জুড়ীতে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের তথ্যপ্রযুক্তি বিষয়ে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ মো. শাহাব উদ্দিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিবুন খানমসহ অনেকে। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে উপজেলার আটটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষক অংশ নেন।—জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি