জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
রামায়ণ কাহিনি
২৬। রাম কেন মিথিলায় এসেছিল?
ক. শিবের ধনুক দেখার জন্য
খ. বিশ্রামের জন্য
গ. সীতাকে বিয়ের জন্য
ঘ. মিথিলার অপূর্ব সৌন্দর্য দেখার জন্য
উত্তর: ক. শিবের ধনুক দেখার জন্য
২৭। জনকের কাছে রক্ষিত ধনুকের প্রথম মালিক কে ছিল?
ক. রাম খ. শিব গ. দশরথ ঘ. বিশ্বামিত্র
উত্তর: খ. শিব
২৮। কার আশ্চর্য তেজ দেখে দেবতারা তার দিকে তাকাতে পারেননি?
ক. কৌশল্যার খ. অহল্যা দেবীর
গ. সীতার ঘ. সুমিত্রার
উত্তর: খ. অহল্যা দেবীর
# নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে এ দেশ থেকে বিতাড়িত হয় শত্রুসেনারা।
২৯। উদ্দীপকের মুক্তিযোদ্ধারা ‘রামায়ণ কাহিনির’ যার সাথে সাদৃশ্যপূর্ণ —।
ক. রাম খ. দশরথ
গ. বিশ্বামিত্র মুনি ঘ. সুবাহু
উত্তর: ক. রাম
৩০। মুক্তিযোদ্ধাদের যে দিকটি উক্ত চরিত্রের বীরত্বের সাথে বৈসাদৃশ্যপূর্ণ, তা হলো—
i. দেশপ্রেম ii. মহৎ কাজে আত্মনিয়োগ
iii. শত্রু ধ্বংস
কোনটি সঠিক?
ক. iii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii.
উত্তর: গ. i ও iii.
সাড়ে তিন হাত জমি
১। তার মন আনন্দে ভরে ওঠার কারণ কী?
ক. তার জমির ঘাস দেখে
খ. তার জমির ফসল দেখে
গ. তার জমি ভালো বলে
ঘ. জমির মালিক হওয়ার আত্মতৃপ্তিতে
উত্তর: ঘ. জমির মালিক হওয়ার আত্মতৃপ্তিতে
২। এখানে কার কথা বলা হয়েছে?
ক. ওভার শিয়ারের খ. জমিদারের
গ. পাখোমের ঘ. একজন চাষির
উত্তর: গ. পাখোমের
৩। চা খেতে খেতে কারা গল্প করছিল?
ক. পাখোম ও তার স্ত্রী খ. পাখোম ও তার বোন গ. পাখোম ও শয়তান ঘ. দুই বোন
উত্তর: ঘ. দুই বোন
৪। পাখোম স্ত্রী-পুত্র নিয়ে নতুন দেশে কখন পাড়ি জমায়?
ক. বসন্তের শুরুতে খ. গ্রীষ্মের শেষে
গ. শরতের শেষে ঘ. শীতের শুরুতে
উত্তর: ক. বসন্তের শুরুতে
৫। কতটুকু জমিতে পাখোমের সমাধি হয়েছিল?
ক. তিন হাত খ. সাড়ে তিন হাত
গ. চার হাত ঘ. সাড়ে চার হাত
উত্তর: খ. সাড়ে তিন হাত
৬। পাখোমকে নিয়ে কে মজার খেলা খেলল?
ক. পাখোমের ছেলে খ. পাখোমের বোন
গ. শয়তান ঘ. জিন
উত্তর: গ. শয়তান
৭। পাখোমের কিসের অভাব?
ক. সুখ-শান্তির খ. সুযোগ-সুবিধার
গ. জমিজমার ঘ. টাকাপয়সার
উত্তর: গ. জমিজমার
৮। টুপি কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি গ. হিন্দি ঘ. বাংলা
উত্তর: গ. হিন্দি
৯। ‘ভলগা’ দ্বারা নিচের কোন শব্দটিকে বোঝানো হয়েছে?
ক. একটি নদী খ. একটি পুকুর
গ. একটি বাড়ি ঘ. একটি দেশ
উত্তর: ক. একটি নদী
১০। পাখোমকে বাসকিরদের দেশে যেতে কে প্ররোচিত করে?
ক. মা খ. স্ত্রী গ. মহাজন ঘ. শয়তান
উত্তর: গ. মহাজন
১১। কী পেলে পাখোম স্বয়ং শয়তানকেও পরোয়া করবে না?
ক. পুত্র খ. স্বর্ণালংকার গ. জমি ঘ. টাকা
উত্তর: গ. জমি
১২। শিকান কিসের নাম?
ক. বাসকিরদের দেশের খ. গোল পর্বতের
গ. গোল পাহাড়ের ঘ. খরস্রোতা নদীর
উত্তর: গ. গোল পাহাড়ের
১৩। বাসকিররা কী করে জীবিকা নির্বাহ করত?
ক. ফসল ফলিয়ে খ. পশু চরিয়ে
গ. ব্যবসা করে ঘ. চাকরি করে
উত্তর: খ. পশু চরিয়ে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল