
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
আবার আসিব ফিরে
২২। ‘আবার আসিব ফিরে’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা বাংলার প্রকৃতির প্রতি কেমন অনুভব করবে?
ক. বিকর্ষণ খ. আকর্ষণ
গ. বিপ্রকর্ষণ ঘ. প্রগাঢ় টান
উত্তর: খ. আকর্ষণ
২৩। ‘জলাঙ্গী’ শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত?
ক. কর্মধারয় খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি ঘ. দ্বন্দ্ব
উত্তর: গ. বহুব্রীহি
২৪। হয়তো শুনিবে—এখানে প্রকৃত অর্থে কার ডাক শোনার কথা বলা হচ্ছে?
ক. কবি নিজের খ. লক্ষ্মীপেঁচার
গ. শালিকের ঘ. কিশোরের
উত্তর: ক. কবি নিজের
২৫। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবির উদ্দেশ্য হচ্ছে—
ক. বাংলার গাছপালাকে ভালোবাসা
খ. বাংলার পশু-পাখিকে ভালোবাসা
গ. বাংলার অনাবিল সৌন্দর্যের সাথে চিরদিন মিশে থাকা
ঘ. বাংলার ঘরে ঘরে অমর হয়ে থাকা
উত্তর: গ. বাংলার অনাবিল সৌন্দর্যের সাথে চিরদিন মিশে থাকা
দেশ
৪। এলোমাথার কেশে কে গয়না পরায়?
ক. প্রজাপতির ঝাঁক খ. সবুজ হাওয়া
গ. কালো মেঘ ঘ. বক-কনেরা
উত্তর: ক. প্রজাপতির ঝাঁক
৫। ‘দেশ’ কবিতায় কালো কালো কাক চঞ্চুতে কী ছেটায়?
ক. হাওয়া খ. শিশির গ. সুবাস ঘ. জল
উত্তর: ঘ. জল
৬। ‘দেশ’ কবিতায় কেমন কাক চঞ্চুতে জল ছেটায়?
ক. দাঁড়কাক খ. সাদা কাক
গ. কালো কাক ঘ. বুনো কাক
উত্তর: গ. কালো কাক
৭। ‘দেশ’ কবিতায় মালা রচনাকারী বক-কনেরা কেমন ?
ক. কালো খ. সবুজ
গ. সাদা ঘ. শিশিরভেজা
উত্তর: গ. সাদা
১১। ‘দেশ’ কবিতায় বর্ণিত কোনটি অজস্র অজানা গাঁ পেরিয়ে গেছে?
ক. ফুলের সুবাস খ. নদী
গ. প্রজাপতি ঘ. খেত
উত্তর: খ. নদী
১২। ‘কেশ’ শব্দের অর্থ কী?
ক. চুল খ. ঠোঁট গ. চোখ ঘ. মুখ
উত্তর: ক. চুল
১৩। ‘পারাবার’ শব্দের অর্থ কী?
ক. নদী খ. পানি
গ. সাগর ঘ. নদীর তীর
উত্তর: গ. সাগর
১৪। ‘দেশ’ পল্লিকবি জসীমউদ্দীনের কোন জাতীয় রচনা?
ক. কবিতা খ. প্রবন্ধ
গ. ছোট গল্প ঘ. নাটক
উত্তর: ক. কবিতা
১৫। ‘চঞ্চু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. চুল খ. ঠোঁট গ. চোখ ঘ. মুখ
উত্তর: খ. ঠোঁট
১৬। কবি জসীমউদ্দীন কবিতা লিখতে শুরু করেন—
ক. ছাত্রজীবনে খ. ১২ বছর বয়সে
গ. যৌবনে ঘ. মাঝবয়সে
উত্তর: ক. ছাত্রজীবনে
১৭। ‘দেশ’ কবিতায় অফুরন্ততা মূলত প্রকাশ করছে—
ক. ভূমিহীনদের খ. সওদাগরের
গ. মহাজনদের ঘ. চেয়ারম্যানদের
উত্তর: ক. ভূমিহীনদের
১৮। ‘দেশ’ কবিতাটি দ্বিতীয় স্তবকে চরণের সংখ্যা—
ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ৬
উত্তর: খ. ১০
১৯। ‘রবি’ শব্দটির সমার্থক শব্দ—
ক. শশী খ. সুধাকর
গ. তটিনী ঘ. বিভাকর
উত্তর: ঘ. বিভাকর
২০। ‘রাতের অন্ধকার বাঁশঝাড়ে জোনাকির আলো মুক্তার মতো দ্যুতি ছড়ায়’—উদ্দীপকের জোনাকির সঙ্গে ‘দেশ’ কবিতার কোন উপাদানটির মিল রয়েছে?
ক. প্রজাপতি খ. রবির আলো
গ. রোদের গুঁড়ো ঘ. শরতের শিশির
উত্তর: ঘ. শরতের শিশির
২১। ‘চক্রবাক পাখি’ অর্থে নিচের কোনটি সমর্থনযোগ্য?
ক. চখা খ. চঞ্চু গ. ঝাঁক ঘ. বক
উত্তর: ক. চখা।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল