জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অর্পা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করছিল। সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিওলাস দেখতে পেল না। তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল।
১৭। কোষ বিভাজনের কোন ধাপ অর্পার চোখ পড়েছিল?
ক. প্রোফেজ খ. প্রো-মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
উত্তর: গ. মেটাফেজ
১৮। অর্পার পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায়—
i. ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে
ii. ক্রোমোটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে
iii. সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যাবে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
১৯। প্রতিটি ক্রোমোজোমের প্রধান কয়টি অঙ্গ থাকে?
ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: ক. দুইটি
২০। কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়?
ক. নিউক্লিওলাসকে খ. নিউক্লিওপ্লাজমকে
গ. ক্রোমোজোমকে ঘ. নিউক্লিয়ার আবরণীকে
উত্তর: গ. ক্রোমোজোমকে
২১। ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে কী বলে?
ক. স্পিন্ডল তন্তু খ. সেনট্রোমিয়ার
গ. নিউক্লিওলাস ঘ. নিউক্লিয়ার আবরণী
উত্তর: খ. সেনট্রোমিয়ার
২২। বংশগতির ধারা অব্যাহত রাখে যে কোষ বিভাজন—
i. মিয়োসিস ii. সাইটোসিস
iii. অ্যামাইটোসিস
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: ক. i
২৩। কোনটিতে অ্যামাইটোসিস বিভাজন দেখা যায়?
ক. ধানে খ. গমে গ. ভুট্টায় ঘ. ইস্টে
উত্তর: ঘ. ইস্টে
২৪। মাইটোসিস বিভাজন হয়—
i. প্রাণী দেহকোষে
ii. সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে
iii. ভ্রূণের পরিবর্ধনের সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: খ. i ও iii
২৫। মিয়োসিস বিভাজন ঘটে—
i. প্রাণী দেহকোষে ii. প্রাণীর শুক্রাশয়ে
iii. উদ্ভিদের ডিম্বকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii.

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা