জুমলা শেখার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডভান্সড জুমলা \ লেখক: মো. মিজানুর রহমান \ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা\ পৃষ্ঠা: ২৯৫\ মূল্য: ২৪০ টাকা (সিডিসহ)।ওয়েবসাইট তৈরির জন্য জুমলা খুবই জনপ্রিয়। জুমলায় দক্ষতা অর্জন করতে হাতে-কলমে জানা দরকার। আর এ ক্ষেত্রে বইটি সহায়ক হতে পারে। জুমলা বিষয়ের খুঁটিনাটি নিয়মকানুন নিয়ে সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে। মো. মিজানুর রহমানের লেখা অ্যাডভান্সড জুমলা বইটিতে রয়েছে জুমলার ওয়েবসাইটের ভিউ, কনটেন্ট (সংবাদ, ছবি, ভিডিও ইত্যাদি) প্রদর্শন, ওয়েবসাইটের লেআউট বা ডিজাইনিং, যা টেমপ্লেট নামে পরিচিত, ওয়েবসাইটে ভোটিং পদ্ধতি ইউজার রেজিস্ট্রেশন করা বিষয়, যা মডিউল নামে পরিচিত।ফোরাম ছবি গ্যালারি, যা কম্পনোনেন্ট নামে পরিচিত। জুমলার টেমপ্লেটে তিনটি ফাইল যেমন পিএইচপি, এক্সএমএল ও সিএসএস থাকে। জুমলা এক্সটেশন ও ফ্রেমওয়ার্ক, টেমপ্লেট, বেসিক মডিউলসহ বিভিন্ন মডিউলের বর্ণনাও থাকে। কম্পনোনেন্ট, বেসিক কম্পনোনেন্ট উচ্চতর, প্লাগিংসহ এতে ১১টি অধ্যায় আছে। কম্পিউটার ব্যবহারকারী ছাড়া অন্যরা সহজে জুমলা বিষয় বুঝে নিতে আজই দেখুন বইটি। আর জেনে নিন, প্রযুক্তির আধুনিকতার উল্লেখযোগ্য বিষয়গুলো। প্রতিটি অধ্যায়ের সঙ্গে চিত্রও ব্যবহার করা হয়েছে। —ফেরদৌস ফয়সাল