জে এস সি র বি শে ষ ম ডে ল টে স্ট -২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১ম পত্র (সৃজনশীল অংশ)
পূর্ণমান-৬০, সময়-২ ঘণ্টা
(বি.দ্র. উদ্দীপকগুলো পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। উত্তর সৃজনশীল পদ্ধতির রীতি-নীতি অনুসারে হওয়া বাঞ্ছনীয়। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত রীতির মিশ্রণ দুষণীয়। প্রতি বিভাগ থেকে দুটি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দাও।)
 মডেল টেস্টটি তৈরি করেছেন মোহাম্মদ হুমায়ুন কবীর
গতকালের পর মডেল টেস্টের বাকি অংশ

গ-বিভাগ (আনন্দপাঠ)
যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও ২১০ = ২০
৭। নড়াইলের দরিদ্র আকবর মিয়ার স্বপ্ন, একমাত্র ছেলে আনোয়ার পড়ালেখা করে বড় হয়ে সংসারের অভাব দূর করবে। কিন্তু ছেলের মন পড়ে থাকে যন্ত্রপাতির মধ্যে। স্কুল পালিয়ে সে সাইকেল-মোটরসাইকেল মিস্ত্রিদের দোকানের সামনে চুপচাপ বসে থেকে তাদের কাজ দেখে। একদিন বাবার মৃত্যুর পর তার বিদ্যালয়ের পাঠও চুকে যায়। কিন্তু রয়ে যায় যন্ত্রপাতির নেশা। একটি এনজিও থেকে কিছু টাকা ঋণ নিয়ে সে একটা মোটরসাইকেল ওয়ার্কশপ দেয়। কিছুদিনের মধ্যেই সে সাইকেলে মোটর লাগিয়ে দ্রুতগতির সাইকেল-মোটর বানিয়ে এলাকায় সাড়া ফেলে দেয়। এভাবে সে গাভির দুধ দোহানোর মেশিন থেকে শুরু করে গৃহস্থালির কাজের জন্য বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি আবিষ্কার করে। সম্প্রতি হেলিকপ্টার বানিয়ে সে সারা দেশে তোলপাড় সৃষ্টি করেছে।
ক. বন্য জীবজন্তুর ভয়ে রবিনসন রাতটা কীভাবে কাটাল? ১
খ. রবিনসন তার মাথা থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছেটা বাদ দিতে পারেনি কেন? ২
গ. উদ্দীপকে ‘রবিনসন ক্রুশো’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আনোয়ারকে রবিনসনের প্রতিমূর্তি বলা যায় কি? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। ৪
৮। আরবের ইয়েমেন প্রদেশে বাস করত হাতেম তাঈ নামে অতি সাধারণ এক যুবক। কিন্তু তার বদান্যতা, পরোপকারিতা, সুন্দর ও মার্জিত আচরণ, সদা হাস্য মুখ, সদালাপ এবং বন্ধুবাৎসল্যের কারণে সকলের মুখে মুখে হাতেমের নাম ধ্বনিত ও প্রতিধ্বনিত হতো। কিন্তু ইয়েমেনের রাজা বিষয়টি ভালোভাবে নিলেন না। অঢেল সম্পদ ও রাজ্যের মালিক হয়েও তাঁর নাম ছাপিয়ে হাতেমের জয়ধ্বনি তিনি কোনোভাবে মানতে পারলেন না। তাই হাতেমকে হত্যার জন্য রাজা এক গুপ্ত ঘাতক পাঠালেন। ঘাতক হাতেমের বাড়ি গিয়ে হত্যার পরিবর্তে বরং হাতেমের গুণমুগ্ধ হয়ে ফিরে আসে এবং রাজাকে সব খুলে বলে। রাজা তাঁর নিজের ভুল বুঝতে পারেন।
ক. এক পাউন্ড মাংসের জন্য শাইলক কোথায় ছুরি ধার দিতে লাগল? ১
খ. পোর্শিয়ার পাত্র বাছাইয়ের গূঢ়তত্ত্ব কী ছিল? ২
গ. উদ্দীপকের রাজার কর্মকাণ্ডে ‘মার্চেন্ট অব ভেনিস’ গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে, তা ব্যাখ্যা করো। ৩
ঘ. হাতেম তাঈ ও অ্যান্টনিও যেন একবৃন্তের দুটি ফুল— মন্তব্যটির সত্যতা যাচাই করো। ৪
৯। হাশেম সাহেব বাংলাদেশের একজন প্রধান শিল্পপতি। বিভিন্ন শিল্প-কারখানায় তার প্রায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ। আগামী বছর এটা বাড়িয়ে ৭০ হাজার কোটিতে নিয়ে যেতে চান। এ জন্য সম্ভাবনাময় সব খাতেই তিনি কোটি কোটি টাকা বিনিয়োগ করতে থাকেন। তাঁর ব্যবসার শাখা-প্রশাখা এত বেড়ে যায় যে এতগুলো প্রতিষ্ঠানের খোঁজখবর রাখাই তাঁর পক্ষে দুষ্কর হয়ে পড়ে। এসবের চিন্তায় রাতে তার ঘুম হয় না। ঘুমের ওষুধ খেয়ে তাঁকে ঘুমাতে হয়। কিন্তু সেদিন যে ঘুমালেন আর উঠলেন না। চলে গেলেন না ফেরার দেশে।
ক. পাখোমের প্রতিবেশী মহিলার কতটুকু জমি ছিল? ১
খ. পাখোমের স্বপ্নের মমার্থ কী ছিল? ২
গ. হাশেম সাহেবের মধ্যে ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা করো। ৩
ঘ. হাশেম সাহেব এবং পাখোমের পরিণতি একসূত্রে গাঁথা—মন্তব্যটির যথার্থতা যাচাই করো। ৪