বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ১ম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১। বাংলায় স্বাধীন সুলতানি আমল কত বছর স্থায়ী হয়েছিল?
ক. ৩০০ বছর খ. ২০০ বছর গ. ১০০ বছর ঘ. ৫০ বছর
উত্তর: ঘ. ৫০ বছর
২। লক্ষণ সেনের বংশের লোকেরা কোথা থেকে এসেছিল?
ক. দক্ষিণ ভারত খ. উত্তর ভারত
গ. পশ্চিম ভারত ঘ. পূর্ব ভারত
উত্তর: ক. দক্ষিণ ভারত
৩। কত সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?
ক. ১৭৫৭ সালে খ. ১৮৫৭ সালে
গ. ১৮৫৮ সালে ঘ. ১৯৫৭ সালে
উত্তর: ক. ১৭৫৭ সালে
৪। কত সালে সিপাহী বিদ্রোহ সংঘটিত হয়?
ক. ১৭৫৭ সালে খ. ১৮৫৭
গ. ১৮৭৫ সালে ঘ. ১৯৫৭ সালে
উত্তর: খ. ১৮৫৭
৫। কোন সমাজ থেকে সতীদাহপ্রথার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়?
ক. ইহুদি সমাজ খ. বৌদ্ধ সমাজ
গ হিন্দু সমাজ ঘ. মুসলমান সমাজ
উত্তর: গ হিন্দু সমাজ
৬। কংগ্রেস ও মুসলিম লিগ কোন ধরনের রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল?
ক. বৈষম্যমূলক খ. উদারপন্থী
গ. সাম্প্রদায়িক ঘ. অসাম্প্রদায়িক
উত্তর: ঘ. অসাম্প্রদায়িক
৭। কত সালে ভারতবর্ষ স্বাধীন হয়?
ক. ১৯৪৭ সালে খ. ১৯৪৮ সালে
গ. ১৯৫২ সালে ঘ. ১৯৫৬ সালে
উত্তর: ক. ১৯৪৭ সালে
৮। প্রথম ভাইসরয় হিসেবে কে নিযুক্ত হন?
ক. লর্ড কর্নওয়ালিস খ. লর্ড ক্যানিং
গ. লর্ড ক্লাইভ ঘ. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
উত্তর: খ. লর্ড ক্যানিং
৯। ব্রিটিশ শাসনামলে বাংলা সমাজে কারা সংখ্যাগরিষ্ঠ ছিল?
ক. নবাব খ জমিদার গ. কৃষক ঘ. মহাজন
উত্তর: গ. কৃষক
১০। কত সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়?
ক. ১৯৫৮ সালের ১ আগস্ট খ. ১৯৫৮ সালের ৪ আগস্ট
গ. ১৯৫৮ সালের ৩ আগস্ট
ঘ. ১৮৫৮ সালের ২ আগস্ট
উত্তর: ঘ. ১৮৫৮ সালের ২ আগস্ট
১১। ১৬৪৮ সালের ওয়েস্ট ফালিয়ার চুক্তিটি কোন ধরনের চুক্তি?
ক. বাণিজ্য চুক্তি খ. শান্তি চুক্তি
গ. বৈদেশিক চুক্তি ঘ. যুদ্ধবিরতি চুক্তি
উত্তর: খ. শান্তি চুক্তি
১২। ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিলেন?
ক. মরক্কো খ. আমেরিকা গ. পর্তুগাল ঘ. ফ্রান্স
উত্তর: গ. পর্তুগাল
১৩। সেনরা বাংলায় এসেছিল কোথা থেকে?
ক. ব্রিটেন খ. উত্তর ভারত
গ. পশ্চিম ভারত ঘ. দক্ষিণ ভারত
উত্তর: ঘ. দক্ষিণ ভারত
১৪। বার্নিয়ের কোন দেশের পর্যটক?
ক. ফরাসি খ. পর্তুগিজ গ. ইংলিশ ঘ. স্প্যানিশ
উত্তর: ক. ফরাসি।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল