বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
রবিনসন ক্রুশো
৭। ফ্রাইডে কে ছিল?
ক. রবিনসনের ভৃত্য খ. রবিনসনের বন্ধু
গ. পর্তুগিজ ভদ্রলোক
ঘ. ইংরেজ ভদ্রলোক
উত্তর: ক. রবিনসনের ভৃত্য
৮। রবিনসন কী কাঠ দিয়ে কোদাল তৈরি করে?
ক. জংলা কাঠ দিয়ে খ. শিমুল কাঠ দিয়ে
গ. সুন্দরি কাঠ দিয়ে
ঘ. মেহগনি কাঠ দিয়ে
উত্তর: ক. জংলা কাঠ দিয়ে
৯। ‘পাউন্ড’ কোন দেশের মুদ্রা?
ক. যুক্তরাষ্ট্র খ. ব্রিটেন
গ. ব্রাজিল ঘ. ইতালি
উত্তর: খ. ব্রিটেন
১০। ‘দ্বীপ’ শব্দটির গঠনে ব্যাকরণের কোন নিয়ম খাটে?
ক. সন্ধি খ. সমাস গ. প্রত্যয় ঘ. উপসর্গ
উত্তর: খ. সমাস
১১। পাঁচ পাউন্ডের জিনিস রবিনসন কত পাউন্ডে বিক্রি করল?
ক. ১৫ খ. ২০ গ. ২৫ ঘ. ৩০
উত্তর: খ. ২০
১২। পালানোর সময় রবিনসন সমুদ্রে কিসের দেখা পেল?
ক. পর্তুগিজ জাহাজের
খ. স্প্যানিশ জাহাজের
গ. দস্যু জাহাজের ঘ. ভারতীয় জাহাজের
উত্তর: ক. পর্তুগিজ জাহাজের
১৩। রবিনসন ক্রুশোর জাহাজটি কিসের কবলে পড়ল?
ক. ডাকাতের খ. বর্বর লোকদের
গ. ঝড়ের ঘ. হিংস্র জন্তুর
উত্তর: গ. ঝড়ের
১৪। রবিনসন দ্বীপের মধ্যে আসা লোকটির নাম কী রাখল?
ক. বাসানিও খ. ফ্রাইডে
গ. লরেঞ্জো ঘ. পাখোম
উত্তর: খ. ফ্রাইডে
১৫। দ্বীপের পাহাড়ের ওপর উঠে রবিনের মনটা দমে গেল—
i. চারপাশ মানবশূন্য থাকায়
ii. নির্জন দ্বীপে অবস্থান করায়
iii. অন্নের সংস্থান না হওয়ায়
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও ii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও ii
১৬। নিউইয়র্ক থেকে লন্ডনে আসার সময় জাহাজটি কোন স্থানে ডুবে গেল?
ক. গিনি উপকূলে খ. ব্রাজিল বন্দরে
গ. ইয়ারমাউথে ঘ. ভেনিসে
উত্তর: গ. ইয়ারমাউথে
১৭। গিনি থেকে ফেরার পথে কারা রবিনসনের জাহাজ আক্রমণ করল?
ক. স্প্যানিশ জলদস্যু
খ. ইংরেজ জলদস্যু
গ. পর্তুগিজ জলদস্যু ঘ. মরু জলদস্যু
উত্তর: ঘ. মরু জলদস্যু
১৮। ব্রাজিলে গিয়ে কীভাবে নিজের অবস্থা ফিরিয়ে আনল রবিন?
ক. ব্যবসা করে খ. চাকরি করে
গ. চাষাবাদ করে ঘ. পশু পালন করে
উত্তর: গ. চাষাবাদ করে
১৯। রবিনসন মনিবের কাছে বেশি প্রিয় হয়ে উঠল কেন?
ক. সব কাজ করে দিত বলে
খ. মাছ ধরতে পারত বলে
গ. গান গাইতে পারত বলে
ঘ. ভ্রমণের নেশা ছিল বলে
উত্তর: খ. মাছ ধরতে পারত বলে
২০। ভাঙা জাহাজটা নিশ্চিহ্ন হলো কয় দিনের মাথায়?
ক. ১৩ খ. ১৪ গ. ১৫ ঘ. ১৬
উত্তর: খ. ১৪
২১। রবিনসন ছাগলের চামড়া দিয়ে কী তৈরি করল?
ক. পোশাক খ. জুতা
গ. বিছানা ঘ. পতাকা
উত্তর: ক. পোশাক
২২। রবিনসন বালির উপর কী দেখতে পেল?
ক. তুষ খ. পায়ের ছাপ গ. ঝিনুক ঘ. মই
উত্তর: খ. পায়ের ছাপ
২৩। রবিনসনের মনে ভয়ের উদয় হলো কীভাবে?
ক. বালিতে পায়ের ছাপ দেখে
খ. দ্বীপে বাঘের উপস্থিতি টের পেয়ে
গ. জলদস্যুরা দ্বীপে অবস্থান নেওয়ায়
ঘ. সাপের উপদ্রব হওয়ায়
উত্তর: ক. বালিতে পায়ের ছাপ দেখে
২৪। রবিনসন কতজন লোককে আগুনে কুণ্ডলী ঘিরে নাচতে দেখল?
ক. ২৬ জনের মতো খ. ২৮ জনের মতো
গ. ৩০ জনের মতো ঘ. ৩২ জনের মতো
উত্তর: গ. ৩০ জনের মতো
২৫। নিঝুপ দ্বীপে রবিনসনের কত বছর কাটল?
ক. ২৪ বছর খ. ২৬ বছর
গ. ২৮ বছর ঘ. ৩০ বছর
উত্তর: গ. ২৮ বছর
# নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
নৌ-ভ্রমণের শখ সাইফুলের বহুদিনের। একবার সে লঞ্চে করে বন্ধুদের নিয়ে বরিশাল যাচ্ছিল। হঠাত্ প্রচণ্ড ঝড় উঠলে লঞ্চ ডুবে যায়। সাইফুল নদী সাঁতরে তীরে উঠে আসে এবং বন্ধুদের ও অন্যদের উত্সাহ দেয় মনোবল না হারানোর জন্য।
২৬। উদ্দীপকটিতে ‘রবিনসন ক্রুশো’ গল্পের কোন দিকটি অনুপস্থিত?
ক. ভাগ্যবিড়ম্বনা খ. মানসিক দৃঢ়তা
গ. সহযোগিতার মানসিকতা
ঘ. অভিজ্ঞতালব্ধ রোমাঞ্চকর বর্ণনা
উত্তর: ঘ. অভিজ্ঞতালব্ধ রোমাঞ্চকর বর্ণনা
২৭। উদ্দীপকের সাইফুলের সাথে রবিনসন ক্রুশোর সাদৃশ রয়েছে—
i. ভ্রমণ বিলাসী মানসিকতায়
ii. প্রতিকূল পরিস্থিতিতে মনোবল না হারানোর
iii. বিপদাপন্ন মানুষকে সাহায্য করায়
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii।
উত্তর: ঘ. i, ii ও iii।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল