বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রার্থী
২৫।‘স্যাঁতসেঁতে ভেজা’ ঘর দিয়ে কবি কী ফুটিয়ে তুলেছেন?
ক. শীতার্ত মানুষের করুণ অবস্থা খ. অসহায়দের অবস্থা
গ. কবির অবস্থা ঘ. মানুষের অবস্থা
সঠিক উত্তর: ক. শীতার্ত মানুষের করুণ অবস্থা
২৬।‘প্রার্থী’ কবিতার মূল ভাববস্তু কোনটি?
ক. সূর্যের বন্দনা খ. সূর্যকে গরিবের আশ্রয় হবার আহ্বান
গ. উলঙ্গ ছেলেকে আশ্রয়ের আহ্বান
ঘ. দরিদ্র মানুষদের সহযোগিতার আহ্বান
সঠিক উত্তর: ঘ. দরিদ্র মানুষদের সহযোগিতার আহ্বান
২৭। কবি কেন জ্বলন্ত অগ্নিপিণ্ড হওয়ার প্রার্থনা করছেন?
ক. কৃষকদের দুরবস্থা দেখে খ. রাস্তার উলঙ্গ ছেলের দুর্দশা দেখে
গ. বস্ত্রহীন মানুষের কষ্টকে অনুধাবন করে ঘ. মানুষকে দেখে
সঠিক উত্তর: গ. বস্ত্রহীন মানুষের কষ্টকে অনুধাবন করে
২৮।‘প্রার্থী’ কবিতায় উলঙ্গ ছেলে কাদের প্রতিনিধি হিসেবে উপস্থাপিত হয়েছে?
ক. ভবঘুরে মানুষদের খ. অত্যাচারী জমিদারদের
গ. কোটিপতিদের ঘ. হাজারো সহায়-সম্বলহীন মানুষের
সঠিক উত্তর: ঘ. হাজারো সহায়-সম্বলহীন মানুষের
২৯। ভিজে ভিজে ভাবযুক্ত অবস্থার পরিচয় পাওয়া যায় এমন শব্দটি হচ্ছে—
ক. হিমাশীতল খ. স্যাঁতসেঁতে গ. তুষারের মতো ঘ. আড়ষ্টতা
সঠিক উত্তর: খ. স্যাঁতসেঁতে।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল