বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
দুই বিঘা জমি
২৫। ‘দুই বিঘা জমি’ কবিতায় ফুটে উঠেছে—
ক. জীবনের সংকট খ. জীবনের বেদনা
গ. জীবনের লেনদেন ঘ.জীবনের আত্মগ্লানি
উত্তর: ক. জীবনের সংকট
২৬। ‘পেলে দুই বিঘে প্রস্থ ও দিঘে সমান হইবে টানা’—বাক্যটিতে বাবুর কোন ধরনের মানসিকতা ফুটে উঠেছে?
ক. হিংসার খ. ভোগবাদীর
গ. উদারতার ঘ. স্বার্থপরতার
উত্তর: ঘ. স্বার্থপরতার
২৭। ‘চিত্রা’ কাব্য রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার উৎস?
ক. আষাঢ় খ. দুই বিঘা জমি
গ. বৃক্ষ ঘ. বৃক্ষবন্দনা
উত্তর: খ. দুই বিঘা জমি
২৮। ‘দুই বিঘা জমি’ কবিতার বক্তব্য উপস্থাপনার ভঙ্গি কেমন?
ক. ব্যঙ্গাত্মক খ. মিলনাত্মক
গ. বিদ্রোহাত্মক ঘ. হাস্যরসাত্মক
উত্তর: ক. ব্যঙ্গাত্মক
২৯। জমিদার উপেনের দুই বিঘা জমি দখল করে নেয়—
ক. জোর করে খ. মিথ্যে মামলা দিয়ে
গ. মিথ্যে কথা বলে ঘ. মারধর করে
উত্তর: খ. মিথ্যে মামলা দিয়ে
৩০। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে মারা যান?
ক. ৭১ খ. ৮০ গ. ৯০ ঘ. ৯১
উত্তর: খ. ৮০
৩১। নিজের জমি উপেন বিক্রি করতে রাজি হয়নি, কারণ—
i. জমিটি সাতপুরুষের ইতিহাসের সাক্ষী
ii. জমিটি তার একমাত্র আশ্রয়স্থল
iii. জমিটি অত্যন্ত উর্বর ছিল
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
৩২। এক বিঘা বলতে বোঝায়—
i. কুড়ি কাঠা ii. ১৩৩৪ বর্গমিটার
iii. ১৪৪০ বর্গফুট
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
৩৩। ‘ভূস্বামী’ শব্দের অর্থ কী?
ক. পৃথিবীর মালিক খ. জমি
গ. জমিদার ঘ. সরকার
উত্তর: গ. জমিদার
৩৪। উপেন কোথায় বসল?
ক. আমগাছের তলে খ. বাড়িতে
গ. রাজদরবারে ঘ. কাছারিতে
উত্তর: ক. আমগাছের তলে
৩৫। যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী।—এখানে দেবী কে?
ক. জন্মস্থান খ. মানবী গ. প্রজা ঘ. মালি
উত্তর: ক. জন্মস্থান
৩৬। ‘অবারিত মাঠ, গগনললাট’ কীসের প্রতীক?
ক. মুক্ত জীবনের খ. দেশপ্রেমের
গ. প্রকৃতির ঘ. বড় মাঠঘাটের
উত্তর: ক. মুক্ত জীবনের।
পাছে লোকে কিছু বলে
১। মহৎ উদ্দেশ্য সম্পাদনে কোনটিকে বর্জন করতে হবে?
ক. ভয়ভীতি খ. সংশয় গ. সংকল্প ঘ. বাধা
উত্তর: ক. ভয়ভীতি
২। কোন কাজ করতে গিয়ে কেউ কেউ অনেক সময় কী হয়?
ক. সংকল্পবদ্ধ হয় খ. দ্বিধাগ্রস্ত হয়
গ. অনুপ্রাণিত হয় ঘ. বাধাগ্রস্ত হয়
উত্তর: খ. দ্বিধাগ্রস্ত হয়
৩। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় সংশয়ে কী টলে?
ক. সংকল্প খ. সন্দেহ গ. সিদ্ধান্ত ঘ. হতাশা
উত্তর: ক. সংকল্প
৪। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ভীতির কবলে কী মরে?
ক. লজ্জা খ. শক্তি গ. চিন্তা ঘ. স্নেহ
উত্তর: খ. শক্তি
৫। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি লিখেছেন কোন কবি?
ক. সুফিয়া কামাল খ. কামিনী রায়
গ. জাহানারা আমাম ঘ. বেগম রোকেয়া
উত্তর: খ. কামিনী রায়
৬। ‘সংশয়’ অর্থ কী?
ক. সন্দেহ খ. দ্বিধা গ. ভয় ঘ. ক, খ, গ
উত্তর: ঘ. ক, খ, গ
৭। ‘পাছে লোকে কিছু বলে’ কোন ধরনের রচনা?
ক. কবিতা খ. ছড়া
গ. কাহিনি কবিতা ঘ. নাটিকা
উত্তর: ক. কবিতা।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল