জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 
প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান বিষয় থেকে আগের ধারাবাহিকতায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
১১। উদ্দীপকে বিশেষ প্রক্রিয়াটি কী?
ক. ব্যাপন খ. শ্বসন গ. প্রস্বেদন ঘ. অভিস্রবণ
উত্তর: ক. ব্যাপন
১২। উল্লিখিত প্রক্রিয়ায়—
i) জীবকোষে অক্সিজেন প্রবেশ করে
ii) উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দেয়
iii) উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
১৩। দ্রাব যাতে দ্রবীভূত হয় তাকে কী বলে?
ক. দ্রাব খ. দ্রাবক গ. দ্রবণ ঘ. ভেদ্য পর্দা
উত্তর: খ. দ্রাবক
১৪। উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়?
ক. ব্যাপন খ. অভিস্রবণ গ. শ্বসন ঘ. ইমবাইবিশন
উত্তর: খ. অভিস্রবণ
১৫। প্রস্বেদনের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে
ii. কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়
iii. পাতার আর্দ্রতা বজায় রাখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
অর্পা মশা তাড়ানোর জন্য অ্যারোসল স্প্রে করল। দরজা খোলা থাকায় পাশের রুমে তার মা অ্যারোসলের গন্ধ পেল।
১৬। উদ্দীপকে সংঘটিত প্রক্রিয়াটি কী?
ক. ইমবাইবিশন খ. অভিস্রবণ
গ. ব্যাপন ঘ. প্রস্বেদন
উত্তর: গ. ব্যাপন
১৭। উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ মাটি থেকে—
i) পানি শোষণ করে ii) খনিজ লবণ শোষণ করে
iii) খাদ্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
১৮। জাইলেমের মাধ্যমে উদ্ভিদদেহে রসের—
i) ঊর্ধ্বমুখী পরিবহন হয় ii) নিম্নমুখী পরিবহন হয়
iii) সমান্তরাল পরিবহন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii
উত্তর: ক. i
টেবিলে রাখা পানির গ্লাসে তরকারির ঝোল পড়ে পানিতে ছড়িয়ে পড়ল।
১৯। কোন প্রক্রিয়ায় এটি ঘটল?
ক. ইমবাইবিশন খ. প্রস্বেদন
গ. অভিস্রবণ ঘ. ব্যাপন
উত্তর: ঘ. ব্যাপন
২০। ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদদেহে রসের—
i) ঊর্ধ্বমুখী পরিবহন হয় ii) নিম্নমুখী পরিবহন হয়
iii) পরিবহন হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
উত্তর: খ. ii.

প্রভাষক, রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা