জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

বাঙালির বাংলা
২৭। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে কোন বিষয়টি প্রধান রূপে বিবেচ্য?
ক. প্রাকৃতিক সৌন্দর্য খ. স্বদেশপ্রেম
গ. অফুরন্ত ভান্ডার ঘ. মানুষের ভালোবাসা
উত্তর: খ. স্বদেশপ্রেম
২৮। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি ১৩৪৯ বঙ্গাব্দে ‘নবযুগ’ পত্রিকায় প্রকাশিত হয়। তখন খ্রিষ্টাব্দ ছিল—
ক. ১৯৩৮ খ. ১৯৮০ গ. ১৯৪২ ঘ. ১৯৪৪
উত্তর: গ. ১৯৪২
২৯। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের বক্তব্য যে ভাষায় প্রকাশ করা হয়েছে সে ভাষায় প্রধান্য পেয়েছে—
ক. আঞ্চলিক শব্দ খ. তৎসম শব্দ
গ. অর্ধতৎসম শব্দ ঘ. দেশি শব্দ
উত্তর: খ. তৎসম শব্দ
৩০। কোন শব্দের গঠনের ‘প্রতি’ উপসর্গের পরিচয় পাওয়া যায়?
ক. প্রহারেণ খ. প্রতিবাদ গ. প্রহরী ঘ. প্রাচুর্য
উত্তর: ক. প্রহারেণ
৩১। সব অসৎ শক্তিকে পরাজিত করে পূর্ণতার পথে নিয়ে যায়—
i. স্বত্বগুণ ii. ঐশী শক্তি iii. জড়ত্ব
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
৩২। কাজী নজরুল ইসলামের মতে বাংলার বায়ুতে রয়েছে—
i. চিরবসন্ত ii. শরতের মাধুর্য iii. কালো ধোঁয়া
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
৩৩। মানুষকে মৃত্যুর পথে নিয়ে যায় কোনটি?
ক. বিদ্যা খ. যৌবন গ. অবিদ্যা ঘ. ক্ষাত্র শক্তি
উত্তর: গ. অবিদ্যা
৩৪। কোন দেশে সূর্য অতি তীব্র দহনে দাহন করে না?
ক. জাপানে খ. পাকিস্তানে
গ. ভারতে ঘ. বাংলাদেশে
উত্তর: ঘ. বাংলাদেশে
৩৫। মানুষকে অন্ধকার পথে ভ্রান্তির পথে নিয়ে যায় কে?
ক. অবিদ্যা খ. বিদ্যা গ. সত্ত্বগুণ ঘ. চেতনাশক্তি
উত্তর: ক. অবিদ্যা
৩৬। ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে আমরা কেন বিদেশি লুণ্ঠনের প্রতিবাদ করি না?
ক. অবহেলা খ. দুর্বলতা গ. আনুগত্য ঘ. জড়তা
উত্তর: ঘ. জড়তা
৩৭। কবি নজরুল ইসলাম কেন বাঙালি ছেলেমেয়েদের মন্ত্র বোঝানোর কথা বলছেন?
ক. তাদের দিয়ে জাদু দেখাবেন
খ. স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করার জন্য
গ. শত্রুদের বিতাড়নের জন্য
ঘ. নিজের ইচ্ছাকে প্রতিপালনের জন্য
উত্তর: খ. স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করার জন্য
৩৮। গিরি হিমালয়ের কয়টি বৈশিষ্ট্য প্রাবন্ধিক আমাদের সামনে তুলে ধরেছেন?
ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. দশটি
উত্তর: খ. চারটি
৩৯। ‘বাংলার আকাশ নিত্য প্রসন্ন’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. আকাশের উদারতাকে
খ. আকাশের শুভ্রতাকে
গ. আকাশের বিশালত্বকে
ঘ. ঋতুর সৌন্দর্য বৈশিষ্ট্যকে
উত্তর: ঘ. ঋতুর সৌন্দর্য বৈশিষ্ট্যকে
৪০। ‘আমারা হয়ে আছি সকলের চেয়ে দীন’—বাক্যটি কোন অর্থটিকে বিশেষায়িত করছে?
ক. প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার
খ. মানুষের অলসতা দূরীকরণ
গ. বিশ্বদরবারে নিজেদের অবস্থান ত্বরান্বিত করা
ঘ. মানুষকে দারিদ্র্যের হাত থেকে রক্ষা করা
উত্তর: গ. বিশ্বদরবারে নিজেদের অবস্থান ত্বরান্বিত করা।
পড়ে পাওয়া
১। বিভূতিভূষণে পৈতৃক বাড়ি কোন গ্রামে?
ক. দেবানন্দপুর খ. মুরারিপুর
গ. বারাকপুর ঘ. শ্রীপুর
উত্তর: গ. বারাকপুর
২। ‘শীতে কেঁপে মরছি’—কার উক্তি?
ক. লেখকের খ. বিধুর গ. বাদলের ঘ. নিধুর
উত্তর: গ. বাদলের
৩। কারা হঠাৎ ধার্মিক হয়ে উঠল?
ক. লেখক ও বাদল খ. বাদল ও বিধু
গ. নিধু ও সিধু ঘ. বিধু ও লেখক
উত্তর: ক. লেখক ও বাদল
৪। গুপ্ত মিটিং কোথায় বসল?
ক. ভাঙা নাটমন্দিরের কোণে
খ. তেঁতুলগাছের তলায়
গ. চণ্ডীমণ্ডলের সামনে ঘ. বিচুলিগাদার কোণে
উত্তর: ক. ভাঙা নাটমন্দিরের কোণে।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল