
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
জাগো তবে অরণ্য কন্যারা
২৮। পৃথিবী বাঁচাতে কী করা জরুরি?
ক. বৃক্ষ রোপণ করা খ. গাছের ব্যবহার বাড়ানো
গ. গাছ কাটা ঘ. চারা গাছ কাটা
সঠিক উত্তর: ক. বৃক্ষ রোপণ করা
২৯। যে শব্দের অর্থ ‘পৃথিবীর জীবন‘ তা হচ্ছে—
ক. অতন্দ্র খ. ধরা-প্রাণ
গ. লেলিহান শিখা ঘ. পলব
সঠিক উত্তর: খ. ধরা-প্রাণ
৩০। কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
ক. গাছ নিধন করা খ. প্রকৃতি জগৎকে রক্ষা করা
গ. গাছ লাগানো ঘ. মাছ ধরা।
সঠিক উত্তর: খ. প্রকৃতি জগৎকে রক্ষা করা
প্রার্থী
১। শীতার্ত মানুষ হিমশীতল সুদীর্ঘ রাত কার প্রতীক্ষায় থাকে?
ক. সরকারের প্রতীক্ষায় খ. বিত্তবানদের প্রতীক্ষায়
গ. সূর্যের প্রতীক্ষায় ঘ. অগ্নির প্রতীক্ষায়
সঠিক উত্তর: গ. সূর্যের প্রতীক্ষায়
২। এক টুকরো কাপড়ে কান ঢেকে শীত পাড়ি দেয় কারা?
ক. সন্ন্যাসীরা খ. বিত্তবানরা গ. বস্ত্রহীনেরা ঘ. কৃপাপ্রার্থীরা
সঠিক উত্তর: গ. বস্ত্রহীনেরা
৩। কোন সময়ের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়ে দামি বলে মনে হয়?
ক. সকালের খ. দুপুরের গ. বিকেলের ঘ. সন্ধ্যার
সঠিক উত্তর: ক. সকালের
৪। কবি কাদের জন্য সূর্যের কাছে উত্তাপ আর আলো প্রার্থনা করেছেন?
ক. কৃষকদের জন্য খ. শ্রমজীবী মানুষের জন্য
গ. সমাজের নিচতলার মানুষের জন্য
ঘ. বিত্তশালী মানুষের জন্য
সঠিক উত্তর: গ. সমাজের নিচতলার মানুষের জন্য
৫। কবি সুকান্ত রাস্তার ধারের উলঙ্গ ছেলেটার জন্য কী প্রার্থনা করেছেন?
ক. উত্তাপ খ. আলো গ. অন্ন ঘ. বস্ত্র
সঠিক উত্তর: ক. উত্তাপ
৬। ‘অকৃপণ’ শব্দের অর্থ কী?
ক. আড়ষ্টতা খ. প্রার্থী গ. জড়তার ভাব ঘ. উদার
সঠিক উত্তর: ঘ. উদার
৭। ‘প্রার্থী’ কোন জাতীয় রচনা?
ক. কবিতা খ. নাটক গ. প্রবন্ধ ঘ. ছোটগল্প
সঠিক উত্তর: ক. কবিতা
৮। আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উৎস কোনটি?
ক. চন্দ্র খ. বাতাস গ. আলো ঘ. সূর্য
সঠিক উত্তর: ঘ. সূর্য
৯। কোনটি তৎসম শব্দ? ক. রাত খ. আজ গ. সূর্য ঘ. কান
সঠিক উত্তর: গ. সূর্য
১০। সুকান্ত ভট্টাচার্য ছিলেন—
ক. প্রতিবাদী কবি খ. প্রকৃতির কবি
গ. প্রেমের কবি ঘ. সমঝোতার কবি
সঠিক উত্তর: ক. প্রতিবাদী কবি
১১। কবি সুকান্ত কেন জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হতে চাইলেন? ক. আর্তমানবতার কল্যাণ করার জন্য
খ. কৃপণের ধনসম্পদ ধ্বংস করার জন্য
গ. এক টুকরা রোদ্দুরের জন্য
ঘ. সমাজের শোষক শ্রেণীকে ধ্বংস করার জন্য
সঠিক উত্তর: ক. আর্তমানবতার কল্যাণ করার জন্য
১২। কবি সুকান্ত কীরূপ সমাজ গড়তে চান?
ক. বৃহৎ সমাজ খ. উন্নত সমাজ
গ. সুষম সমাজ ঘ. শ্রেণী সমাজ
সঠিক উত্তর: গ. সুষম সমাজ
১৩। কবি সুকান্ত অবহেলিত ও বঞ্চিত শিশুদের কল্যাণের পথে কোনটিকে অন্তরায় মনে করেন?
ক. অজ্ঞতাকে খ. জড়তাকে
গ. উদাসীনতাকে ঘ. কৃপণতাকে
সঠিক উত্তর: খ. জড়তাকে
১৪। ‘প্রাথী’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক. পূর্বাভাস খ. ঘুম নেই গ. ছাড়পত্র ঘ. অভিযান
সঠিক উত্তর: গ. ছাড়পত্র
১৫। কবিতার প্রধান বাহন কী?
ক. বক্তব্য খ. ভাব গ. ভাষা ঘ. মন্তব্য
সঠিক উত্তর: খ. ভাব।
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল