জুনে'আইফোন ৫ এস'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের ২০ জুন নাগাদ নতুন আইফোন বাজারে আনতে পারে অ্যাপল। নতুন আইফোনের নাম হবে ‘আইফোন ৫ এস’। জাপানের মোবাইল সেবাদাতা কেডিডিআই এর বরাতে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ইউবারগিজমো।

২০ জুন আইফোন ৫ এসের ঘোষণা দেবে অ্যাপল আর এ ফোন বাজারে আসবে জুলাই মাসে। অ্যাপলের নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম আইওএস ৭ নির্ভর এ স্মার্টফোনটিতে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রাখতে পারে অ্যাপল। প্রতিবেদনে জানিয়েছে ওয়েবসাইটটি।

এদিকে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোতে নতুন আইফোন নিয়ে এসব তথ্য প্রকাশিত হলেও আনুষ্ঠানিকভাবে অ্যাপল কোনো তথ্য প্রকাশ করেনি।

তবে বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপলের নতুন স্মার্টফোনের দাম সাশ্রয়ী হতে পারে আর এতে ব্যবহূত হতে পারে প্লাস্টিকে নির্মিত কেসিং।

এর আগে ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছিল, ‘আইফোন ৫এস’ নামে নতুন স্মার্টফোন তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে অ্যাপল।

‘আইফোন ৫এস’ সংক্রান্ত তথ্য প্রথম প্রকাশ করেছিল তাইওয়ানের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস। ডিজিটাইমসের তথ্য অনুযায়ী, আইফোন ৫এস স্মার্টফোনে থাকবে উন্নত প্রসেসর, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি।

এ প্রসঙ্গে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছেন, চলতি বছর অসাধারণ কয়েকটি পণ্য হাজির করতে পারে অ্যাপল।