জুড়ীতে ওয়েব পোর্টালের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওয়েব পোর্টাল নির্মাণ এবং বাস্তবায়ন বিষয়ে চার দিনের প্রশিক্ষণ ১৭ ফেব্রুয়ারি শুরু হয়েছে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের সচিব এবং ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি) উদ্যোক্তা ও পরিচালকেরা অংশ নিচ্ছেন। সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রোগ্রামের (এটুআই) আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে জুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা স্বাগত বক্তব্য দেন। প্রথম দিনে পিডিএফ ফাইল তৈরি, ইউনিকোডভিত্তিক সফটওয়্যার, ফটো সম্পাদনা, ইউনিয়ন-উপজেলা পোর্টাল উন্নয়ন ইত্যাদির ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা, এটুআইয়ের প্রশিক্ষক দেবব্রত ভট্টাচার্য্য ও মৌলভীবাজার যুব উন্নয়ন একাডেমির প্রশিক্ষক মো. হাসানুজ্জামান। —জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি