জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
 বাংলা ভাষার জন্মকথা
২৮। ‘নিয়ম দ্বারা শাসিত’ কথাটির পরিচয় যে শব্দটির মাধ্যমে প্রকাশ পায়—
ক. দুর্বোধ্য খ. উদ্ভব গ. বিধিবদ্ধ ঘ. উৎপত্তি
সঠিক উত্তর: গ. বিধিবদ্ধ
২৯। ‘বাংলা ভাষার জন্মকথা’ মূলত একটি—
ক. উপন্যাস খ. গল্প গ. নাটক ঘ. প্রবন্ধ
সঠিক উত্তর: ঘ. প্রবন্ধ
৩০। নিচের কোন শব্দের গঠন ‘প্র’ উপসর্গের পরিচয় পাওয়া যায়?
ক. প্রাকৃত খ. প্রাচীন গ. প্রত্যেক ঘ. প্রকাশ।
সঠিক উত্তর: ঘ. প্রকাশ।
 আবার আসিব ফিরে
১। ‘বনলতা সেন’ কোন ধরনের রচনা?
ক. নাটক খ. প্রবন্ধ গ. উপন্যাস ঘ. কাব্যগ্রন্থ
সঠিক উত্তর: ঘ. কাব্যগ্রন্থ
২। জীবনানন্দ দাশ কোথায় মারা যান?
ক. ঢাকায় খ. বরিশালে গ. নদীয়ায় ঘ. কলকাতায়
সঠিক উত্তর: ঘ. কলকাতায়
৩। রূপসা কিসের নাম?
ক. নদীর খ. শহরের গ. গ্রামের ঘ. হাঁসের
সঠিক উত্তর: ক. নদীর
৪। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কে খইয়ের ধান ছড়াচ্ছে?
ক. কিশোর খ. কিশোরী গ. শিশু ঘ. বধূ
সঠিক উত্তর: গ. শিশু
৫। দিনের শেষে কিসের দল মেঘের কোল ঘেঁষে নীড়ে ফিরে আসে?
ক. শঙ্খচিলের খ. কাকের
গ. লক্ষ্মীপ্যাঁচার ঘ. বকের
সঠিক উত্তর: ঘ. বকের
৬। ‘নবান্ন’ শব্দের অর্থ কী?
ক. নতুন দিন খ. নতুন ভাত
গ. উৎসব ঘ. নতুন মাস
সঠিক উত্তর: খ. নতুন ভাত
৭। ‘আবার আসিব ফিরে’ কোন জাতীয় রচনা?
ক. কবিতা খ. ছোটগল্প গ. নাটক ঘ. প্রবন্ধ
সঠিক উত্তর: ক. কবিতা
৮। কবি জীবনানন্দ দাশ কিসের বেশে ফিরে আসতে চান?
ক. শকুনের বেশে খ. ঈগলের বেশে
গ. কোকিলের বেশে ঘ. শঙ্খচিলের বেশে
সঠিক উত্তর: ঘ. শঙ্খচিলের বেশে
৯। কবি কী হয়ে ভোরের কুয়াশায় মিশে যাবেন?
ক. দোয়েল খ. শঙ্খচিল গ. কাক ঘ. শালিক
সঠিক উত্তর: গ. কাক
১০। কবি কী হয়ে বিলের পানিতে ভেসে বেড়াবেন?
ক. হাঁস খ. রাজহাস গ. ডাহুক ঘ. বালিহাঁস
সঠিক উত্তর: ক. হাঁস
১১। ‘ডাকিতেছে’ শব্দটির ভাষারূপ কী?
ক. সাধু খ. চলিত গ. আঞ্চলিক ঘ. তৎসম
সঠিক উত্তর: ক. সাধু
১২। জীবনানন্দ দাশ নিহত হন—
ক. বিমান দুর্ঘটনায় খ. লঞ্চ দুর্ঘটনায়
গ. ট্রেন দুর্ঘটনায় ঘ. ট্রাম দুর্ঘটনায়
সঠিক উত্তর: ঘ. ট্রাম দুর্ঘটনায়
১৩। জীবনানন্দা দাশ ছিলেন—
ক. স্বজনপ্রেমিক কবি খ. প্রকৃতিপ্রেমিক কবি
গ. ভ্রমণপ্রেমিক কবি ঘ. ক্রীড়াপ্রেমিক কবি
সঠিক উত্তর: খ. প্রকৃতিপ্রেমিক কবি।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল