
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থে আমার এই আয়োজন। আজকে প্রকাশিত হলো প্রথম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন।
১. কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত?
ক. বরিশালে খ. নওগাঁ, রাজশাহীতে
গ. ঢাকায় ঘ. চট্টগ্রামে
উত্তর: খ. নওগাঁ, রাজশাহীতে
২. রাজবাড়ির মন্দির কোথায় অবস্থিত?
ক. রাজশাহীতে খ. যশোরে
গ. ফরিদপুরে ঘ. রাজশাহীর পুঠিয়ায়
উত্তর: ঘ. রাজশাহীর পুঠিয়ায়
৩. ষাট গম্বুজ মসজিদ কোথায়?
ক. কুমিল্লায় খ. খুলনায়
গ. বাগেরহাটে ঘ. রাজশাহীতে
উত্তর: গ. বাগেরহাটে
৪. সোনাকান্দা দুর্গ কোন অঞ্চলে অবস্থিত?
ক. ঢাকায় খ. মানিকগঞ্জে
গ. সাভারে ঘ. নারায়ণগঞ্জে
উত্তর: ঘ. নারায়ণগঞ্জে
৫. ‘তারা’ মসজিদ কোথায় অবস্থিত?
ক. ময়মনসিংহে খ. ঢাকায়
গ. চট্টগ্রামে ঘ. বরিশালে
উত্তর: খ. ঢাকায়
৬. ‘সতেরো রত্ন’ মন্দির কোথায় অবস্থিত?
ক. বরিশালে খ. কুমিল্লায়
গ. চাঁদপুরে ঘ. নোয়াখালীতে
উত্তর: খ. কুমিল্লায়
৭. ছোট কাটরা ও বড় কাটরা কোথায় অবস্থিত?
ক. ঢাকায় খ. সাভারে
গ. মানিকগঞ্জে ঘ. নারায়ণগঞ্জে
উত্তর: ক. ঢাকায়
৮. ঢাকেশ্বরী মন্দির, লালবাগ দুর্গ, খান মোহাম্মদ মৃধা মসজিদ—এই স্থাপনাগুলো ঢাকার কোথায় অবস্থিত?
ক. লালবাগে খ. আজিমপুরে
গ. বকশিবাজারে ঘ. পলাশীতে
উত্তর: ক. লালবাগে
৯. পাবনার বিখ্যাত মন্দির কোনটি?
ক. রাজারানীর মন্দির খ. জোড়াবাংলা মন্দির
গ. সতেরো মন্দির ঘ. ঢাকেশ্বরী মন্দির
উত্তর: খ. জোড়াবাংলা মন্দির
১০. পোড়ামাটির কাজ দিয়ে রামায়ণের কাহিনি উৎকীর্ণ আছে কোথায়?
ক. পাহাড়পুর বৌদ্ধবিহারে খ. কান্তজীর মন্দিরে
গ. কুমিল্লার ময়নামতিতে ঘ. সিলেটে
উত্তর: খ. কান্তজীর মন্দিরে
১১. কোন মসজিদটি রাজশাহী জেলায় অবস্থিত?
ক. ষাট গম্বুজ মসজিদ খ. ছোট সোনা মসজিদ গ. বাঘা মসজিদ ঘ. খ + গ
উত্তর: ঘ. খ + গ
১২. হাজীগঞ্জ দুর্গ কোথায় অবস্থিত?
ক. ঢাকায় খ. সাভারে
গ. গাজীপুরে ঘ. নারায়ণগঞ্জে
উত্তর: ঘ. নারায়ণগঞ্জে
১৩. মথুরাপুর দেউল কোন জেলায় অবস্থিত?
ক. ময়মনসিংহে খ. ঢাকায়
গ. ফরিদপুরে ঘ. নাটোরে
উত্তর: গ. ফরিদপুরে
১৪. শাহজালালের মাজার, শাহ পরাণের মাজার, জয়ন্তীয়াপুর মেগালিথ পাথর কোন জেলায় অবস্থিত?
ক. নওগাঁয় খ. বগুড়ায়
গ. সিলেটে ঘ. কুমিল্লায়
উত্তর: গ. সিলেটে
১৫. বায়েজিদ বোস্তামীর মাজার কোথায়?
ক. কক্সবাজারে খ. কুমিল্লায়
গ. ফেনীতে ঘ. চট্টগ্রামে
উত্তর: ঘ. চট্টগ্রামে
১৬. ঐতিহ্যবাহী প্রাচীন মৃৎফলক এখনো দেখা যায় পুরোনো সব
ক. ইমারতে খ. মন্দিরের দেয়ালে
গ. মসজিদের দেয়ালে ঘ. সবগুলো
উত্তর: ঘ. সবগুলো
১৭. বিনত বিবির মসজিদটি ঢাকার কোথায় অবস্থিত? ক. লালবাগে খ. বংশালে
গ. পলাশীতে ঘ. আজিমপুরে
উত্তর: খ. বংশালে
১৮. ত্রিরত্ন স্তূপ কোথায় অবস্থিত?
ক. কুমিল্লার ময়নামতি, কুটিলামুড়ায়
খ. মহাস্থানগড়, বগুড়ায়
গ. পাহাড়পুর, নওঁগায় ঘ. কোনোটিই নয়
উত্তর: ক. কুমিল্লার ময়নামতি, কুটিলামুড়ায়।
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল