জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
১। প্রজনন প্রধানত কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
উত্তর: ক. দুই
২। পর্ণকাণ্ড কোনটি?
ক. শতমূলী খ. পাথরকুচি
গ. ফণিমনসা ঘ. চুপড়ি আলু
উত্তর: গ. ফণিমনসা
৩। স্টোলনের মাধ্যমে কোনটি প্রজনন হয়?
ক. মিষ্টি আলু খ. কচুরিপানা
গ. পাথরকুচি ঘ. পুদিনা উত্তর: ঘ. পুদিনা
৪। আলুর প্রজনন হয় কোনটির মাধ্যমে?
ক. টিউবার খ. রাইজোম গ. স্টোলন ঘ. কন্দ
উত্তর: ক. টিউবার
৫। একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?
ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: ঘ. পাঁচটি
৬। কোনটিতে পরপরাগায়ণ ঘটে?
ক. সরিষা খ. শিমুল গ. ধুতুরা ঘ. কুমড়া
উত্তর: খ. শিমুল
৭। বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো—
i) ফুল বড় হয় ii) ফুল মধুগ্রন্থিহীন
iii) গর্ভমুণ্ড আঠালো হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
৮। কোনটি পতঙ্গপরাগী ফুল?
ক. পাতা শ্যাওলা খ. জবা গ. ধান ঘ. কচু
উত্তর: খ. জবা
৯। কোনটি নীরস ফল?
ক. আম খ. কলা গ. জাম ঘ. শিম
উত্তর: ঘ. শিম
১০। কোনটি যৌগিক ফল?
ক. চম্পা খ. নয়নতারা গ. আনারস ঘ. আকন্দ
উত্তর: গ. আনারস
১১। কোনটি গুচ্ছ ফল?
ক. চম্পা খ. জাম গ. কাঁঠাল ঘ. আনারস
উত্তর: ক. চম্পা
১২। কোনটিতে মৃদগত অঙ্কুরোদগম হয়?
ক. ছোলা খ. কুমড়া গ. তেঁতুল ঘ. রেড়ী
উত্তর: ক. ছোলা
১৩। অঙ্কুরোদগম কয় ধরনের?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
উত্তর: ক. দুই
১৪। কোনটি গুচ্ছ ফল?
ক. আম খ. শরিফা গ. কাঁঠাল ঘ. আনারস
উত্তর: খ. শরিফা
১৫। পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
ক. এরা বর্ণহীন খ. এরা গন্ধহীন
গ. এরা খুব হালকা হয়
ঘ. এরা রঙিন ও মধুগ্রন্থিযুক্ত হয়
উত্তর: ঘ. এরা রঙিন ও মধুগ্রন্থিযুক্ত হয়
১৬। কোনটি প্রকৃত ফল?
ক. আম খ. আতা গ. আপেল ঘ. চালতা
উত্তর: ক. আম
১৭। নিষ্ক্রিয়করণের পূর্বশর্ত কী?
ক. পরাগায়ণ খ. পরাগনালি সৃষ্টি
গ. জননকোষ সৃষ্টি ঘ. গর্ভাশয়
উত্তর: গ. জননকোষ সৃষ্টি।

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল