বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ১ম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১৫। কত বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন?
ক. ১১ বছর খ. ১৩ বছর গ. ১৬ বছর ঘ. ২২ বছর
উত্তর: ঘ. ২২ বছর
১৬। ছিয়াত্তরের মন্বন্তরের দুর্ভিক্ষে কত লোক মারা গেছে?
ক. প্রায় ৭০ লাখ খ. প্রায় এক কোটি
গ. প্রায় দুই কোটি ঘ. প্রায় তিন কোটি
উত্তর: খ. প্রায় এক কোটি
১৭। বাংলার সিপাহী বিদ্রোহে কে নেতৃত্ব দেন?
ক. মঙ্গল পাণ্ডে খ. তিতুমীর
গ. নিসার আলী ঘ. আনসার আলী
উত্তর: ক. মঙ্গল পাণ্ডে
১৮। কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল?
ক. ১৯১১ সালে খ. ১৯০৬ সালে
গ. ১৯০৫ সালে ঘ. ১৯০৩ সালে
উত্তর: গ. ১৯০৫ সালে
১৯। ভারতব্যাপী কোন আন্দোলন সংঘটিত হয়েছিল?
ক. ফকির আন্দোলন খ. ফরায়েজি আন্দোলন
গ. সিপাহী আন্দোলন ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন
উত্তর: ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন
২০। ‘সুলতানি আমলে’ বাংলার রাজধানী কোথায় ছিল?
ক. ঢাকা খ. গৌড় গ. সোনারগাঁও ঘ. লক্ষৌ
উত্তর: গ. সোনারগাঁও
২১। সেনদের হটিয়ে কে বাংলা দখল করে?
ক. বখতিয়ার খিলজি খ. মুহম্মদ ঘুরী
গ. আলাউদ্দিন হোসেন শাহ ঘ. শায়েস্তা খাঁ
উত্তর: ক. বখতিয়ার খিলজি
২২। ছিয়াত্তরের মন্বন্তরের কারণ হলো—
i. অতিরিক্ত করের বোঝা ii. ফসলে পোকার আক্রমণ iii. তিন বছরের অনাবৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i ও iii
উত্তর: ঘ. i ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
এম. এম. রহমান একজন তরুণ লেখক এবং সমাজসচেতন নাগরিক। তিনি মনে করেন, ব্রিটিশ আমলে বাংলায় যেমন নবজাগরণ ঘটেছিল, তেমনি বাংলাদেশ থেকে যাবতীয় অন্যায়-অবিচার দূর করতে তরুণদের মধ্যে নৈতিক নবজাগরণ ঘটাতে হবে। তাই তিনি তরুণদের জন্য লিখেছেন ‘ভয়’ নামে নৈতিক জাগরণমূলক একটি বই।
২৩। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়—
ক. ১৮০০ সালে খ. ১৮০১ সালে
গ. ১৮৫৭ সালে ঘ. ১৯০৬ সালে
উত্তর: গ. ১৮৫৭ সালে
২৪। মুহাম্মদ মিজানুর রহমান ব্রিটিশ আমলে নবজাগরণের ক্ষেত্রে যাদের দিকে ইঙ্গিত করেছেন—
i. লর্ড বেন্টিঙ্ক ii. রাজা রামমোহন রায়
iii. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii ও iii গ. ii ঘ. iii
উত্তর: খ. ii ও iii
২৫। ভারত কত সালে স্বাধীনতা লাভ করে?
ক. ১৫ আগস্ট, ১৯৪৭ সালে
খ. ১৬ আগস্ট, ১৯৪৭ সালে
গ. ১৪ আগস্ট, ১৯৪৭ সালে
ঘ. ১৭ আগস্ট, ১৯৪৭ সালে
উত্তর: ক. ১৫ আগস্ট, ১৯৪৭ সালে
২৬। ১৯০৬ সালে মুসলিম লিগ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
ক. আলাদা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা
খ. মুলমানদের দাবিদাওয়া তুলে ধরা
গ. হিন্দুদের দাবিদাওয়া তুলে ধরা
ঘ. আলাদা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা
উত্তর: খ. মুলমানদের দাবিদাওয়া তুলে ধরা
২৭। কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়?
ক. ১৯০৫ সালে খ. ১৯০৬ সালে
গ. ১৯১১ সালে ঘ. ১৯১২ সালে
উত্তর: গ. ১৯১১ সালে
২৮। নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিল—
ক. সোনারগাঁও খ. কলকাতা
গ. বিহার ঘ. মুর্শিদাবাদ
উত্তর: ঘ. মুর্শিদাবাদ
২৯। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে?
ক. ১৭৯৩ সালে খ. ১৭৯২ সালে
গ. ১৭৯১ সালে ঘ. ১৭৯০ সালে
উত্তর: ক. ১৭৯৩ সালে
৩০। কত সালে আলীর্বদী খাঁ মৃত্যুবরণ করেন?
ক. ১৭৫৭ সালে খ. ১৭৫৬ সালে
গ. ১৮৫৮ সালে ঘ. ১৮৫৭ সালে
উত্তর: খ. ১৭৫৬ সালে
৩১। কত সালে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?
ক. ১৩৩৮ সালে খ. ১৩৫০ সালে
গ. ১৩০৫ সালে ঘ. ১৩৩৫ সালে
উত্তর: ক. ১৩৩৮ সালে।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল