জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

 দেশ
২৫। ‘সবুজ হাওয়ায় দুলছে ও কার এলোমাথার কেশ। এখানে ‘সবুজ হাওয়া’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. শীতর পরশ খ. সমৃদ্ধতার ইঙ্গিত
গ. ফসলের প্রাচুর্যের নির্যাস ঘ. কৃষকের আনন্দের প্রতীক
সঠিক উত্তর: গ. ফসলের প্রাচুর্যের নির্যাস
২৬। ‘থোকা থোকা ধানের ছড়া’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. ধানের উচ্চফলন খ. ফসলের প্রাচুর্য
গ. মানুষের সুখ-স্বপ্ন ঘ. কৃষকের সার্থকতা
সঠিক উত্তর: খ. ফসলের প্রাচুর্য
২৭। ‘নিবিড় ছায়ায় আঁধার করা পাতার পারাপার’—এখানে পাতার ‘পারাপার’ শব্দটি কবি কোন অর্থ ব্যবহার করেছেন?
ক. শান্তির উৎস খ. ছায়াসুনিবিড়তা
গ. প্রশান্তির আধার ঘ. স্নিগ্ধ শীতলতার বিশাল উৎস
সঠিক উত্তর: ঘ. স্নিগ্ধ শীতলতার বিশাল উৎস
২৮। ‘দেশ’ কবিতায় ফুটে উঠেছে কোন দিকটি?
ক. দেশপ্রেম খ. প্রকৃতিপ্রেম
গ. দেশ ও প্রকৃতিপ্রেম ঘ. প্রকৃতি ও মানুষ
সঠিক উত্তর: ঘ. প্রকৃতি ও মানুষ
২৯। কার পায়ে কিশোরীর ঘুঙুর বাজবে?
ক. কবির খ. ঘুঘুর গ. হাসের ঘ. পানকৌড়ির
সঠিক উত্তর: গ. হাসের
৩০। ‘মাথার পরে কালো কালো মেঘরা এসে ভেড়ে’— এখানে ‘কালো কালো মেঘরা’ কিসের ইঙ্গিত প্রদান করে?
ক. অশুভ ছায়া খ. শোষক শ্রেণী গ. অত্যাচারী
ঘ. গ্রামের বঞ্চিত মানুষের আসন্ন দুর্দিন।
সঠিক উত্তর: খ. শোষক শ্রেণী।

 নদীর স্বপ্ন
১। ‘প্রগতি’ পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়?
ক. ঢাকা খ. কুমিল্লা গ. কলকাতা ঘ. রাজশাহী
সঠিক উত্তর: ক. ঢাকা
২। বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস কোথায়?
ক. নারায়ণগঞ্জ খ. নরসিংদী গ. রোকনপুর ঘ. বিক্রমপুর
সঠিক উত্তর: ঘ. বিক্রমপুর
৩। হালকা নরম হাওয়ায় কিশোর মাঝিকে কী তুলে দিতে বলল?
ক. পাল খ. ইলিশ গ. শাপলা ফুল ঘ. পদ্ম ফুল
সঠিক উত্তর: ক. পাল
৪। কিশোর কোন সময় মাঝিকে পাল নামাতে বলল?
ক. সকালে খ. দুপুরে গ. বিকেলে ঘ. সন্ধ্যায়
সঠিক উত্তর: ঘ. সন্ধ্যায়
৫। মাঝির গানে কে তাল দেবে?
ক. বাতাসের শব্দ খ. জলের শব্দ গ. পালের শব্দ ঘ. মেঘের শব্দ
সঠিক উত্তর: খ. জলের শব্দ
৬। কানাইয়ের দৃষ্টিতে, পৃথিবীর সব নীল রং জড়ো হয়েছে কোথায়?
ক. অবাক আকাশে খ. নৌকার পালে
গ. পাখির ঝাঁকে ঘ. নদীর বুকে
সঠিক উত্তর: ক. অবাক আকাশে
৭। ‘নদীর স্বপ্ন’ কবিতায ‘শোন’ শব্দের অর্থ কী?
ক. শোনা খ. একটি নদীর নাম
গ. একটি মেয়ের নাম ঘ. একটি স্থানের নাম
সঠিক উত্তর: খ. একটি নদীর নাম
৮। ‘নদীর স্বপ্ন’ কোন জাতীয় রচনা?
ক. কবিতা খ. চতুর্দশপদী কবিতা গ. সনেট ঘ. ছড়া
সঠিক উত্তর: ক. কবিতা
৯। ‘নদীর স্বপ্ন’ কবিতাটি কী নিয়ে রচিত?
ক. নদীতে সাঁতার কাটা খ. নদীতে মাছ ধরা
গ. নদীতে স্নান করা ঘ. নৌকাভ্রমণ
সঠিক উত্তর: ঘ. নৌকাভ্রমণ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল