জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ:মাসুক হেলাল
অলংকরণ:মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

সুখী মানুষ

১৪. কবিরাজ জামা সংগ্রহ করতে বললেন—

ক. দুঃখী মানুষের খ. সুখী মানুষের
গ. পীড়িত মানুষের
ঘ. মুমূূর্ষু মানুষের
উত্তর: খ. সুখী মানুষের
১৫। আয়ুবেদশাস্ত্রমতে যিনি চিকিৎসা করেন, তাঁকে বোঝতে ‘সুখী মানুষ’ নাটিকায় ব্যবহূত শব্দটি হচ্ছে—
ক. ব্যামো খ. ব্যারাম
গ. কবিরাজ ঘ. মোড়ল
উত্তর: গ. কবিরাজ
১৬। ‘সুখী মানুষ’ নাটিকায় ‘পাহাড়’ অর্থে ব্যবহূত শব্দটি হচ্ছে—
ক. পর্বত খ. হিমালয়
গ. শৈল ঘ. ভূধর
উত্তর: খ. হিমালয়
১৭। ‘সুখী মানুষ’ নাটিকায় ব্যবহূত ভাষারীতি হচ্ছে—
ক. চলিত খ. সাধু
গ. আঞ্চলিক ঘ. সাধু ও চলিত
উত্তর: ক. চলিত
১৮। নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করা—
ক. বোকামি খ. অন্যায়
গ. উত্তম ঘ. উচিত
উত্তর: গ. উত্তম
১৯। ‘সুখ’ শব্দটির যথার্থ বিপরীত শব্দ হচ্ছে—
ক. অসুখ খ. দুঃখ গ. বেসুখ ঘ. কষ্ট
উত্তর: খ. দুঃখ
২০। ‘সুখী মানুষ’ নাটিকাটির শিক্ষণীয় বিষয় কী হতে পরে?
ক. সম্পদের পাহাড় তৈরির লোভ সংবরণ করা
খ. সমাজে সম্পদ জোগাড় করতে হবে ন্যায়ের পথে
গ. সম্পদ ছেড়ে সবাই বনে বসবাস করা
ঘ. মোড়লের মতো লোদের বিরুদ্ধে আন্দোলন করা
উত্তর: খ. সমাজে সম্পদ জোগাড় করতে হবে ন্যায়ের পথে
২১। ‘সুখী মানুষ’ নাটিকায় নিজেকে প্রকৃত রাজা কে মনে করে?
ক. লোক খ. হাসু
গ. মোড়ল ঘ. রহমত
উত্তর: ক. লোক
২২। ‘ব্যামো’ শব্দটি ‘সুখী মানুষ’ নাটিকায় কোন অর্থ বহন করে?
ক. বোমা খ. ঝগড়া বাধানো
গ. রোগ ঘ. স্থানের নাম
উত্তর: গ. রোগ
২৩। মমতাজ উদদীন আহমেদের ‘সুখী মানুষ’ একটি—
ক. ভ্রমণকাহিনি খ. নাটিকা
গ. প্রবন্ধ ঘ. রম্য রচনা
উত্তর: খ. নাটিকা
২৪। ‘মূর্খ’ শব্দটি কোন অর্থে সুখী মানুষে ব্যবহূত হয়েছে?
ক. নির্বোধ খ. প্রধান
গ. সূর্য ঘ. মুখোমুখি
উত্তর: ক. নির্বোধ
২৫। ‘সম্পদই অশান্তির কারণ’— বাক্যটির সঙ্গে নিচের কোনটির ভাবগত মিল আছে?
ক. অতি লোভে তাঁতি নষ্ট
খ. লোভে পাপ, পাপে মৃত্যু
গ. লাভের ধন পিঁপড়ায় খায়
ঘ. আয় বুঝে ব্যয় করো
উত্তর: খ. লোভে পাপ, পাপে মৃত্যু
২৬। ‘সুখী মানুষ’ নাটিকাটিতে প্রাধান্য পেয়েছে—
ক. প্রতারকের মুখোশ উন্মোচন
খ. সমাজে ভালো মানুষের কদর
গ. সুখকে খুঁজে বের করা
ঘ. সুখ কখনো ধনসম্পত্তি দিয়ে আসে না
উত্তর: ঘ. সুখ কখনো ধনসম্পত্তি দিয়ে আসে না
২৭। ‘আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা’— বাক্যটি দ্বারা বোঝায়—
ক. পাগলের প্রলাপ
খ. বনের অধিকারীর কথা
গ. সম্পদহীনতাই মানুষকে বড় করে
ঘ. সুখ নামক অধীশ্বরের প্রলাপ
উত্তর: গ. সম্পদহীনতাই মানুষকে বড় করে
২৮। ‘সে জন্যই তো আমি সুখী মানুষ’— বাক্যটি কী অর্থ প্রকাশ করছে?
ক. সম্পদ না থাকায়
খ. ফতুয়া না থাকায়
গ. বাড়ি না থাকায়
ঘ. অসুখ না থাকায়
উত্তর: ক. সম্পদ না থাকায়
২৯। ‘সুখী মানুষ’ নাটিকায় কোন বিষয়টিকে লেখক তুলে ধরতে চেয়েছেন?
ক. সৎ পথে সম্পদ উপার্জন
খ. মানুষকে প্রতারিত করার ফল
গ. মনের সঙ্গে মানুষের সম্পর্ক
ঘ. কবিরাজের কীর্তি
উত্তর: ক. সৎ পথে সম্পদ উপার্জন
৩০। কোন শব্দটি একই সঙ্গে সন্ধি ও সমাসের পরিচয় বহন করে?
ক. প্রতিজ্ঞা খ. হিমালয়
গ. কবিরাজ ঘ. অত্যাচার
উত্তর: খ. হিমালয়
৩১। ‘সুখী মানুষ’ নাটিকাটিতে মোড়লের উক্তি—
i. জ্বলে গেল ii. হাড় ভেঙে গেল
iii. আমাকে শান্তি এনে দাও
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
৩২। ‘সুখী মানুষ’ নাটিকাটিতে মোড়লের যে স্বভাব বৈশিষ্ট্য ফুটে উঠেছে—
i. পুণ্যবান ii. পাপী iii. অত্যাচারী
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: খ. ii ও iii
৩৩। ‘সাত ঘাটের কানাকড়ি’— নাটকটির লেখক কে?
ক. সেলিম আল দীন
খ. মুনীর চৌধুরী
গ. মমতাজ উদদীন আহমদ
ঘ. সুকুমার সেন
উত্তর: গ. মমতাজ উদদীন আহমদ।
৩৪। মোড়লের মুখে শরবত দিচ্ছে-
ক. রহমত খ. হাসু
গ. কবিরাজ ঘ. লোক
উত্তর: ক. রহমত।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা