অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৫। বাঙালি মুসলিম সমাজে কে নৃত্যচর্চার দ্বার উন্মোচন করেছিলেন?
ক. লালন শাহ খ. আব্বাসউদ্দীন
গ. বুলবুল চৌধুরী ঘ. আল মাহমুদ
উত্তর: গ. বুলবুল চৌধুরী
১৬। কে চর্যাপদের কাল নির্ণয় করেন?
ক. দীনেশ চন্দ্র সেন
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. এনামুল হক ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর: খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
১৭। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে কত হাজার বছর আগে বৌদ্ধ সাধকেরা চর্যাপদগুলো লিখেছেন?
ক. প্রায় এক হাজার খ. প্রায় দুই হাজার গ. প্রায় দেড় হাজার ঘ. প্রায় তিন হাজার
উত্তর: গ. প্রায় দেড় হাজার
১৮। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
ক. নেপালের গ্রন্থাগার থেকে
খ. নেপালের জেলখানা থেকে
গ. চীনের রাজদরবার থেকে
ঘ. নেপালের রাজদরবার থেকে
উত্তর: ঘ. নেপালের রাজদরবার থেকে
১৯। শ্রীচৈতন্যর বৈষ্ণব ভাবধারার প্রভাবে কীর্তন গান রচনায় জোয়ার আসে কোন আমলে?
ক. সুলতানি আমলে খ. মোগল আমলে গ. পাল আমলে ঘ. সেন আমলে
উত্তর: ক. সুলতানি আমলে
২০। বাংলায় কীর্তন গান রচিত হতো যে কাহিনী অবলম্বনে তা হলো—
i. শ্রীকৃষ্ণের কাহিনী ii. রাঁধার কাহিনী iii. ইউসুফ জোলেখার কাহিনী
নিচের কেনাটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i ও iii
উত্তর: ক. i ও ii
২১। কার অন্নদামঙ্গলে সেকালের বাংলার সমাজচিত্রের পরিচয় পাওয়া যায়?
ক. ভারতচন্দ্রের খ. ঘনরামের
গ. মুকুন্দরামের ঘ. বিজয় গুপ্তের
উত্তর: ক. ভারতচন্দ্রের
২২। পদ্মাবতী কে রচনা করেন?
ক. দীনবন্ধু মিত্র খ. আলাওল
গ. মশাররফ হোসেন
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: খ. আলাওল
২৩। কে আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রমথ চৌধুরী গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. মীর মশাররফ হোসেন
উত্তর: গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৪। কীর্তন গান কোন সমাজে গাওয়া হয়?
ক. হিন্দু সমাজে খ. মুসলিম সমাজে গ. হিন্দু ও মুসলিম সমাজে
ঘ. খ্রিষ্টান সমাজে
উত্তর: ক. হিন্দু সমাজে
২৫। বাউল ও ভাটিয়ালি গান গাওয়া হয়
i. হিন্দু সমাজে ii. মুসলিম সমাজে
iii. ইহুদি সমাজে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i গ. ii ঘ. i ও iii
উত্তর: ক. i ও ii
২৬। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
ক. মুর্শিদি খ. ভাটিয়ালি
গ. বাউল ঘ. ভাওয়াইয়া
উত্তর: গ. বাউল
২৭। কাজী নজরুল ইসলাম তাঁর ২০ বছরের সৃষ্টিশীল জীবনে কতটি গান লিখেছেন?
ক. প্রায় দুই হাজারের মতো
খ. প্রায় তিন হাজারের মতো
গ. প্রায় পাঁচ হাজারের মতো
ঘ. প্রায় ছয় হাজারের মতো
উত্তর: ঘ. প্রায় ছয় হাজারের মতো
২৮। কার গান আজ আমাদের জাতীয় সংগীত?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. প্রমথ চৌধুরী
উত্তর: গ. রবীন্দ্রনাথ ঠাকুর
২৯। লোকগানের যুবরাজ বলা হয় কাকে?
ক. আবদুল আলীম খ. শাহ আবদুল করিম গ. লালন শাহ ঘ. আব্বাসউদ্দীন আহ্মদ
উত্তর: ক. আবদুল আলীম
৩০। বাংলাা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে আসছে?
ক. বাংলা একাডেমি খ. শিশু একাডেমী গ. শিল্পকলা একাডেমী
ঘ. বিশ্বসাহিত্য কেন্দ্র
উত্তর: ক. বাংলা একাডেমি।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল