জে এস সি প রী ক্ষা: বি শে ষ ম ডে ল টে ষ্ট-৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. ‘বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবি জীবনকে কিসের প্রতীকে তুলনা করেছেন?

ক. নদী খ. সূর্য গ. তারা ঘ. মন্দির
২. স্টার্শিনার হাসির কারণ কী?
ক. পাখোমের জমি লাভ
খ. পাখোমের মৃত্যু
গ. পাখোমের দেশে যাওয়া
ঘ. পাখোমের শরীর খারাপে
৩. ‘অতিথির স্মৃতি’ গল্পটির মুখ্য ভাববস্তু কোনটি?
ক. মনিব ও চাকরদের মধ্যে সম্পর্ক
খ. লেখক ও মানুষের আন্তঃসম্পর্ক
গ. মানুষ ও জীবের স্নেহপ্রীতির সম্পর্ক
ঘ. মানুষ ও জীবের বিপ্রতীপ সম্পর্ক
# ‘পালিয়ে যাবে কেবল তখন হার মেনে সব মানা/তুমি যখন সাহস করে হবে হার না মানা।’
৪. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন ভাবটি উদ্দীপকে ফুটেছে?
ক. সততা খ. সাহসিকতা
গ. সত্যবাদিতা ঘ. মানবতা
৫. উদ্দীপকের ভাবের বৈসাদৃশ্যপূর্ণ ভাব ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার যে চরণটিতে ফুটে উঠেছে, তা হলো—
i. বিধাতা দিয়েছে প্রাণ, থাকি সদা ম্রিয়মাণ
ii. শক্তি মরে ভীতির কবলে
iii. পাছে লোকে কিছু বলে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
৬. তহমিনা রোস্তমের নিকট মিথ্যা সংবাদ পাঠাল কেন-
ক. বাবার আদেশে
খ. রোস্তম চলে আসবে, এ ভেবে
গ. ছেলের কথা চিন্তা করে
ঘ. ছেলেকে হারানোর ভয়ে
৭. কাজী নজরুল ইসলাম নারীকে বিজয়লক্ষ্মী হিসেবে আখ্যায়িত করেছেন কেন?
ক. নারীরা জীবনের জন্মদাত্রী বলে
খ. নারীরা পরিশ্রমী বলে
গ. নারীরা পুরুষের অর্ধাঙ্গ বলে
ঘ. নারীদের প্রেরণায় বিজয় এসেছে বলে
৮. ‘নন্দনতত্ত্ব’ বলতে নিচের কোনটিকে বোঝায়?
ক. সুন্দরকে জানার জ্ঞান
খ. সুন্দরের সম্পূূরক জ্ঞান
গ. নন্দনকে জানার বিদ্যা
ঘ. রোগ নির্ণয়ের বিদ্যা
৯. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের?
ক. কথা ও কাহিনী
খ. কড়ি ও কোমল
গ. সোনার তরী ঘ. শেষ লেখা
# ‘পুষ্পে পুষ্পে ভরা শাখী,
কুঞ্জে কুঞ্জে গাহে পাখি,
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে ধেয়ে-’
১০. উদ্দীপকে প্রতিফলিত দিকটি কোন রচনায় প্রকাশ পেয়েছে?
ক. মংডুর পথে খ. পড়ে পাওয়া
গ. বাঙালির বাংলা ঘ. বাংলা নববর্ষ
১১. উক্ত দিকটি হলো—
i. ইতিহাস-ঐতিহ্য ii. নিসর্গ চেতনা
iii. প্রকৃতিপ্রীতি
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. iii গ. i ও ii ঘ. ii ও iii
১২. ‘নওল কিশোরের দরবারে’ নামক বইটির রচয়িতা হলেন-
ক. বেগম রোকেয়া
খ. সুফিয়া কামাল
গ. জীবনানন্দ দাশ ঘ. লালন ফকির
১৩. রাম কার আশ্রমে গিয়ে অহল্যাকে শাপ মুক্ত করেন?
ক. গৌতম মুনির খ. বিশ্বামিত্রের
গ. জনকের ঘ. দশরথের
১৪. শরীর ও মনকে কর্মসুন্দর করার প্রক্রিয়া কোনটি?
ক. বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বে থাকা
খ. অলসতা ও কর্মবিমুখতা দূরে রাখা
গ. পঙ্গুত্বকে প্রশ্রয় দেওয়া
ঘ. অবিচ্ছিন্ন অন্ধকারে বিচরণ করা
১৫. ‘প্রার্থী’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীদের মধ্যে কোন বোধ সৃষ্টি হবে?
ক. মানবতাবোধ
খ. পরমতসহিষ্ণুতাবোধ
গ. বিবেকবোধ ঘ. দানশীলতাবোধ
১৬. ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বক্তব্য হলো- i. সততার শিক্ষা
ii. নৈতিক চেতনার বিকাশ
iii. অপরের সম্পদ হরণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৭. ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. ইচ্ছা থাকলে উপায় হয়
খ. বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে
গ. শেষ ভালো যার, সব ভালো তার
ঘ. কাজের বেলায় কাজি, কাজ ফুরালে পাজি
১৮. ‘জীব-তারা যদি খসে এ দেহ আকাশ হতে’ লাইনটির মর্মার্থ কী?
ক. আকাশকে দেহের সঙ্গে তুলনা করা হয়েছে
খ. মৃত্যুর কথা বলা হয়েছে
গ. আকাশ থেকে তারা খসে পড়ার কথা বলা হয়েছে
ঘ. দেহকে আকাশের সঙ্গে তুলনা
১৯. ‘সে চিরকাল আমাদের সব সংশয় দূর করে এসেছে।’—কে?
ক. সিধু খ. বিধু গ. তিনু ঘ. বাদল
২০. অ্যান্টনিও শাইলকের ধার করা টাকা পরিশোধ করতে না পারার কারণ কী?
ক. তার কাছে টাকা ছিল না
খ. কথাটি তার স্মরণ ছিল না
গ. তার ব্যবসায় লোকসান হয়েছিল
ঘ. তার টাকাগুলো চুরি গিয়েছিল
২১. ‘প্রেতাত্মা মানে তো ভূত।’ উক্তিটি কার?
ক. পরেশের চিকিৎসকের
খ. নগেনের
গ. নগেনের মামার ঘ. পরেশের
# ‘কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত’
২২. উদ্দীপকে ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার যে বার্তা প্রকাশ পেয়েছে, তা হলো-
i. বৃক্ষনিধন রোধ
ii. কলাগাছের উপকারী দিক
iii. গাছের মাধ্যমে অন্নবস্ত্রের সংস্থান
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৩. সৈনিককে পাশে বসানোর মধ্য দিয়ে রাজকুমার কোনটির পরিচয় দিয়েছেন?
ক. কৃতজ্ঞতার খ. কৃতঘ্নতার
গ. বুদ্ধিমত্তার ঘ. সাহসিকতার
২৪. জাতীয় পরিষদের অধিবেশন কত তারিখে দেওয়ার জন্য মুজিব ইয়াহিয়াকে অনুরোধ করেন?
ক. ১ ফেব্রুয়ারি খ. ৭ ফেব্রুয়ারি
গ. ১৫ ফেব্রুয়ারি ঘ. ১ মার্চ
২৫. ‘জাগো নাগিনীরা জাগো নাগিনীরা’ এখানে ‘নাগিনী’ বলতে কাদের বোঝানো হয়েছে?
i. ভাষাশহীদদের
ii. সন্তানহারা মায়েদের
iii. আপামর জনসাধারণের
নিচের কোনটি সঠিক?
ক. iii খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. বাসানিও শাইলকের কাছ থেকে কত ড্যাকাট ধার নিয়েছিল?
ক. ১০০ খ. ২০০
গ. তিন হাজার ঘ. পাঁচ হাজার
২৭. পূর্ব পাকিস্তানের সর্বত্র প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় ওঠে কেন?
ক. শেখ মুজিবকে বঙ্গবন্ধু ঘোষণায়
খ. আইয়ুবকে ক্ষমতাচ্যুত করায়
গ. ৬ দফা দাবি উত্থাপন করায়
ঘ. জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করায়।


এই মডেল টেস্টের বাকি অংশ ছাপা হবে আগামীকাল।