
অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২য় অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৩১। বধ্যভূমি হলো—
ক. যে ভূমি বাঙালিদের দখলে থাকে
খ. যে ভূমি শত্রুদের দখলে থাকে
গ. যে ভূমিতে হত্যা করা হয়
ঘ. যে ভূমিতে পাকিস্তানি বাহিনী থাকে।
উত্তর: গ. যে ভূমিতে হত্যা করা হয়।
৩২। নিচের কোনটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বাঙালি সৈনিকদের নিয়ে গড়ে ওঠে?
ক. আঞ্চলিক বাহিনী খ. অনিয়মিত বাহিনী
গ. উপ-আঞ্চলিক বাহিনী ঘ. নিয়মিত বাহিনী
উত্তর: ঘ. নিয়মিত বাহিনী
৩৩। মার্চ মাসের কত তারিখে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়?
ক. ২৭ মার্চ খ. ২৬ মার্চ গ. ২৫ মার্চ ঘ. ২৩ মার্চ
উত্তর: ক. ২৭ মার্চ
৩৪। ২৫ মার্চের আক্রমণের পর কারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে?
ক. বাংলার শিক্ষকসমাজ খ. বাংলার ছাত্রসমাজ গ. বাঙালিরা ঘ. বাংলার কৃষকেরা
উত্তর: গ. বাঙালিরা
৩৫। ৭ মার্চের জনসভায় কত লোকের সমাগম হয়?
ক. ৩০ লাখ খ. ২০ লাখ গ. ১৫ লাখ ঘ. ১০ লাখ
উত্তর: ঘ. ১০ লাখ
৩৬। রায়েরবাজার বধ্যভূমি অবস্থিত—
ক. সিলেটে খ. খুলনায় গ. ঢাকায় ঘ. চট্টগ্রামে
উত্তর: গ. ঢাকায়
৩৭। আওয়ামী লীগ নির্বাচিত সদস্যরা ১৯৭১ সালের জানুয়ারি মাসের কত তারিখে রেসকোর্স ময়দানে প্রকাশ্যে শপথ গ্রহণ করে?
ক. ৩ জানুয়ারি খ. ৫ জানুয়ারি
ঘ. ৬ জানুয়ারি ঘ. ৭ জানুয়ারি
উত্তর: ক. ৩ জানুয়ারি
৩৮। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন?
ক. এই ভাষণের মাধ্যমে বাঙালির অধিকার আদায় হয় বলে
খ. এই ভাষণে স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে
গ. এই ভাষণ ছিল বাঙালির প্রেরণার উৎস
ঘ. এই ভাষণ দ্বারা স্বায়ত্তশাসন অর্জিত হয় বলে
উত্তর: খ. এই ভাষণে স্বাধীনতার বীজ নিহিত ছিল বলে
৩৯। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ কয়টি বিভাগে বিভক্ত ছিল?
ক. ছয়টি খ. পাঁচটি গ. চারটি ঘ. তিনটি
উত্তর: গ. চারটি
৪০। নিচের কোন দেশ দুটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ?
ক. চীন ও ভারত খ. মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন
গ. চীন ও মালয়েশিয়া ঘ. ফ্রান্স ও ইরাক
উত্তর: খ. মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন
৪১। বিবিসির কোন বিখ্যাত সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সংবাদ প্রচার করেন?
ক. মার্ক টালি খ. সাইমন ড্রিং
গ. জর্জ হ্যারিসন ঘ. রবিশঙ্কর
উত্তর: ক. মার্ক টালি
৪২। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কে চরমপত্র পাঠ করেন?
ক. মেজর জিয়াউর রহমান
খ. এম আর আখতার মুকুল
গ. আবদুল হান্নান ঘ. শেখ মুজিবুর রহমান
উত্তর: খ. এম আর আখতার মুকুল
৪৩। যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে?
ক. জেনারেল স্যাম মানেকশ
খ. মেজর জেনারেল নাগরা
গ. জেনারেল জগজিৎ সিং আরোরা
ঘ. এ কে খন্দকার
উত্তর: ক. জেনারেল স্যাম মানেকশ
৪৪। নিচের কোনটি বধ্যভূমি?
ক. শমসের নগর খ. পার্বতীপুর
গ. শঙ্করপাশা ঘ. নাজিরপুর
উত্তর: ক. শমসের নগর
৪৫। যৌথ বাহিনীর কাছে সামরিক ও বেসামরিক মিলে পাকিস্তানি কত সেনা আত্মসমর্পণ করে?
ক. ৯১ হাজার ৬৩৪ জন খ. ৯১ হাজার ৫৩৪ জন গ. ৯০ হাজার ৬৩৪ জন ঘ. ৯০ হাজার ৫৩৪ জন
উত্তর: ক. ৯১ হাজার ৬৩৪ জন।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর