জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৭
২০। নিচের কোন দেশে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বিদ্যমান?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য
গ. বাংলাদেশ ঘ. ভারত
উত্তর: গ. বাংলাদেশ
২১। আইন ও শাসন বিভাগের সর্ম্পকের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
উত্তর: ক. ২ ভাগে
২২। গণতন্ত্রে সাধারণত থাকে—
i. জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন
ii. সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে
iii. জনগণ সকল ক্ষমতার উৎস
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৩। সরকারের বিভাগ হলো—
i. বিচার বিভাগ ii. আইন বিভাগ
iii. শাসন বিভাগ
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৪। সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কতটি?
ক. ৬টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি
উত্তর: খ. ৪টি
২৫। সংবিধান হলো—
ক. রাষ্ট্র পরিচালনার দলিল
খ. রাষ্ট্র পরিচালনার হাতিয়ার
গ. রাষ্ট্র পরিচালনার কৌশল
ঘ. রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড
উত্তর: ক. রাষ্ট্র পরিচালনার দলিল
২৬। কী অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়?
ক. রাষ্ট্রপতির আইন অনুযায়ী খ. সংবিধান অনুযায়ী
গ. প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী
ঘ. প্রচলিত প্রথা অনুযায়ী
উত্তর: খ. সংবিধান অনুযায়ী
২৭। বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় কবে?
ক. ১৯৭১ সালের ২৭ মার্চ খ. ১৯৭১ সালের ৩ মার্চ
গ. ১৯৭১ সালের ২৬ মার্চ ঘ. ১৯৭১ সালের ৭ মার্চ
উত্তর: গ. ১৯৭১ সালের ২৬ মার্চ
২৮। দীর্ঘ কয় মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়?
ক. ১০ মাসের খ. ৯ মাসের
গ. ৮ মাসের ঘ. ৭ মাসের
উত্তর: খ. ৯ মাসের
২৯। গণপরিষদের প্রথম অধিবেশন বসে—
ক. ১৯৭২ সালের ১৭ এপ্রিল
খ. ১৯৭১ সালের ১০ এপ্রিল
গ. ১৯৭২ সালের ১০ এপ্রিল
ঘ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল
উত্তর: গ. ১৯৭২ সালের ১০ এপ্রিল
৩০। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয় কবে?
ক. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
খ. ১৯৭১ সালের ১০ ডিসেম্বর
গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
ঘ. ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর
উত্তর: গ. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
৩১। কত সালে বাংলাদেশের একটি অস্থায়ী সংবিধান জারি করা হয়?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭২ সালে
উত্তর: ঘ. ১৯৭২ সালে
৩২। ১৯৭২ সালে কাকে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি করা হয়?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
খ. ড. কামাল হোসেনকে গ. তাজউদ্দীন আহমদকে
ঘ. সৈয়দ নজরুল ইসলামকে
উত্তর: খ. ড. কামাল হোসেনকে
৩৩। দীর্ঘ কয় মাসের মধ্যে আমরা একটি সংবিধান লাভ করি?
ক. সাড়ে ছয় মাস খ. সাড়ে সাত মাস
গ. সাড়ে আট মাস ঘ. সাড়ে নয় মাস
উত্তর: ক. সাড়ে ছয় মাস
৩৪। ‘এ সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে।’ এ কথাটি কে বলেছেন?
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. ড. কামাল হোসেন গ. তাজউদ্দীন আহমদ
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
উত্তর: ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩৫। এযাবৎ আমাদের সংবিধানে কতবার সংশোধিত হয়েছে?
ক. ১৭ বার খ. ১৬ বার গ. ১৫ বার ঘ. ১৪ বার
উত্তর: গ. ১৫ বার
৩৬। আমাদের সংবিধানের সর্বশেষ সংশোধনী গৃহীত হয়—
ক. ২০১১ সালের ৩০ জুন খ. ২০১১ সালের ২০ জুন
গ. ২০১০ সালের ৩০ জুন ঘ. ২০১২ সালের ৩০ জুন
উত্তর: ক. ২০১১ সালের ৩০ জুন
৩৭। বাংলাদেশের পরিচয়, বাংলাদেশ একটি—
ক. রাজতান্ত্রিক রাষ্ট্র খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র
গ. সাম্প্রদায়িক রাষ্ট্র ঘ. গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র
উত্তর: ঘ. গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র
৩৮। আমাদের সংবিধানে কতটি ভাগ রয়েছে?
ক. ১১ খ. ১২ গ. ১৩ ঘ. ১৪
উত্তর: ক. ১১
৩৯। আমাদের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?
ক. ১৬০টি খ. ১৫৮টি গ. ১৫৬টি ঘ. ১৫৩টি
উত্তর: ঘ. ১৫৩টি
৪০। আমাদের সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
উত্তর: ক. ১টি।
৪১। আমাদের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতির কথা বলা হয়েছে?
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি
উত্তর: ক. ৪টি
৪২। নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি?
i. জাতীয়তাবাদ ii. সমাজতন্ত্র iii. গণতন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
মুহাম্মদ মিজানুর রহমান,
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল