জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থী
শিক্ষার্থী

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায় ১৩
১। গ্লুকোজে কয়টি পুষ্টি উপাদান থাকে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৬
সঠিক উত্তর: ক. ১
২। আমিষে কত ভাগ নাইট্রোজেন থাকে?
ক. ৬% খ. ১৪%
গ. ১৬% ঘ. ৭৯%
সঠিক উত্তর: গ. ১৬%
৩। কোন ভিটামিন কোষ গঠনে সহায়তা করে?
ক. এ খ. বি
গ. ই ঘ. ডি
সঠিক উত্তর: গ. ই
৪। কোন ভিটামিনের অভাবজনিত লক্ষণ কম?
ক. কে খ. ই
গ. ডি ঘ. সি
সঠিক উত্তর: খ. ই

৫। কোনটি থেকে পিত্তরস নিঃসৃত হয়?
ক. অগ্ন্যাশয় খ. কিডনি
গ. যকৃৎ ঘ. ফুসফুস
সঠিক উত্তর: গ. যকৃৎ
৬। কোনটিকে থায়ামিন বলা হয়?
ক. ভিটামিন বি১
খ. ভিটামিন বি২
গ. ভিটামিন বি৬
ঘ. ভিটামিন বি১২
সঠিক উত্তর: ক. ভিটামিন বি১
৭। ডিমের আমিষের সহজপাচ্যতার গুণক কত?
ক. ০ খ. ১
গ. ১ থেকে কম ঘ. ১ থেকে বেশি
সঠিক উত্তর: খ. ১
৮। ক্রোটিনিজম কোনটির অভাবে হয়ে থাকে?
ক. ক্যালসিয়াম খ. লৌহ
গ. আয়োডিন ঘ. ফসফরাস
সঠিক উত্তর: গ. আয়োডিন
৯। কোন ভিটামিনের অভাবে লোহার বিশোষণ সঞ্চয় ও হিমোগ্লোবিন তৈরিতে বিঘ্ন ঘটে?
ক. এ খ. বি
গ. সি ঘ. ডি
সঠিক উত্তর: ঘ. ডি
১০। স্নেহ পদার্থে বেশি থাকে—
i কার্বন ii হাইড্রোজেন
iii অক্সিজেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii, iii
সঠিক উত্তর: ঘ. i, ii, iii

অধ্যায় ১৪
১। কোন স্তরের খাদক তৃণভোজী নামে পরিচিত?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. সর্বভূক
সঠিক উত্তর: ক. প্রথম
২। পচনকারী কাকে বলা হয়?
ক. উৎপাদক খ. খাদক
গ. সর্বভুক ঘ. বিয়োজক
সঠিক উত্তর: ঘ. বিয়োজক
৩। নিচের কোনটি প্রথম স্তরের খাদক?
ক. বাঘ খ. কচ্ছপ
গ. শামুক ঘ. বক
সঠিক উত্তর: গ. শামুক
৪। সূর্য থেকে আলোর কত ভাগ সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ২৫
সঠিক উত্তর: খ. ২
৫। নিচের কোন প্রাণীটি সর্বোচ্চ স্তরের খাদক নয়?
ক. হরিণ খ. বাঘ
গ. মানুষ ঘ. বোয়াল
সঠিক উত্তর: ক. হরিণ
নিচের ছকটি লক্ষ করো এবং ৬-৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
# সবুজ উদ্ভিদহরিণমানুষবাঘ
৬। নিচের কোনটি উৎপাদক?
ক. মানুষ খ. বাঘ
গ. সবুজ উদ্ভিদ ঘ. হরিণ
সঠিক উত্তর: গ. সবুজ উদ্ভিদ
৭। ওপরের ছকটি হলো—
ক. খাদ্যশৃঙ্খলের
খ. খাদ্যজালের
গ. বাস্তুতন্ত্রের
ঘ. খাদকের
সঠিক উত্তর: ক. খাদ্যশৃঙ্খলের
৮। নিচের কোনটি মাংসাশী প্রাণী?
ক. কচ্ছপ খ. হরিণ
গ. ব্যাঙ ঘ. গরু
সঠিক উত্তর: গ. ব্যাঙ
৯। পুকুরের অজীব উপাদান হলো—
i পানি ii অক্সিজেন
iii কার্বন ড্রাই-অক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii
গ. ii, iii ঘ. i, ii, iii
সঠিক উত্তর: ঘ. i, ii, iii
১০। সুন্দরবনের উৎপাদক কোনটি?
ক. পোকামাকড় খ. হরিণ
গ. মুরগি ঘ. গরান।
সঠিক উত্তর: ঘ. গরান।

সহকারী শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, ঢাকা