম্পদ সীমিত
গ. যাদের সম্পদের অভাব নেই
ঘ. যারা মনের দিক দিয়ে গরিব
সঠিক উত্তর: খ. যাদের সম্পদ সীমিত
৩৬। নিচের কোন দেশটি জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে?
ক. মিয়ানমার খ. নেপাল গ. ভুটান ঘ. শ্রীলঙ্কা
সঠিক উত্তর: ঘ. শ্রীলঙ্কা
৩৭। আমাদের প্রতিবেশী কোন দেশটি তথ্য-প্রযুক্তিতে অনেক এগিয়ে?
ক. ভারত খ. পাকিস্তান গ নেপাল ঘ. ভুটান
সঠিক উত্তর: ক. ভারত
৩৮। জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে বর্তমান সরকার কয়টি কৌশল গ্রহণ করেছে?
ক. ১০টি খ. ৯টি গ. ৮টি ঘ. ৭টি
সঠিক উত্তর: ক. ১০টি
৩৯। আমেরিকার তথ্য-প্রযুক্তি খাতের কতভাগ ভারতীয়দের দক্ষ জনশক্তির ওপর নির্ভশীল?
ক. ২৩ খ. ২৪ গ. ২৫ ঘ. ২৬
সঠিক উত্তর: ক. ২৩
৪০। আমাদের দেশের জনশক্তিকে মানবসম্পদে পরিণত করতে সরকারের কৌশল হলো—
i. ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রসার ii. নারীশিক্ষার প্রসার
iii. প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার
নিচের কোনটি সঠিক?
ক. i, ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
সঠিক উত্তর: খ. i, ii ও iii।

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়