বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
মানবধর্ম
১। লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৭৬৬ খ. ১৭৬৯
গ. ১৭৭২ ঘ. ১৭৭৫
উত্তর: গ. ১৭৭২
২। লালন শাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. ঝিনাইদহ খ. যশোর
গ. কুষ্টিয়া ঘ. খুলনা
উত্তর: ক. ঝিনাইদহ
৩। লালন শাহ কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৮৮০ খ. ১৮৮৮
গ. ১৮৯০ ঘ. ১৮৯৫
উত্তর: গ. ১৮৯০
৪। লালন শাহ কোথায় মৃত্যুবরণ করেন?
ক. ঝিনাইদহ খ. যশোর
গ. কুষ্টিয়া ঘ. খুলনা
উত্তর: ক. ঝিনাইদহ
৫। ‘গঙ্গার পানি’ কাদের কাছে পবিত্রতার প্রতীক?
ক. মুসলমানদের খ. হিন্দুদের
গ. বৌদ্ধদের ঘ. খ্রিষ্টানদের
উত্তর: খ. হিন্দুদের
৬। লালনের কাছে কোন ধর্মই মূল কথা?
ক. হিন্দুধর্ম খ. মুসলিম ধর্ম
গ. মানবধর্ম ঘ. সংসার ধর্ম
উত্তর: গ. মানবধর্ম
৭। সিরাজ সাঁই কে ছিলেন?
ক. কবি খ. সাধক
গ. গায়ক ঘ. সুরকার
উত্তর: খ. সাধক
৮। লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য কী?
ক. প্রকৃতিপ্রেমও মানবচেতনা
খ. স্বদেশপ্রেম ও মানববাদ
গ. অধ্যাত্ম ভাব ও মরমি রসব্যঞ্জনা
ঘ. অমৃতলোকের রহস্য অনুসন্ধানস্পৃহা
উত্তর: গ. অধ্যাত্ম ভাব ও মরমি রসব্যঞ্জনা
৯। লালন শাহ ছিলেন—
ক. প্রাচীন যুগের কবি
খ. আধুনিক যুগের কবি
গ. মরমি কবি ঘ. প্রকৃতির কবি
উত্তর: গ. মরমি কবি
১০। মানুষ কোন বিষয়টি গৌরবের বলে মনে করে?
ক. টাকাওয়ালা হওয়াকে
খ. জাতের মর্যাদাকে
গ. নামে বড় হওয়াকে
ঘ. কাজে বড় হওয়াকে
উত্তর: খ. জাতের মর্যাদাকে
১১। যেকোনো মানুষের বড় পরিচয় কী হওয়া উচিত?
ক. ধর্মপ্রধান খ. নামপ্রধান
গ. পদবিপ্রধান ঘ. মনুষ্যপ্রধান
উত্তর: ঘ. মনুষ্যপ্রধান
১২। কবি তাঁর কবিতায় কোন ধর্মকে অনুসরণ করতে বলেছেন?
ক. হিন্দুধর্ম খ. মুসলমান ধর্ম
গ. মানবধর্ম ঘ. লালন ধর্ম
উত্তর: গ. মানবধর্ম
১৩। লালনের অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে?
ক. ছন্দের মাধ্যমে
খ. গানের মাধ্যমে
গ. দর্শনের মাধ্যমে
ঘ. প্রশ্ন করার মাধ্যমে
উত্তর: গ. দর্শনের মাধ্যমে
১৪। কবিতার প্রধান বাহন কী?
ক. অনুকরণ খ. ভাব সৌন্দর্য
গ. ভাষা ঘ. মন্তব্য
উত্তর: খ. ভাব সৌন্দর্য
১৫। ‘মানবধর্ম’ কবিতাটির চরণসংখ্যা কত?
ক. এগারোটি খ. বারোটি
গ. চৌদ্দটি ঘ. পনেরোটি
উত্তর: গ. চৌদ্দটি
১৬। লালন ফকির প্রশ্ন তুলেছেন—
ক. জীবের সৃষ্টিরহস্য নিয়ে
খ. মানুষের জাত-পরিচয় নিয়ে
গ. মানুষের মৃত্যু নিয়ে
ঘ. মানুষের জন্ম নিয়ে
উত্তর: খ. মানুষের জাত-পরিচয় নিয়ে
১৭। ‘মানবধর্ম’ কবিতায় নিত্যসম্বন্ধীয় অব্যয় হচ্ছে—
ক. কিসে খ. কিংবা
গ. অনুসারে ঘ. যথা-তথা
উত্তর: ঘ. যথা-তথা
১৮। ‘জাত গেলো, জাত গেলো বলে; একি আজব কারখানা’— উদ্দীপকের মিল আছে কোন কবিতার সঙ্গে?
ক. মানবসমাজ খ. দুই বিঘা জমি
গ. পাছে লোকে পিছু বলে
ঘ. মানবধর্ম
উত্তর: ঘ. মানবধর্ম
১৯। লালনের গানের মূলমন্ত্র হিসেবে নিচের কোনটি প্রযোজ্য?
ক. মনুষ্যধর্ম খ. জাতধর্ম
গ. ব্যক্তি-অহংকার ঘ. বংশপরিচয়
উত্তর: ক. মনুষ্যধর্ম
২০। ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়ার সঙ্গে কীভাবে লালন শাহের সম্পর্ক সৃষ্টি হয়েছে?
ক. জন্মসূত্রে খ. বিদ্যালয়সূত্রে
গ. অসুস্থতাসূত্রে ঘ. বৈবাহিকসূত্রে
উত্তর: ক. জন্মসূত্রে
২১। ‘মানবধর্ম’ কবিতায় প্রকাশ পেয়েছে—
ক. অসহানুভূতিশীলতা
খ. অসাম্প্রদায়িকতা
গ. ধর্মানুভূতি ঘ. অধ্যাত্ম ভাব
উত্তর: খ. অসাম্প্রদায়িকতা।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা