জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ২য় পত্র
ব্যাকরণ 
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
২৬। কৃতজ্ঞতা শব্দের যুক্ত ধ্বনি ‘জ্ঞ’ কোন কোন ধ্বনির সমন্বয়ে গঠিত?
ক. ঙ্ + গ খ. জ্ + ঞ
গ. জ্ + গ ঘ. ঞ্ + জ
উত্তর: খ. জ্ + ঞ
২৭। খাঁটি বাংলা ভাষায় সাধারণত কোন ধ্বনি ব্যবহূত হয় না?
ক. শিশ খ. মূর্ধন্য গ. কণ্ঠ্য ঘ. স্বর
উত্তর: খ. মূর্ধন্য।
২৮। উচ্চারণ স্থান অনুযায়ী কোনগুলো তালব্য বর্ণ ?
ক. ক, খ, গ খ. চ, ছ, ঝ
গ. ট, ঠ, ড ঘ. প, ফ, ব
উত্তর: খ. চ, ছ, ঝ
২৯। বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনিগুলো উচ্চারণে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এগুলো—
ক. অঘোষ ধ্বনি খ. ঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
উত্তর: ঘ. মহাপ্রাণ ধ্বনি
৩০। কোন বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে জিহ্বার দুই পাশ দিয়ে বায়ু বের করে দেওয়া হয় ?
ক. ল-বর্ণে খ. র-বর্ণে
গ. ড়-বর্ণে ঘ. য-বর্ণে
উত্তর: ক. ল-বর্ণে
৩১। কোন শব্দটিতে ‘এ’ ধ্বনির বিবৃত উচ্চারণ ঘটেছে ?
ক. কে খ. বেলুন
গ. কেশব ঘ. দেওর
উত্তর: ঘ. দেওর
৩২। কোনটি মৌলিক স্বরধ্বনি ?
ক. ঔ খ. ই গ. ঐ ঘ. উ
উত্তর: খ. ই
৩৩। পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে, দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়—এরূপ স্বরধ্বনিকে কী বলে ?
ক. মৌলিক স্বর খ. যৌগিক স্বর
গ. সাধিত স্বর ঘ. অল্প স্বর
উত্তর: খ. যৌগিক স্বর
৩৪। মৌলিক স্বরধ্বনি কয়টি ?
ক. ২টি খ. ৪টি গ. ৭টি ঘ. ৮টি
উত্তর: গ. ৭টি
৩৫। মানুষের মনের ভাব প্রকাশের জন্য বাক-প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে—
ক. বর্ণ খ. ধ্বনি গ. ভাষা ঘ. বাক্য
উত্তর: খ. ধ্বনি
৩৬। বাংলা ভাষার ধ্বনি প্রধানত কয় প্রকার ?
ক. ২ খ. ৪ গ. ৬ ঘ. ৮
উত্তর: ক. ২
৩৭। যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে কোন ধ্বনি বলে ?
ক. অঘোষ ধ্বনি খ. স্বর ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
উত্তর: খ. স্বর ধ্বনি
৩৮। ধ্বনি এককের জন্য প্রত্যেক ভাষায় যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কী বলা হয় ?
ক. বর্ণ খ. বাক্য গ. শব্দ ঘ. ভাষা
উত্তর: ক. বর্ণ
৩৯। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে ?
ক. কার খ. ফলা গ. শব্দ ঘ. সংবৃত
উত্তর: খ. ফলা
৪০। য, র, ল, ব- এ চারটি ধ্বনিকে বলে—
ক. অন্তঃস্থ ধ্বনি খ. উষ্ম ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
উত্তর: ক. অন্তঃস্থ ধ্বনি
৪১। শ, ষ, স, হ- এ চারটি ধ্বনির নাম কী ?
ক. অন্তঃস্থ ধ্বনি খ. উষ্ম ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
উত্তর: খ. উষ্ম ধ্বনি
৪২। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক স্বরধ্বনি দুটি কী কী ?
ক. ঐ, ঔ খ. অ, আ
গ. প, ফ ঘ. ই, উ
উত্তর: ক. ঐ, ঔ
৪৩। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি ?
ক. ৫টি খ. ৭টি গ. ৯টি ঘ. ১১টি
উত্তর: গ. ৯টি
৪৪। ‘ক্ষ’ যুক্ত বর্ণটির স্বরূপ কী ?
ক. ক্ + ষ খ. ক + শ
গ. হ্ + শ ঘ. ক্ + ম
উত্তর: ক. ক্ + ষ
৪৫। বাংলা বর্ণমালায় ফলা কয়টি ?
ক. ৫টি খ. ৪টি গ. ৮টি ঘ. ১০টি
উত্তর: ক. ৫টি
৪৬। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি ?
ক. ৩২টি খ. ৪১টি
গ. ৪০টি ঘ. ১৩টি
উত্তর: গ. ৪০টি
৪৭। স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে ?
ক. স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
খ. ধ্বনিবর্ণের ব্যবহারকে
গ. সংক্ষিপ্ত আকারের ব্যবহারকে
ঘ. যুগ্ম-স্বরধ্বনির ব্যবহারকে
উত্তর: ক. স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে
৪৮। কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয় ?
ক. ষ, হ খ. স, ম
গ. য, ব ঘ. ন, প
উত্তর: গ. য, ব
৪৯। নিচের কোন স্বরবর্ণটির সংক্ষিপ্ত রূপের জন্য কোন চিহ্ন নেই?
ক. অ-কার খ. উ-কার
গ. ঋ-কার ঘ. ই-কার
উত্তর: ক. অ-কার
৫০। ‘র’- এর সংক্ষিপ্ত রূপ কয়টি ?
ক. দুটি খ. চারটি
গ. ছয়টি ঘ. আটটি
উত্তর: ক. দুটি
৫১। র-ফলা ( ্র) কোথায় যুক্ত হয়?
ক. বর্ণের নিচে খ. বর্ণের ওপরে
গ. বর্ণের পাশে ঘ. বণের্র আগে
উত্তর: ক. বর্ণের নিচে।
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক, কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল