
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
তৈলচিত্রের ভূত
১৯। ‘তৈলচিত্রের ভূত’ গল্পের ভাষারীতি—
ক. সাধু খ. চলিত গ. আঞ্চলিক ঘ. গুরুচণ্ডালী
উত্তর: খ. চলিত
২০। রাত শব্দের যথার্থ বিপরীত শব্দ হচ্ছে—
ক. দিবা খ. দিন গ. দিনমান ঘ. দীন
উত্তর: খ. দিন
২১। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্কযুক্ত?
ক. সাঁওতাল পরগনা খ. কুষ্টিয়া
গ. বরিশাল ঘ. যশোর
উত্তর: ক. সাঁওতাল পরগনা
২২। ‘তৈলচিত্রের ভূত’ গল্পে লেখক নগেন ও পরাশর ডাক্তারের চরিত্র সৃষ্টিতে—
ক. দুর্বলতার পরিচয় দিয়েছেন
খ. সফল হয়েছেন
গ. অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন
ঘ. ব্যর্থ হয়েছেন
উত্তর: খ. সফল হয়েছেন
২৩। ‘ঝনঝন’ শব্দটির ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য?
ক. অনন্বয়ী খ. অনুকার অধ্যায়
গ. অনুসর্গ অব্যয় ঘ. সমুচ্চয়ী অব্যয়
উত্তর: খ. অনুকার অধ্যায়
২৪। সাঁওতাল পরগনার দুমকার সাথে মানিক বন্দ্যোপাধ্যায়ের মূল সম্পর্ক প্রকাশ পায় কোন বিষয়টির মাধ্যমে?
ক. জন্ম খ. চাকরি গ. বই পড়া ঘ. মামিবাড়ি
উত্তর: ক. জন্ম
২৫। ‘তৈলচিত্রের ভূত’ গল্পের মূল বিষয় কী?
ক. কুসংস্কার থেকে মানুষকে সচেতন করা
খ. সাহসিকতা প্রদর্শন গ. ভালোবাসা ঘ. শ্রদ্ধা
উত্তর: ক. কুসংস্কার থেকে মানুষকে সচেতন করা
২৬। ভূত বলতে কী বোঝায়?
ক. প্রেতাত্মা খ. জিন-পরি
গ. অদৃশ্য শক্তি ঘ. অমূলক ভীতি
উত্তর: ঘ. অমূলক ভীতি
২৭। ‘তিনি হাঁফ ছেড়ে বাঁচলেন’—কথাটির মধ্যে প্রকাশ পেয়েছে—
ক. আশঙ্কা খ. আকাঙ্ক্ষা গ. সাহস ঘ. ভয়
উত্তর: ক. আশঙ্কা
২৮। ‘দিনরাত কেবল এই কথাই ভাবি।’ এখানে ‘দিনরাত’ যে অর্থে ব্যবহূত হয়েছে—
ক. দিন ও রাত খ. দিনের পর রাত
গ. রাতের পর দিন ঘ. সব সময়
উত্তর: ঘ. সব সময়
২৯। ‘দিনরাত’ শব্দটিতে কোন সমাসের পরিচয় পাওয়া যায়?
ক. দ্বিগু সমাস খ. দ্বন্দ্ব সমাস
গ. বহুব্রীহি সমাস ঘ. তৎপুরুষ সমাস
উত্তর: খ. দ্বন্দ্ব সমাস
৩০। কোন শব্দের গঠনে ‘পরি’ উপসর্গ ব্যবহূত হয়েছে?
ক. প্রমাণ খ. প্রকাণ্ড গ. পরাশর ঘ. পরিণাম
উত্তর: ঘ. পরিণাম
৩১। ‘মামার তৈলচিত্রে অশরীরী আত্মা প্রবেশ করেছে নগেনের’, এমন ধারণার কারণ—
i. কুসংস্কারাচ্ছন্ন মন ii. বিদ্যুৎ সম্পর্কে অজ্ঞতা
iii. মারার প্রতি ভক্তি
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
৩২। ভয়ের বস্তুর প্রতি মনুষের কী কারণে আকর্ষণ হয়?
i. অজানা আশঙ্কা ii. কৌতূহল
iii. সহজাত প্রবৃত্তি
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii
৩৩। মামার তৈলচিত্রটি ছিল কোথায়?
ক. নগেনের ঘরে খ. পরাশর ডাক্তারের ঘরে
গ. লাইব্রেরি ঘরে ঘ. মামির ঘরে
উত্তর: গ. লাইব্রেরি ঘরে
৩৪। কারও ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন—
ক. আলো জ্বালায়নি খ. শব্দ করেনি
গ. চিৎকার করেনি ঘ. ডাকাডাকি করেনি
উত্তর: ক. আলো জ্বালায়নি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা