জে এস সি প রী ক্ষা: বি শে ষ ম ডে ল টে ষ্ট -১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়: ৩ ঘণ্টা, পূর্ণমাণ: ১০০
[ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]

পাটিগণিত-২৪ নম্বর
১। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও। ৬১=৬
ক) নিচের সংখ্যা প্যাটার্নটি কী ধরনের?
তালিকার পরবর্তী দুটি সংখ্যা লেখো:
-১, -১, ০, ১, ৩, ৬, ১১, ... ... ...
খ) তালিকার পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো।
৪, -১, -১১, -২৬, -৪৬, ... ... ...
২। যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ৬২=১২
ক) কোন নির্দিষ্ট সময়ের মুনাফা-আসল ৫৬০০ টাকা এবং মুনাফা, আসলের
২/৫ অংশ। মুনাফা বার্ষিক শতকরা ৮ টাকা হলে, সময় নির্ণয় করো।
খ) একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?
গ) একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা হলে, মূলধন কত?
ঘ) কোন শহরের বর্তমান জনসংখ্যা ৮০ লাখ। ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ হলে, ৩ বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে?
৩। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও। ৬১=৬
ক) সোনা, পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। আয়তাকার একটি সোনার বারের দৈর্ঘ্য ৭.৮ সে.মি., প্রস্থ ৬.৪ সে.মি. এবং উচ্চতা ২.৫ সে.মি.। সোনার বারটির ওজন কত?
খ) একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটি কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো।
বীজগণিত ৩০ নম্বর
৪। যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ৬২=১২
খ) উৎপাদকে বিশ্লেষণ করো: (যেকোনো দুটি)
i) 9a4+2a2b2-32b4 ii) a2-2ab+2b-1 iii) 56x3-189y3
গ) সরল করো: (7x-6)3-(5x-6)3-6x(7x-6)(5x-6)
ঘ) x2y(x3-y3), x2y2(x4+x2y2+y4) এবং x3y2+x2y3+xy4 এর গ.সা.গু নির্ণয় করো।
৫। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও। ৬১=৬
৬। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও। ৬১=৬
ক) সমাধান কর: x+ay=b
ax-by=c
খ) 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4: 1, 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2: 1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো।
৭। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও। ৬১=৬
ক) A={1,2,3}, B={2,a} এবং C={a,b} হলে (AB)  (BC) নির্ণয় করো।
খ) S={x : x, মৌলিক সংখ্যা এবং x<30} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো।
জ্যামিতি-৩৬ নম্বর
৮। যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ৬২=১২
ক) প্রমাণ করো যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ।
খ) প্রমাণ করো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
গ) প্রমাণ করো যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান।
ঘ) প্রমাণ করো যে বৃত্তের সব সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
৯। যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ৬২=১২
ক) কোনো চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। চতুর্ভুজটি আঁক। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]
খ) কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। সামান্তরিকটি আঁক। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]
গ) কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁক। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]
১০। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও। ৬১=৬
ক) প্রমাণ করো যে সামান্তরিকের যেকোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব।
খ) প্রমাণ করো যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের ওপর লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
১১। যেকোনো ১টি প্রশ্নের উত্তর দাও। ৬১=৬
ক) কর্ণ এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আয়তটি আঁক। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]
খ) দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। রম্বসটি আঁক। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]
পরিসংখ্যান-১০
১২। যেকোনো ২টি প্রশ্নের উত্তর দাও। ৫২=১০
ক) কোনো এক বছরে দুর্ঘটনাজনিত কারণে সংঘটিত মৃত্যুর সারণি নিচে দেওয়া হলো। একটি পাই চিত্র আঁক।
খ) নিচে একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো। প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো।
গ) নিচে ৫০ জন শিক্ষার্থীর উচ্চতার গণসংখ্যা নিবেশন দেওয়া হলো। একটি আয়তলেখ আঁক।