জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

রাজকুমার ও ভিখারির ছেলে
১৬। ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটি কার লেখা?
ক. উইলিয়াম শেকসিপয়ার
খ. ওয়াশিংটন আরভিং
গ. মার্ক টোয়েন ঘ. লেভ তলস্তয়
উত্তর: গ. মার্ক টোয়েন
১৭। ক্যান্টি ফাদারের কাছে কোন ভাষা শিখেছিল?
ক. গ্রিক খ. ল্যাটিন
গ. ফরাসি ঘ. জার্মান
উত্তর: খ. ল্যাটিন
১৮। রাজকুমারকে ছেলেমেয়েরা চ্যাংদোলা করে পুকুরে ছুড়ে ফেলল কেন?
ক. রাজকুমার পরিচয় দেওয়ায়
খ. বাঁশি বাজাচ্ছিল বলে
গ. ছেলেমেয়েদের মারতে আসায়
ঘ. পোশাক বদল করেছিল বলে
উত্তর: ক. রাজকুমার পরিচয় দেওয়ায়
১৯। টম ক্যান্টির বাবার নাম কী?
ক. ডেভিড ক্যান্টি খ. টমাস ক্যান্টি
গ. জন ক্যান্টি ঘ. উইলিয়াম ক্যান্টি
উত্তর: গ. জন ক্যান্টি
২০। রাজকুমার কোথায় ঘুমিয়ে পড়ল?
ক. খড়ের বিছানায় খ. গাছের নিচে
গ. গোয়াল ঘরে ঘ. বাড়ির ছাদে
উত্তর: ক. খড়ের বিছানায়
২১। গভীর রাতে টমের বাবা কিসের খরব পেলেন?
ক. টম ক্যান্টির পালানোর
খ. দেশের রাজার মৃত্যুর
গ. ফাদার এন্ড্রুর অসুস্থতার
ঘ. রাজকুমারের অভিষেকের
উত্তর: গ. ফাদার এন্ড্রুর অসুস্থতার
২২। টমের মা রাতে কয়বার রাজকুমারকে জাগিয়ে দিলেন?
ক. দুবার খ. তিনবার
গ. চারবার ঘ. পাঁচবার
উত্তর: খ. তিনবার
২৩। রাজকুমারকে নিয়ে পথে বেরিয়ে জন ক্যান্টি কী দেখতে পেল?
ক. শোকসভা খ. বিক্ষোভ মিছিল
গ. সমাবেশ ঘ. উৎসব মিছিল
উত্তর: ঘ. উৎসব মিছিল
২৪। রাজা টমকে কোন ভাষায় প্রশ্ন করলেন?
ক. ল্যাটিন খ. হিব্রু
গ. ফরাসি ঘ. রাশিয়ান
উত্তর: ক. ল্যাটিন
২৫। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজা কাকে হত্যার আদেশ দিয়েছেন?
ক. লর্ড হার্টফোটড খ. ফাদার এন্ড্রু
গ. নরফোকের ঘ. লর্ড চেন্সেলর
উত্তর: খ. ফাদার এন্ড্রু
২৬। সৈনিকের নাম কী ছিল?
ক. মিলস খ. টমাস
গ. ডেভিস ঘ. জেমস
উত্তর: ক. মিলস
# নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একদিন নৌ-ভ্রমণে ডুবে চেয়ারম্যানের ছেলে হারিয়ে গেলে আশ্রয় পায় এক জেলের ঘরে। নিঃসন্তান জেলে তাকে লালন-পালন করে পিতৃস্নেহে। সে-ও জেলের সাথে মাছ ধরতে যায়। অনেক দিন পর ঘটনাক্রমে চেয়ারম্যান তার ছেলের সন্ধান পায়। সে ছেলেকে ফিরিয়ে নিয়ে আসে।
২৭। চেয়ারম্যানের ছেলের সাথে রাজার ছেলের সাদৃশ্য কোথায়?
ক. দুজনই অবহেলিত
খ. দুজনই প্রকৃত পরিচয় থেকে বিচ্ছিন্ন
গ. দুজনই মাছ ধরে
ঘ. দুজনকেই অভিভাবক চিনতে পারে না
উত্তর: খ. দুজনই প্রকৃত পরিচয় থেকে বিচ্ছিন্ন
২৮। গল্পের কোন দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে?
i. নাটকীয়তা ii. ধনী-দরিদ্রের বৈষম্য
iii. পিতা-পুত্রের ভালোবাসার স্বরূপ
কোনটি সঠিক?
ক. iii খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
২৯। অভিষেকে যাওয়ার সময় টম রাস্তায় ভিড়ের মধ্যে কাকে দেখতে পেল?
ক. মাকে খ. বাবাকে
গ. রাজকুমারকে ঘ. ফাদার এন্ড্রুকে
উত্তর: ক. মাকে
৩০। সৈনিককে কয় ঘা বেত লাগানো হলো?
ক. ১১ খ. ১২ গ. ১৩ ঘ. ১৪।
উত্তর: খ. ১২।
রবিনসন ক্রুশো
১। ক্রুশোকে নিয়ে বাবার কী ইচ্ছে ছিল?
ক. ওকালতি করুক খ. ব্যবসা করুক
গ. পর্যটক হোক ঘ. নাবিক হোক
উত্তর: ক. ওকালতি করুক
২। রবিনসন ক্রুশোর জাহাজটি কিসের কবলে পড়ল?
ক. ডাকাতের খ. বর্বর লোকদের
গ. ঝড়ের ঘ. হিংস্র জন্তুর
উত্তর: ক. ডাকাতের
৩। জাঁতাকল দিয়ে কী করা হয়?
ক. মাড়াইয়ের কাজ
খ. ধান ভাঙার কাজ
গ. ডাল ভাঙার কাজ
ঘ. চাষাবাদের কাজ
উত্তর: ক. মাড়াইয়ের কাজ
৪। এগুলো মাড়াই করবে কীভাবে? এগুলো কী?
ক. গম ও যব খ. ধান ও গম
গ. ধান ও যব ঘ. যব ও ভুট্টা
উত্তর: গ. ধান ও যব
৫। মনিবের কাছ থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় রবিনসনের কোন গুণের পরিচয় ফুটে ওঠে?
ক. মানবিকতার পরিচয়
খ. প্রভুভক্তের পরিচয়
গ. বুদ্ধিমত্তার পরিচয়
ঘ. দয়াশীলতার পরিচয়
উত্তর: গ. বুদ্ধিমত্তার পরিচয়
৬। রবিনসন কত বছর পর দেশের মাটিতে পা রেখেছিল?
ক. ৩০ খ. ৩২ গ. ৩৪ ঘ. ৩৫
উত্তর: ঘ. ৩৫।
মোস্তাফিজুর রহমান লিটন,
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল