জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

বহুনির্বাচনী প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

 প্রার্থী

৩০। অগ্নিপিণ্ড শব্দের অর্থ কী?
ক. আগুন খ. আগুনের গোলা
গ. আগুনের শিখা ঘ. আগুনের স্পর্শ।
সঠিক উত্তর: খ. আগুনের গোলা।

 একুশের গান
১। ‘একুশের গান’ প্রথম ছাপা হয় কত সালে?
ক. ১৯৫১ খ. ১৯৫২ গ. ১৯৫৩ ঘ. ১৯৫৪
সঠিক উত্তর: গ. ১৯৫৩

২। কবি আবদুল গাফ্ফার চৌধুরী কার ডাকে মানুষের সুপ্ত শক্তিকে জাগাতে বলছেন?
ক. জালিমের ডাকে খ. শোষকের ডাকে
গ. শহিদের আত্মার ডাকে ঘ. দেশের ডাকে
সঠিক উত্তর: গ. শহিদের আত্মার
৩। কবি আবদুল গাফ্ফার চৌধুরী দারুণ ক্রোধের আগুনে আবার কী জ্বালাতে চান?
ক. মার্চ খ. ফেব্রুয়ারি গ. এপ্রিল ঘ. ডিসেম্বর
সঠিক উত্তর: খ. ফেব্রুয়ারি
৪। এ দেশের প্রাণের দাবিকে রুখতে কারা গুলি ছোড়ে?
ক. বার্মিজরা খ. ভারতীয়রা
গ. ইংরেজরা ঘ. পাকিস্তানিরা
সঠিক উত্তর: ঘ. পাকিস্তানিরা
৫। ছেলেহারা শত মায়ের কী দিয়ে গড়া একুশে ফেব্রুয়ারি?
ক. রক্ত দিয়ে খ. অশ্রু দিয়ে
গ. ক্রোধের আগুন দিয়ে ঘ. প্রবল ঘৃণা দিয়ে
সঠিক উত্তর: খ. অশ্রু দিয়ে
৬। ‘একুশের গান’ কবিতায় কোন ফুলের নাম উলেখ করা হয়েছে?
ক. শাপলা খ. রজনীগন্ধা গ. হাসনাহেনা ঘ. কনকচাঁপা
সঠিক উত্তর: খ. রজনীগন্ধা
৭। ‘একুশের গান’ কবিতা অবলম্বনে দিনবদলের ক্রান্তি লগনে কারা পার পাবে না?
ক. পূর্ব পাকিস্তানিরা খ. পশ্চিমের শোষকেরা
গ. ব্রিটিশ শোষকেরা ঘ. দেশের শোষকেরা
সঠিক উত্তর: খ. পশ্চিমের শোষকেরা
৮। ‘একুশের গান’ কবিতাটির কবি কে?
ক. আল মাহমুদ খ. আবদুল গাফ্ফার চৌধুরী
গ. আহসান হাবীব ঘ. আলতাফ মাহমুদ
সঠিক উত্তর: খ. আবদুল গাফ্ফার চৌধুরী
৯। ‘একুশের গান’ কী ধরনের রচনা?
ক. কবিতা খ. ছড়া গ. নাটক ঘ. প্রবন্ধ
সঠিক উত্তর: ক. কবিতা
১০। ‘ক্রান্তি’ শব্দের অর্থ কী?
ক. লগ্ন খ. পরিবর্তন গ. পরিশ্রান্ত ঘ. কষ্টকর
সঠিক উত্তর: খ. পরিবর্তন
১১। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনটি সম্পাদনা করেন কে?
ক. আল মাহমুদ খ. হাসান হাফিজুর রহমান
গ. আহসান হাবীব ঘ. আলতাফ মাহমুদ
সঠিক উত্তর: খ. হাসান হাফিজুর রহমান
১২। সাধু ভাষারীতির শব্দ কোনটি?
ক. আজ খ. ভুলিতে গ. হেসে ঘ. ওরা
সঠিক উত্তর: খ. ভুলিতে
১৩। কবি আবদুল গাফ্ফার চৌধুরী ‘ক্ষ্যাপা বুনো’ বলতে বুঝিয়েছেন—
ক. বনের হিংস্র জন্তুদের খ. পাকিস্তানি শোষকদের
গ. ইংরেজ শাসকদের ঘ. একাত্তরের দালালদের
সঠিক উত্তর: খ. পাকিস্তানি শোষকদের
১৪। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়—
ক. ২৬ মার্চ খ. ১৬ ডিসেম্বর
গ. ১৪ ডিসেম্বর ঘ. ২১ ফেব্রুয়ারি
সঠিক উত্তর: ঘ. ২১ ফেব্রুয়ারি
১৫। ‘ওরা এ দেশের নয়’—‘একুশের গান’ কবিতায় যাদের কথা বলা হয়েছে—
ক. পশ্চিমের শোষক খ. ইংরেজ বেনিয়া
গ. মায়ানমারের রোহিঙ্গা ঘ. রোহিঙ্গা শরণার্থী
সঠিক উত্তর: ক. পশ্চিমের শোষক
১৬। ‘একুশের গান’ প্রথম প্রকাশিত হয়—
ক. নীল যমুনা গ্রন্থে খ. একুশে ফেব্রুয়ারি সংকলনে
গ. সুন্দর হে সুন্দর গ্রন্থে ঘ. কৃষ্ণপক্ষ গ্রন্থে
সঠিক উত্তর: খ. একুশে ফেব্রুয়ারি সংকলনে
১৭। ‘বসুন্ধরা’ শব্দের সবচেয়ে বেশি পরিচিত অর্থ হচ্ছে—
ক. বসুমতী খ. পৃথিবী গ. বসুধা ঘ. মেদিনী
সঠিক উত্তর: খ. পৃথিবী
১৮। ১৯৫২ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়—
ক. ছাত্র আন্দোলন খ. শিক্ষা আন্দোলন
গ. ভাষা আন্দোলন ঘ. স্বাধীনতা আন্দোলন
সঠিক উত্তর: গ. ভাষা আন্দোলন।

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল