বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
বাংলা নববর্ষ
৩১। বাংলা নববর্ষকে সরকারি ছটি ঘোষণা করেন কোন নেতার সরকার?
ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. আবদুল হামিদ খান ভাসানী
ঘ. শেরে বাংলা এ কে ফজলুল হক
উত্তর: ঘ. শেরে বাংলা এ কে ফজলুল হক
৩২। প্রাচীন বাংলার দৃশ্যকাব্য অর্থটি প্রকাশ পায় যে শব্দের মাধ্যমে—
ক. যাত্রা খ. বৈসাবী
গ. পুণ্যাহ ঘ. কীর্তন
উত্তর: ক. যাত্রা
৩৩। বাংলা নববর্ষ বাঙালি জাতিসত্তার সঙ্গে যুক্ত কারণ—
i. এ উৎসব আমাদের সংস্কৃতির অংশ ii. এ সময় আমরা নতুন কাপড় পড়ে আনন্দ করি iii. এটি প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে অর্জিত
কোনটি সঠিক?
ক. iii খ. i ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
৩৪। গ্রামবাংলার নববর্ষের খেলাধুলাগুলোর মধ্যে গরুর দৌড়, হাডুডু খেলা হতো কোথায়?
ক. মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে
খ. ব্রাহ্মণবাড়িয়ায়
ঘ. কিশোরগঞ্জে
ঘ. নড়াইলে
উত্তর: ক. মানিকগঞ্জ, মুন্সিগঞ্জে
৩৬। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকার বৈশাখী মেলায় ছেলেরা কী পরে অনুষ্ঠানকে বর্ণিল করে তোলে?
ক. শার্ট-প্যান্ট
খ. পাজামা-পাঞ্জাবি
গ. লুঙ্গি-গেঞ্জি ঘ. ধুতি-পাঞ্জাবি
উত্তর: খ. পাজামা-পাঞ্জাবি
৩৭। ১৯৫২ সালের পরে কেন বাংলা নববর্ষ গুরুত্বপূর্ণ?
ক. অধিকার পেয়েছে বলে
খ. অনেকে শহীদ হয়েছেন বলে
গ. বাংলা রাষ্ট্রভাষা হয়েছে বলে
ঘ. সরকারি ছুটি ঘোষিত হয়েছে বলে
উত্তর: গ. বাংলা রাষ্ট্রভাষা হয়েছে বলে
বাংলা ভাষার জন্মকথা
১। ‘শ্লোক’ বলতে কী বোঝায়?
ক. বাংলা ভাষায় রচিত কবিতা
খ. সংস্কৃত ভাষায় রচিত কবিতা
গ. আরবি ভাষায় রচিত কবিতা
ঘ. মৈথিলী ভাষায় রচিত কবিতা
উত্তর: খ. সংস্কৃত ভাষায় রচিত কবিতা
২। ‘ভাষার ধর্মই বদলে যাওয়া’— এর মধ্যে ফুটে উঠেছে ভাষার—
ক. পরিবর্তনশীলতা খ. স্থিরতা
গ. চঞ্চলতা ঘ. স্থবিরতা
উত্তর: ক. পরিবর্তনশীলতা।
৩। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?
ক. বৈদিক খ. সংস্কৃত
গ. মাগধী ঘ. অপভ্রংশ
উত্তর: ঘ. অপভ্রংশ
৪। আমাদের চোখে কোন ভাষার ইতিহাস ধরা দেয়?
ক. বাংলা খ. ইংরেজি
গ. আরবি ঘ. ফারসি
উত্তর: ক. বাংলা
৫। সংস্কৃত ভাষা খ্রিষ্টপূর্ব কত অব্দের আগেই লিপিবদ্ধ হয়েছিল?
ক. ৪০০ অব্দের খ. ৫০০ অব্দের
গ. ৬০০ অব্দের ঘ. ৭০০ অব্দের
উত্তর: ক. ৪০০ অব্দের
৬। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রথম স্তরটির নাম কী?
ক. সংস্কৃত খ. বাংলা
গ. বৈদিক ঘ. অপভ্রংশ
উত্তর: গ. বৈদিক
৭। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তর কী হয়ে গেছে?
ক. বিকৃত খ. উন্নত
গ. বিলীন ঘ. পরিমার্জিত
উত্তর: ক. বিকৃত
৮। মাগধী অপভ্রংশের অন্য দুটি শাখার সাথে বাংলার কী আছে?
ক. ঘনিষ্ঠতা খ. আত্মীয়তা
গ. মিত্ররা ঘ. শত্রুতা
উত্তর: খ. আত্মীয়তা।
৯। ‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি হুমায়ুন আজাদের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. কতো নদী সরোবর
খ. লালনীল দীপাবলি
গ. অলৌকিক ইস্টিমার
ঘ. জ্বলো চিতাবাঘ
উত্তর: ক. কতো নদী সরোবর
১০। পরিশীলিত ভাষা কোনটি?
ক. বাংলা খ. প্রাকৃত
গ. সংস্কৃত ঘ. বৈদিক
উত্তর: গ. সংস্কৃত
১১। ‘তরু’ শব্দের অর্থ কী?
ক. গাছ খ. তরকারি
গ. লতা ঘ. বাগান
উত্তর: ক. গাছ
১২। মানুষের মুখে মুখে ভাষার কী বদলে যায়?
ক. ছন্দ খ. অলংকার
গ. চিত্র ঘ. ধ্বনি
উত্তর: ঘ. ধ্বনি
১৩। নিচের কোনটি চলিত ভাষারীতির শব্দ?
ক. হয়েছে খ. হইয়াছে
গ. হইতেছে ঘ. হইয়াছিল
উত্তর: ক. হয়েছে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা