জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অতিথির স্মৃতি
৩০। যৌবনে কুকুরটির শক্তি-সামর্থ্য ছিল, তা লেখক যা দেখে বুঝলেন, তা হলো—
i. লেজ নাড়া দেখে ii. ধারালো চাহনি দেখে
iii. শরীরের ক্ষয়িষ্ণু গঠন দেখে
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
৩১। দুপুরবেলা অতিথি যখন লুকিয়ে লেখককে দেখতে এল, তখন পারিপার্শ্বিক অবস্থা ছিল—
i. চাকরেরা ঘুমিয়ে ছিল
ii. লেখক ঘুমিয়ে ছিলেন
iii. লেখক শুয়ে ছিলেন
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii
৩২। শ্লোথ জাতীয় রোগ কোনটি?
ক. বেরিবেরি খ. স্কার্ভি গ. জ্বর ঘ. জন্ডিস
উত্তর: ক. বেরিবেরি
৩৩। লেখক দেওঘরে এসেছিলেন কী পরিবর্তনের জন্য?
ক. বায়ু খ. পানি গ. খাদ্য ঘ. গৃহ
উত্তর: ক. বায়ু
৩৪। ‘বড়দিদি’ উপন্যাসটি প্রকাশিত হয়—
ক. ১৯০৩ সালে খ. ১৯০৭ সালে
গ. ১৯০৯ সালে ঘ. ১৯১৩ সালে
উত্তর: খ. ১৯০৭ সালে
৩৫। ‘শ্রীকান্ত’ উপন্যাসের খণ্ড কয়টি?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: গ. চারটি
৩৬। লেখক কুকুরটিকে প্রথম কখন দেখলেন?
ক. সকালবেলায় খ. দুপুরবেলায়
গ. বিকেলবেলায় ঘ. সন্ধ্যাবেলায়
উত্তর: ঘ. সন্ধ্যাবেলায়
৩৭। কোনটি শরৎচন্দ্রের উপন্যাস?
ক. শেষের কবিতা খ. শেষ প্রশ্ন
গ. শেষ দেখা ঘ. শেষ সপ্তক
উত্তর: খ. শেষ প্রশ্ন
৩৮। নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ?
ক. মালিনী খ. মালি গ. মালুঞ্চা ঘ. মালাকর
উত্তর: ক. মালিনী
৩৯। ‘পান্ডুর তার বদনখানি’—‘অতিথির স্মৃতি’ গল্পে পান্ডুর কী অর্থ বহন করে?
ক. কালচে খ. ধূসর গ. বাদামি ঘ. ফ্যাকাশে
উত্তর: ঘ. ফ্যাকাশে
৪০। ‘অতিথির স্মৃতি’ গল্পটি কোন দৃষ্টিকোণে লেখা?
ক. উত্তম পুরুষের দৃষ্টিকোণে
খ. সর্বজ্ঞ দৃষ্টিকোণে
গ. প্রান্তিক চরিত্রের দৃষ্টিকোণে লেখা
ঘ. পার্শ্বিক চরিত্রের দৃষ্টিকোণে
উত্তর: খ. সর্বজ্ঞ দৃষ্টিকোণে।

বাঙালির বাংলা
১। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম
গ. বুদ্ধদেব বসু ঘ. জীবনানন্দ দাশ
উত্তর: খ. কাজী নজরুল ইসলাম
২। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৩ খ. ১৯৭৮ গ. ১৯৭৫ ঘ. ১৯৭৬
উত্তর: ঘ. ১৯৭৬
৩। দেহ ও মনকে কর্মসুন্দর করে নিচের কোনটি?
ক. ঐশী শক্তি খ. দিবা শক্তি
গ. তম শক্তি ঘ. ক্ষাত্র শক্তি
উত্তর: ঘ. ক্ষাত্র শক্তি
৪। হিমালয়কে কারা সর্ব দৈব শক্তির নীলা- নিকেতন বলেছেন?
ক. বিজ্ঞানীরা খ. দার্শনিকেরা
গ. মুনি-ঋষিরা ঘ. পর্যটকেরা
উত্তর: গ. মুনি-ঋষিরা
৫। দেড় শ বছর আগেও বাঙালি কী দিয়ে তার স্বাধীনতাকে অক্ষুণ্ন রাখতে চেষ্টা করেছে?
ক. মেশিনগান খ. লাঠি গ. তলোয়ার ঘ. বন্দুক
উত্তর: খ. লাঠি
৬। যৌবনকে নিত্য তেজ-প্রদীপ্ত করে রাখে—
ক. দিবা শক্তি খ. ঐশী শক্তি
গ. তড়িৎ শক্তি ঘ. ক্ষাত্র শক্তি
উত্তর: ঘ. ক্ষাত্র শক্তি
৭। কোন দেশটি নিত্য মহিমাময়ী, নিত্য সুন্দর, নিত্য পবিত্র?
ক. ভারত খ. বাংলাদেশ গ. নেপাল ঘ. শ্রীলঙ্কা
উত্তর: খ. বাংলাদেশ
৮। ক্ষাত্র শক্তিকে কে অবহেলা করে?
ক. হিন্দু খ. মুসলমান গ. বাঙালি ঘ. অবাঙালি
উত্তর: গ. বাঙালি
৯। বাংলার মাটিতে নিত্য কী ফলে?
ক. ধান খ. সোনা গ. গম ঘ. পাট
উত্তর: খ. সোনা
১০। ‘বাঙালির বাংলা’ রচনায় নজরুল কি কামনা করেছেন?
ক. জয় খ. পরাজয় গ. উন্নতি ঘ. অবনতি
উত্তর: ক. জয়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা