জুনে আসছে গিগাবাইটের নতুন মাদারবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী জুনের প্রথম সপ্তাহে দেশের বাজারে আসছে গিগাবাইট নাইন সিরিজের মাদারবোর্ড। গেম খেলা এবং গ্রাফিকসের কাজ করার জন্য বিশেষভাবে তৈরি হয়েছে এই মাদারবোর্ডগুলো। গত বুধবার ঢাকায় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ পণ্যটির মোড়ক উন্মোচন করেন গিগাবাইট টেকনোলজিসের এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক এলান সু। এ সময় তিনি বলেন, নাইন সিরিজের মাদারবোর্ডগুলো মানুষের চাহিদা অনুযায়ী তৈরি হয়েছে৷ এগুলোতে ইন্টেলের চতুর্থ প্রজন্মের প্রসেসর লাগানো যাবে৷ আরও বক্তৃতা করেন গিগাবাইটের পণ্য পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক জাফর আহমেদ। নতুন এই মাদারবোর্ডগুলো কেনা যাবে ১৫ হাজার থেকে ৫৫ হাজার টাকার মধ্যে। প্রতিটি পণ্যে থাকবে তিন বছরের ওয়ারেন্টি।
—মো. রাফাত জামিল