জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
 আবার আসিব ফিরে
১৪। কবি কীরূপে বাংলার নদী, মাঠ, খেত ভালোবেসে ফিরে আসবেন?
ক. লক্ষ্মীপ্যাঁচা খ. শঙ্খচিল, শালিক
গ. ভোরের কাক ঘ. কিশোরী
সঠিক উত্তর: খ. শঙ্খচিল, শালিক
১৫। সারা দিন কে সাঁতার কেটে জলে ভাসবে?
ক. কিশোরী খ. জীবনানন্দ দাশ
গ. হাঁস ঘ. কিশোর
সঠিক উত্তর: খ. জীবনানন্দ দাশ
১৬। ‘আবার আসিব ফিরে’ কবিতার মূলভাব কোনটি?
ক. ধর্মচেতনা খ. প্রকৃতিচেতনা
গ. মৃত্যুচেতনা ঘ. স্বদেশচেতনা
সঠিক উত্তর: খ. প্রকৃতিচেতনা
১৭। কবির দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে—
ক. জন্মভূমির তুচ্ছ জিনিসগুলো খ. জন্মভূমির জলাশয়
গ. জন্মভূমির গাছপালা ঘ. জন্মভূমির মাটি ও মানুষ
সঠিক উত্তর: ক. জন্মভূমির তুচ্ছ জিনিসগুলো
১৮। নিচের কোনটি ‘জলাঙ্গী’ শব্দের ব্যাসবাক্য?
ক. জলরূপ অঙ্গ খ. জল যে অঙ্গী
গ. জল যার অঙ্গে ঘ. জলের অঙ্গ
সঠিক উত্তর: গ. জল যার অঙ্গে
১৯। সাহিত্যক্ষেত্রে জীবনানন্দ দাশের প্রধান পরিচয় হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. গল্পকার খ. প্রাবন্ধিক গ. ঔপন্যাসিক ঘ. কবি
সঠিক উত্তর: ঘ. কবি
২০। বেলি ফুলের সুবাস অনেক মোহনীয়। উদ্দীপকের সঙ্গে সাদৃশ্য আছে ‘আবার আসিব ফিরে’ কবিতার কোন ফুলে?
ক. কলমি খ. চাঁপা গ. রজনীগন্ধা ঘ. হাসনাহেনা
সঠিক উত্তর: ক. কলমি
২১। ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা নিচের কোনটি?
ক. আবার আসিব ফিরে খ. বনলতা সেন
গ. ঝরা পালক ঘ. ধূসর পাণ্ডুলিপি
সঠিক উত্তর: ক. আবার আসিব ফিরে
২২। ‘আবার আসিব ফিরে’ কবিতায় অঙ্গ-সংগঠিত হয়েছে— ক. শহুরে পরিবেশের বিচিত্র রূপ নিয়ে
খ. নদ-নদীর বিচিত্র রূপ নিয়ে
গ. গ্রামীণ পরিবেশের বিচিত্র রূপ নিয়ে
ঘ. জলাশয়ের বিচিত্র রূপ নিয়ে
সঠিক উত্তর: গ. গ্রামীণ পরিবেশের বিচিত্র রূপ নিয়ে
২৩। ‘আবার আসিব ফিরে’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা বাংলার প্রকৃতির প্রতি কোন অনুভব করবে?
ক. বিকর্ষণ খ. আকর্ষণ গ. বিপ্রকর্ষণ ঘ. প্রগাঢ় টান
সঠিক উত্তর: খ. আকর্ষণ
২৪। ‘নবান্ন’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. নবা + অন্ন খ. নব + অন্ন
গ. নব + আন্ন ঘ. নবা + আন্ন
সঠিক উত্তর: খ. নব + অন্ন
২৫। বরিশাল শহরের সঙ্গে কবি জীবনানন্দ দাশের সম্পর্ক সৃষ্টি হয়েছে—
ক. জন্মসূত্রে খ. শিক্ষাসূত্রে গ. কর্মসূত্রে ঘ. বৈবাহিক সূত্রে
সঠিক উত্তর: ক. জন্মসূত্রে
২৬। ‘দেখিবে ধবল বক’—এখানে ধবল বক বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. কবি চিত্রের বাস্তব রূপ খ. পরিজাত পাখি
গ. পাখিদের ভিড়কে ঘ. সাদা বক
সঠিক উত্তর: ক. কবি চিত্রের বাস্তব রূপ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল